Login Now

Login with email

Forgot Password

৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ক্যামেরা ফোন ২০২৬

MobileMaya Team
Publish On: May 25,2026 06:09 PM
153

৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ক্যামেরা ফোন ২০২৬

Our Rating
5
The overall rating is based on reviews by our experts
Display 5/10
Cameras 5/10
Battery 5/10
Processor 5/10
Storage 5/10

আপনি কি ছবি তুলতে বা ভ্লগ ভিডিও বানাতে ভালোবাসেন, কিন্তু বাজেটের কারণে ভালো ক্যামেরা ফোন খুঁজে পাচ্ছেন না? এখন আর চিন্তার কোনো কারণ নেই। বর্তমানে মাত্র ৩০,০০০ টাকার মধ্যেই এমন অনেক স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেগুলো দিয়ে আপনি সহজেই দারুণ মানের ছবি তুলতে পারবেন এবং ভিডিও ধারণ করতে পারবেন।

এই বাজেটের ফোনগুলোতে ভালো ক্যামেরা সেন্সর, নাইট মোড, 4K ভিডিও আর দ্রুত অটোফোকাস থাকে। তাই দিনের আলো হোক বা কম আলো—সব সময়ই আপনি সুন্দর ও পরিষ্কার ছবি তুলতে পারবেন। পাশাপাশি ভিডিও–ও হবে স্মুথ এবং উন্নত মানের, যা ভ্লগ বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য একদম উপযুক্ত। চলুন তাহলে শুরু করা যাক ৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ক্যামেরা ফোন সম্পর্কে বিস্তারিত।

ক্রমিক নং

ফোনের মডেল

          মূল্য

Vivo T5x (8/128GB) (আনঅফিশিয়াল)

৩০,৫০০ টাকা

iQOO Z11x (8/128GB) (আনঅফিশিয়াল)

৩০,০০০ টাকা

Infinix GT 30 (8/256GB) (অফিশিয়াল)

৩০,৯৯৯ টাকা

Tecno Camon 40 Pro 4G (8/256GB) (অফিশিয়াল)

২৭,৯৯০ টাকা

Walton XANON X50 (16/256GB) (অফিশিয়াল)

৩০,৯৯৯ টাকা


Vivo T5x

ফোনের ফিচারসমূহ:

ডিসপ্লে: 6.76-ইঞ্চি FHD+ IPS LCD স্ক্রিন

চিপসেট: Dimensity 7400 Turbo (4nm) প্রসেসর

ভেরিয়েন্ট: (8GB র‍্যাম+128GB স্টোরেজ)

ক্যামেরা: 50MP+2MP ডুয়েল রেয়ার এবং 32MP ফ্রন্ট

ব্যাটারি: 7200mAh বড় এবং ফাস্ট চার্জিং 44W

আমাদের তালিকার শুরুতেই থাকছে Vivo T5x স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP Depth সেন্সর। এই ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তোলা যায় এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়, যা ভ্লগিং, সোশ্যাল মিডিয়া কনটেন্ট বা দৈনন্দিন ভিডিও ধারণের জন্য খুবই উপযোগী। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে উন্নত মানের 32MP ফ্রন্ট ক্যামেরা।


ডিসপ্লের কথা বললে, ফোনটিতে দেওয়া হয়েছে 6.76 ইঞ্চির একটি IPS LCD স্ক্রিন, যা ব্যবহারকারীদের জন্য পরিষ্কার, উজ্জ্বল এবং চোখে আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, ভিডিও দেখা বা গেম খেলার সময় অনেক বেশি স্মুথ মনে হয়।

ডিসপ্লেটি 1200 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র সূর্যালোকের নিচে স্ক্রিন স্পষ্টভাবে দেখা সম্ভব হয়। ডিসপ্লের রেজোলিউশন (1080x2344 পিক্সেল), ফলে গেম খেলার সময় স্ক্রিনের রঙগুলো আরও প্রাণবন্ত ও পরিষ্কারভাবে দেখা যায়।

ফোনটিতে রয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর, যা 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে, ফলে দৈনন্দিন কাজ বা ভারী গেম মাঝারি গ্রাফিক্সে খেলার সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়। পাশাপাশি একটানা দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে যুক্ত আছে 7200mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 44W ফাস্ট চার্জিং।

Vivo T5x স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। সব মিলিয়ে বলা যায়, আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন বা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ চান, তাহলে এই ফোনটি আপনার জন্য ভালো একটি বিকল্প হতে পারে।

২. iQOO Z11x

ফোনের ফিচারসমূহ:

ডিসপ্লে: 6.76-ইঞ্চি FHD+ IPS LCD স্ক্রিন

ভ্যারিয়েন্ট: (8GB র‍্যাম+128GB স্টোরেজ)

চিপসেট: Mediatek Dimensity 7400 Turbo (4nm) প্রসেসর

ক্যামেরা: 50MP+2MP ডুয়েল রেয়ার এবং 32MP ফ্রন্ট

ব্যাটারি: 7200mAh বড় এবং ফাস্ট চার্জিং 44W

তালিকার দুই নাম্বার স্থানে রয়েছে iQOO Z11x স্মার্টফোন। ফোনটিতে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2MP Depth সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরার লেন্সে বেশি আলো প্রবেশ করতে পারে, তাই কম আলোর পরিবেশেও ভালো ছবি তোলা যায় এবং 4K@30fp রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়, ফলে ভ্লগ ভিডিও, সোশ্যাল মিডিয়া কনটেন্ট বা দৈনন্দিন ভিডিও ধারণের ক্ষেত্রে খুবই  উপযোগী। একইসঙ্গে সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে উন্নত মানের 32MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি প্রেমীদের জন্য বেশ প্রশংসনীয় বলা যায়।

ফোনটিতে দেওয়া হয়েছে 6.76 ইঞ্চির একটি IPS LCD স্ক্রিন, যা ব্যবহারকারীদের জন্য পরিষ্কার, উজ্জ্বল এবং চোখে আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।  ডিসপ্লেটি 1200 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাইরে বা তীব্র সূর্যালোকের নিচে স্ক্রিন স্পষ্টভাবে দেখা সম্ভব হয়।


স্ক্রিনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই স্ক্রল করা, ভিডিও দেখা বা গেম খেলার সময় স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায়। স্ক্রিনের রেজোলিউশন (1080×2344 পিক্সেল), ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় স্ক্রিনের রঙগুলো আরও উজ্জ্বল, পরিষ্কার এবং প্রাণবন্ত লাগে।

ফোনটিতে Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ বা ভারী গেম মাঝারি গ্রাফিক্সে খেলার সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে রয়েছে IP68/IP69 রেটিং।

ফোনটিতে যুক্ত করা হয়েছে 7200mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 44W ফাস্ট চার্জিং।

৩. Infinix GT 30

ফোনের ফিচারসমূহ

ডিসপ্লে: 6.78-ইঞ্চি FHD+ AMOLED স্ক্রিন

ভ্যারিয়েন্ট: (8GB র‍্যাম+256GB স্টোরেজ)

চিপসেট: Mediatek Dimensity 7400 (4nm) প্রসেসর

ক্যামেরা: 64MP+8MP ডুয়েল রেয়ার এবং 13MP ফ্রন্ট 

ব্যাটারি: 5500mAh এবং ফাস্ট চার্জিং 45W

তালিকার তিন নাম্বার স্থানে রয়েছে Infinix GT 30 স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 7400 প্রসেসর, যা 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে, ফলে দৈনন্দিন কাজ বা ভারী গেম সবকিছুই স্মুথভাবে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 64MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার মাধ্যমে ভালো মানের ছবি তোলা সম্ভব হয় এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়, ফলে সোশ্যাল মিডিয়া ভিডিও শেয়ার করা বা দৈনন্দিন স্মৃতি সংরক্ষণের জন্য বেশ উপযুক্ত। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীদের জন্য খুবই পরিষ্কার ও সুন্দর ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এই স্ক্রিনের রেজোলিউশন (1224x2720 পিক্সেল), ফলে ছবি ও ভিডিও-এর প্রতিটি ডিটেলস স্পষ্টভাবে প্রদর্শন করে এবং গেম খেলার সময় স্ক্রিনের রঙ অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত লাগে।

ডিসপ্লেটি 4500 nits নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র সূর্যালোকের নিচে স্ক্রিন স্পষ্টভাবে দেখা সম্ভব হয়। ফোনের ডিসপ্লেতে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন অনেক মসৃণ, স্পষ্ট ও দ্রুত হয়। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষা দেয়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। পাশাপাশি ধুলোবালি ও হালকা পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনে IP64 রেটিং যুক্ত করা হয়েছে।

৪. Tecno Camon 40 Pro 4G

ফোনের ফিচারসমূহ

ডিসপ্লে: 6.78-ইঞ্চি FHD+ AMOLED স্ক্রিন

ভ্যারিয়েন্ট: (8GB র‍্যাম+256GB স্টোরেজ)

চিপসেট: MediaTek Helio G100 Ultimate (6nm) প্রসেসর

ক্যামেরা: 50MP+8MP ডুয়েল রেয়ার এবং 50MP ফ্রন্ট

ব্যাটারি: 5200mAh এবং ফাস্ট চার্জিং 45W

তালিকার চার নাম্বার স্থানে রয়েছে Tecno Camon 40 Pro 4G স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরাতে 4K@30/60fps রেজোলিশনে ভিডিও রেকড সাপোর্ট করে, ফলে ভ্লগ, সোশ্যাল মিডিয়া কনটেন্ট বা দৈনন্দিন স্মৃতি সুন্দরভাবে ধারণ করা সম্ভব হয়। পাশাপাশি সেলফি প্রেমীদের নজর কাড়তে ফোনের সামনে দেওয়া হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।


ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি AMOLED স্ক্রিন, যা ব্যবহারকারীদেরকে দেয় খুবই পরিষ্কার, উজ্জ্বল এবং চোখে আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞতা। স্ক্রিনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই স্ক্রল করা, ভিডিও দেখা বা গেম খেলার সময় স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায়। স্ক্রিনের রেজোলিউশন (1080×2436 পিক্সেল), ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙগুলো আরও উজ্জ্বল, পরিষ্কার এবং জীবন্ত মনে হয়।

ফোনটিতে দেওয়া হয়েছে MediaTek Helio G100 Ultimate প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.2 GHz পর্যন্ত, ফলে দৈনন্দিন কাজ বা হালকা মাঝারি গেম স্মুথভাবে খেলা যায়। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে IP68/IP69 রেটিং, যা সম্পূর্ণ ধুলোবালি প্রতিরোধ করে এবং 2 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার সুবিধা দেয়।

ফোনটিতে রয়েছে 5200mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ অরার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

৫. Walton XANON X50

ফোনের ফিচারসমূহ

ডিসপ্লে: 6.78-ইঞ্চি FHD+ LTPS AMOLED স্ক্রিন

স্টোরেজ: (16GB র‍্যাম+256GB স্টোরেজ)

চিপসেট: Mediatek Helio G100 SoC1 (6nm) প্রসেসর

ক্যামেরা: 64MP+8MP+0.08MP ট্রিপুল রেয়ার এবং 32MP ফ্রন্ট

ব্যাটারি: 6300mAh বড় এবং ফাস্ট চার্জিং 33W

তালিকার পাঁচ নাম্বার স্থানে রয়েছে Walton XANON X50 স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 64MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 0.08MP অক্সিলারি লেন্স। এই ক্যামেরা দিয়ে খুব সুন্দর ছবি তোলা যায় এবং 2K@30fps রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য উন্নত মানের 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। যারা ফটোগ্রাফি করবেন কিংবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করবেন তাদের জন্য এই ক্যামেরা বেশ উপযোগী।


ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Mediatek Helio G100 SoC প্রসেসর, যা সর্বোচ্চ 2.2 GHz ক্লক স্পীডে কাজ করে, ফলে সাধারণ ব্যবহার যেমন কলে কথা বলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল, ভিডিও দেখা এবং হালকা মাঝারি গেম খেলার সময় খুব ভালো পারফরম্যান্স পাওয়া যায়।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি LTPS AMOLED ডিসপ্লে, ফলে ব্যবহারকারীরা পান অনেক বেশি পরিষ্কার ও সুন্দর ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন আরও মসৃণ, স্পষ্ট ও দ্রুত হয়। 

স্ক্রিনের রেজোলিউশন (1224x2720 পিক্সেল), ফলে ছবি ও ভিডিও দেখা বা গেম খেলার সময় স্ক্রিনের রঙ উজ্জ্বল ও প্রাণবন্ত লাগে। ডিসপ্লেটি 1000 nits নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়। এই স্ক্রিনে রয়েছে Panda MN228 Glass প্রটেকশন, যা স্ক্র্যাচ, ধুলা এবং হালকা আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষা দেয়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6300mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 33W ফাস্ট চার্জিং। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 রেটিং।

লেখকের শেষ মতামত

৩০,০০০ টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন খুঁজে পাওয়া এখন অনেক সহজ, কারণ এই বাজেটেই অনেক ফিচারযুক্ত স্মার্টফোন পাওয়া যায়। আমাদের এই আর্টিকেলে যেসব ফোন নিয়ে আলোচনা করা হয়েছে, সেই ফোনগুলো দিয়ে সহজেই ভালো মানের ছবি তোলা ও ভিডিও করা সম্ভব, যা ফটোগ্রাফি, ভ্লগিং এবং সোশ্যাল মিডিয়ার জন্য বেশ উপযোগী। তবে ফোন কেনার সময় শুধু ক্যামেরা নয়, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি এবং সামগ্রিক পারফরম্যান্সও বিবেচনা করা উচিত, কারণ ভালো ফোন মানে স্মুথ ও নির্ভরযোগ্য ব্যবহার অভিজ্ঞতা।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions