Login Now

Login with email

Forgot Password

Infinix Hot 70 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলির ফোনে কি সত্যিই ভ্যালু আছে?

MobileMaya Team
Publish On: May 25,2026 03:50 PM
153

Infinix Hot 70 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলির ফোনে কি সত্যিই ভ্যালু আছে?

Our Rating
7.2
The overall rating is based on reviews by our experts
Display 7/10
Cameras 7/10
Battery 8/10
Processor 7/10
Storage 7/10
Good
  • 120Hz রিফ্রেশ রেট
  • Helio G100 Ultimate চিপসেট
  • 6000mAh ব্যাটারি
  • 50MP রেয়ার ক্যামেরা
Bad
  • আইপি রেটিং খুবই কম IP64
  • 5G নেটওয়ার্ক সাপোর্ট নেই

বাজেট ফ্রেন্ডলির মধ্যে Infinix Hot 70 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি MediaTek Helio G100 Ultimate প্রসেসর, যা মাঝারি মানের গেম এবং সাধারণ ব্যবহারের ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Infinix Hot 70 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে, যা খুব স্মুথ স্ক্রলিং এবং ভালো ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। পাশাপাশি ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। দেখুন ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং দাম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ।

Infinix Hot 70 4G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: MediaTek Helio G100 Ultimate (6nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.78 ইঞ্চি IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
  • ব্যাটারি ও চার্জার: 6000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং।
  • ক্যামেরা: 50MP রেয়ার এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।

বাক্সে যা থাকছে

Infinix Hot 70 4G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Infinix Hot 70 4G স্মার্টফোন
  • 45W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

Infinix Hot 70 4G এর বাক্সের মধ্যে ব্যবহারকারীর প্রয়োজনীয় সবকিছু রয়েছে। বাক্সে আপনি পাবেন একটি স্মার্টফোন, 45W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল, প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল এবং ফোন সুরক্ষিত রাখার জন্য একটি প্রোটেকটিভ কেস।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

বাজেট ফ্রেন্ডলি Infinix Hot 70 4G স্মার্টফোনের ডিজাইন ডায়নামিক শাইন ফিনিশ এবং খুবই মসৃণ, তাই ফোনের পিছনের অংশে আলো পড়লে সুন্দরভাবে ঝিলমিল করে এবং দেখতে খুব আকর্ষণীয় লাগে। ফোনের উচ্চতা 167.92 mm, প্রস্থ 79.12 mm, পুরুত্ব 7.49 mm স্লিম এবং ওজন মাত্র 195 গ্রাম। স্লিম ডিজাইন এবং হালকা ওজনের এই ফোনের চারপাশের কোণগুলো হালকা বাঁকা, তাই ফোনটি হাতের তালুতে সহজে ধরে রাখা যায় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও ভারী মনে হয় না। 

ফোনটি Thermo Orange, Silver Dancer, Quiet Violet, Night Pulse, Green Texture এবং Dive Blue—এই কয়েকটি আকর্ষণীয় কালারে পাওয়া যায়। বিভিন্ন রঙের অপশন থাকায় ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারে, যা ফোনটিকে আরও ব্যক্তিগত ও স্টাইলিশভাবে মানিয়ে নিতে সাহায্য করে।


ফোনটির সাইডে এবং উপরের বেজেল কিছুটা চিকন কিন্তু নিচের বেজেল একটু মোটা, তাই পুরো ডিসপ্লেটা দেখতে একেবারে প্রিমিয়াম লুকের মতো লাগে না। এছাড়া ফোনটিতে IP64 রেটিং রয়েছে, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা থেকে ফোনকে কিছুটা সুরক্ষা দেয়। তবে পানিতে ডুবানো বা উচ্চ চাপের জলপ্রবাহ থেকে সুরক্ষা দিতে পারে না। সব মিলিয়ে, এই আইপি রেটিং খুব শক্তিশালী বলা যায় না। এই বাজেটের ফোনে সাধারণত আরও ভালো সুরক্ষা আশা করা হয়।

ফোনের পিছনের ক্যামেরা মডিউলটি উপরের বাম কোণে স্থাপন করা হয়েছে, যা দেখতে আধুনিক ও স্টাইলিশ লুক দেয়। এছাড়া ফোনের পিছনের প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি, ফলে পুরোপুরি প্রিমিয়াম ফিল পাওয়া যায় না, তবে ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন বাজেট-ফ্রেন্ডলি ব্যবহারকারীদের জন্য বেশ সন্তোষজনক।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Infinix Hot 70 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা ভিডিও দেখা, গেম খেলা এবং ওয়েব ব্রাউজিংয়ের জন্য বড় ও সুবিধাজনক। বড় স্ক্রিনের কারণে ছবি ও ভিডিও আরও স্পষ্ট দেখা সম্ভব হয়। এছাড়া ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যায়, ফলে স্ক্রল করা বা গেম খেলার অভিজ্ঞতা অনেক মসৃণ এবং দ্রুত হয়।


স্ক্রিনটি 700 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাইরে হালকা রোদেও স্ক্রিনে কনটেন্ট সহজে ও স্পষ্টভাবে দেখা যায়। ফোনটির ডিসপ্লে বড় হলেও এর রেজোলিউশন মাত্র (720×1576 পিক্সেল), তাই হাই-রেজোলিউশনের ভিডিও কিছুটা কম পরিষ্কার দেখা যেতে পারে। এছাড়া IPS LCD ডিসপ্লে হওয়ায় এটি OLED বা AMOLED স্ক্রিনের মতো খুব বেশি উজ্জ্বল ও গভীর রঙ দিতে পারে না, তাই সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙের উজ্জ্বলতা কিছুটা কম অনুভূত হতে পারে।

ক্যামেরা

Infinix Hot 70 4G স্মার্টফোনের রেয়ারে রয়েছে f/1.85 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting মোড সাপোর্ট করে। এই ক্যামেরা দিয়ে ডিটেইল এবং রঙের সঠিক অনুপাতে চমৎকার ছবি তোলা যায়। HDR ফিচারের কারণে আলো আর ছায়ার মধ্যে ভারসাম্য থাকে, তাই ছবিগুলো আরও স্বাভাবিক ও সুন্দর লাগে এবং Continuous Shooting মোডের মাধ্যমে দ্রুত চলমান মুহূর্তের একাধিক ছবি একসাথে তোলা যায়।


ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে 1440p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়।এতে আল্ট্রাওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা নেই, তাই দূরের জিনিস জুম করলে ছবি খুব স্পষ্ট আসে না। এছাড়া ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ড সাপোর্ট না থাকায় প্রো-লেভেলের খুব শার্প ভিডিও তৈরি করা সম্ভব হয় না।

ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। দিনে আলোর পরিবেশে এই ক্যামেরা দিয়ে সুন্দর সেলফি তোলা এবং এবং ভিডিও ধারণ করা সম্ভব হয়। কিন্তু রাতে সেলফি তোলার সময় কিছুটা ঝাপসা ভাব দেখা যেতে পারে। সব মিলিয়ে, ফোনের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা সাধারণ ফটোগ্রাফারদের জন্য বেশ উপযুক্ত। তবে যারা বেশি উন্নত মানের ছবি বা ভ্লগ ভিডিও তৈরির জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি খুব উপযুক্ত নাও হতে পারে।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Infinix Hot 70 4G স্মার্টফোনটি XOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এতে উন্নত ইউজার ইন্টারফেস, নতুন ডিজাইন এলিমেন্ট এবং মসৃণ অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আনন্দদায়ক করে তোলে। এমনকি এটি প্রাইভেসি এবং সিকিউরিটির দিক থেকেও বেশ শক্তিশালী। পাশাপাশি XOS 16-তে রয়েছে বিভিন্ন কাস্টমাইজেশন অপশন, স্মার্ট জেসচার এবং প্রয়োজনীয় সিস্টেম টুল, ফলে দৈনন্দিন কাজ আরও সহজ ও সুবিধাজনক হয়।


ফোনটিতে রয়েছে MediaTek Helio G100 Ultimate প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত। সাথে আছে Mali-G57 MC2 GPU এবং 4GB ও 6GB র‍্যাম, ফলে সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, কথা বলা এবং হালকা মাঝারি গেম স্মুথভাবে খেলা সম্ভব হয়। তবে দীর্ঘ সময় ধরে গেম খেললে ফোনে কিছুটা ল্যাগ বা গরম হওয়ার সমস্যা দেখা দিতে পারে।

ফোনটিতে One-Tap AI ফিচার দেওয়া হয়েছে, যার মাধ্যমে এক ক্লিকেই দ্রুত বিভিন্ন কাজ করা সম্ভব হয় যেমন ছবি এডিট করা, প্রয়োজনীয় সেটিংস খুঁজে বের করা বা প্রয়োজনীয় তথ্য। সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।

ব্যাটারি লাইফ এবং চার্জার

Infinix Hot 70 4G স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি লাইফ পরীক্ষা করার জন্য আমি ফোনটি বাস্তবে ব্যবহার করে দেখেছি। ফোনে 100% চার্জ রেখে হাই গ্রাফিক্স এবং বেশি ব্রাইটনেস দিয়ে প্রায় ৫ ঘণ্টার মতো ফ্রি ফায়ার গেম খেলা গেছে। আর সাধারণ ব্যবহার যেমন কলে কথা বলা, স্ক্রল করা, ভিডিও দেখা এবং হালকা মাঝারি গেম খেলার ক্ষেত্রে ফোনটি ১ দিনের বেশি চলতে পারে।


ফোনটিতে যুক্ত আছে 45W ফাস্ট চার্জিং, যার মাধ্যমে খুব দ্রুত চার্জ করা সম্ভব হয়। সাথে রয়েছে 10W রিভার্স চার্জিং, এটি এক ডিভাইস থেকে অন্য ডিভাইস যেমন স্মার্টফোন বা হেডফোনে চার্জ করতে সাহায্য করে। সব মিলিয়ে, ফোনের ব্যাটারি এবং দুই ধরনের চার্জিং সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য মোটামুটি সন্তোষজনক। তবে যারা দীর্ঘ সময় ধরে গেম খেলে বা অনলাইনে কাজ করেন, তাদের জন্য এটি কিছুটা অসুবিধাজনক মনে হতে পারে।

বাংলাদেশে মূল্য

বাজেট ফ্রেন্ডলি Infinix Hot 70 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) -এর দাম ১৮,৯৯৯ টাকা এবং (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় ছয়টি কালারে রয়েছে Thermo Orange, Silver Dancer, Quiet Viole, Night Pulse, Green Texture এবং Dive Blue। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Infinix Hot 70 4G আপনার জন্য কি উপযুক্ত?

Infinix Hot 70 4G স্মার্টফোনটি দৈনন্দিন কাজ যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা এবং হালকা অ্যাপ চালানোর ক্ষেত্রে স্থিতিশীল পারফরম্যান্স দেয়।

তাই আপনি যদি বাজেট ফ্রেন্ডলির মধ্যে সাধারণ ব্যবহারের জন্য ফোন খুঁজে থাকেন, তাহলে এটি আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। তবে যারা ভারী গেমিং, উচ্চ গ্রাফিক্সের কাজ বা দীর্ঘ সময় চাপযুক্ত ব্যবহার করেন, তাদের জন্য ফোনটি উপযুক্ত নাও হতে পারে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions