iQOO Z11 রিভিউ: মিড রেঞ্জ বাজেটে পারফরম্যান্স কতটা শক্তিশালী?
iQOO Z11 রিভিউ: মিড রেঞ্জ বাজেটে পারফরম্যান্স কতটা শক্তিশালী?
- 9020mAh বিশাল ব্যাটারি
- 165Hz রিফ্রেশ রেট
- Dimensity 8500 চিপসেট
- 50MP প্রাইমারি ক্যামেরা
- আল্ট্রাওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা নেই
- 3.5mm হেডফোন জ্যাক নেই
প্রিমিয়াম ও আকর্ষণীয় লুকের iQOO Z11 স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে। যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ডিজাইন, ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা এবং পারফরম্যান্স সমন্বয় একটি দারুন অভিজ্ঞতা চান তাদের জন্য ফোনটি তৈরি। ফোনটিতে রয়েছে 9020mAh বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে।
iQOO Z11 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 8500 প্রসেসর, যা অ্যাপ চালানো, গেম খেলা এবং মাল্টিটাস্কিং করার সময় স্মুথ পারফরম্যান্স দেয়। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক ফোনের পারফরম্যান্স এবং দাম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ।
iQOO Z11 ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Mediatek Dimensity 8500 (4nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.83 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 165Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 9020mAh বিশাল ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জার।
- ক্যামেরা: 50MP+2MP রেয়ার এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।
বাক্সে যা থাকছে
iQOO Z11 স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- iQOO Z11 স্মার্টফোন
- 90W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
বাক্সের ভিতরে iQOO ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে সবকিছু সুন্দরভাবে সাজিয়েছে। বাক্সে আপনি পাবেন একটি iQOO Z11 স্মার্টফোন, 90W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ও ইউজার ম্যানুয়াল। এছাড়া একটি প্রোটেকটিভ কেসও থাকবে, যা প্রথম দিন থেকেই ফোনকে বাড়তি সুরক্ষা দিতে সাহায্য করে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
iQOO Z11 স্মার্টফোনটি দেখতে আধুনিক ও প্রিমিয়াম লুকের। ফোনের বডি মজবুত প্লাস্টিক দিয়ে তৈরি, তাই ফোনটি হালকা ও টেকসই, ফলে হাতে ধরতে খুব আরাম লাগে, দীর্ঘ সময় ব্যবহার করলেও কোনো বিরক্তি অনুভব হয় না এবং দৈনন্দিন ব্যবহারেও ফোনটি ভালোভাবে টিকে থাকে।
ফোনটির উচ্চতা 163.72 mm, প্রস্থ 76.17 mm, পুরুত্ব 8.25 mm এবং ওজন 216.5 গ্রাম। ফোনটিতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে, তাই ব্যবহার করার সময় সহজ ও আরামদায়ক অনুভূতি পাওয়া যায়। এছাড়া ফোনের চারপাশের কোণগুলো হালকা বাঁকানো, ফলে হাতের তালুতে খুব সহজেই ধরে রাখা সম্ভব হয়। তবে ওজন কিছুটা বেশি হওয়ায় একটানা দীর্ঘ সময় ব্যবহার করলে কিছু মানুষের কাছে ফোনটি ভারী মনে হতে পারে।

ফোনটিতে AMOLED ডিসপ্লে রয়েছে, যা ছবি ও ভিডিও দেখার সময় খুব সুন্দর ও আকর্ষণীয় অভিজ্ঞতা দেয়। এছাড়া ফোনের পিছনের ক্যামেরা মডিউলটি উপরের বাম কোণে রাখা হয়েছে, তাই ফোনটির ডিজাইন আরও আধুনিক ও স্টাইলিশ লাগে। ফোনটি Black, White এবং Blue রঙে পাওয়া যায়, ফলে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী যেকোনো রং বেছে নিতে পারেন। সব রংই দেখতে সুন্দর ও স্টাইলিশ, তাই ফোনটি আরও আকর্ষণীয় মনে হয় এবং কেনার সময় ক্রেতাদের রং বেছে নেওয়া সহজ হয়।
ফোনটিতে যুক্ত করা হয়েছে IP68/IP69 রেটিং, যা ফোনকে সম্পূর্ণ ধুলোবালি থেকে সুরক্ষিত রাখে এবং সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত পানির নিচে ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় পানির নিচে ভিজিয়ে রাখা বা ব্যবহারের জন্য উপযুক্ত নয়। সব মিলিয়ে iQOO Z11 ফোনটি দেখতে সুন্দর ও আধুনিক ডিজাইনের, ফলে হাতে ধরতে আরাম লাগে এবং ব্যবহার করতেও সুবিধা হয়। এছাড়া শক্ত ও ভালো বিল্ড কোয়ালিটির কারণে ফোনটি দৈনন্দিন ব্যবহারে ভালোভাবে টিকে থাকে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
iQOO Z11 স্মার্টফোনে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কারণে ভিডিও দেখা, গেম খেলা এবং দৈনন্দিন কাজ করার সময় সুন্দর ও স্পষ্ট রঙ দেখা যায়। ফোনটির ডিসপ্লের চারপাশের বেজেল খুব পাতলা, তাই স্ক্রিন দেখতে অনেক বড় মনে হয়। এর স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 90.4%, ফলে সিনেমা বা ভিডিও দেখার সময় ছবি খুবই পরিষ্কার লাগে।

ডিসপ্লেতে সর্বোচ্চ 165Hz রিফ্রেশ রেট পাওয়া যায়, তাই স্ক্রল করা, গেম খেলা বা যেকোনো অ্যানিমেশন মসৃণ হয় এবং দৈনন্দিন কাজ যেমন ভিডিও এডিট করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ও অ্যাপ চালানো আরও দ্রুত ও সহজ হয়ে যায়, ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও আরামদায়ক হয়। মিড রেঞ্জ বাজেটের মধ্যে এই রিফ্রেশ রেট পাওয়া সত্যিই প্রশংসনীয়।
ফোনটির স্ক্রিনের রেজোলিউশন FHD+ (1260x2800 পিক্সেল), তাই ছবি ও ভিডিও খুব পরিষ্কার ও স্পষ্ট দেখা যায়। গেম খেলার সময় রঙগুলো আরও উজ্জ্বল ও জীবন্ত মনে হয়। বড় স্ক্রিন হওয়ায় চোখে আরাম লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে চাপ পড়ে না। এছাড়া স্ক্রিনটি 5000 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই রোদে বা বাইরে থাকলেও স্ক্রিন সহজে দেখা যায়।
ক্যামেরা
iQOO Z11 স্মার্টফোনের রিয়ার ক্যামেরায় f/1.8 অ্যাপারচারের 50MP প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR ফিচার এবং OIS সাপোর্ট করে। এই ক্যামেরা ছবি তোলার সময় ভালো রঙ ও ডিটেইল ধরে রাখতে পারে, ফলে ছবি পরিষ্কার আসে। HDR ফিচার আলো ও ছায়ার ভারসাম্য ঠিক রাখে, তাই ছবি আরও ন্যাচারাল লাগে। পাশাপাশি OIS ফিচার থাকায় হাত কাঁপলেও ভিডিও স্থির ও স্মুথভাবে রেকর্ড করা সম্ভব হয়।
সাথে আছে 2MP ডেপথ সেন্সর, যা ছবির ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ব্লার করে, ফলে ছবি দেখতে চমৎকার লাগে। তবে ফোনটিতে আল্ট্রাওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা নেই, তাই খুব দূরের বা খুব ছোট বস্তুর ছবি জুম করলে খুব পরিষ্কার নাও হতে পারে।

ফোনের রিয়ার ক্যামেরা দিনের আলোতে খুব ভালো ও পরিষ্কার ছবি তুলতে পারে এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে। তবে রাতে বা কম আলোতে ছবি তুললে কিছুটা ঝাপসা হতে পারে। একইভাবে রাতে 4K ভিডিও রেকর্ড করলেও ভিডিও–র মান তুলনামূলকভাবে কমে যেতে পারে।
ফোনের সামনে আছে f/2.5 অ্যাপারচারের 16MP ফ্রন্ট ক্যামেরা। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে ভালো মানের সেলফি তোলা যায় এবং ভিডিও করা যায়। কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ ও ত্বকের টোন স্বাভাবিকভাবে থাকে। এছাড়া এই ক্যামেরাতে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ডিংও ভালো মানের হয়। তবে রাতে বা কম আলোতে সেলফি তুললে বা ভিডিও করলে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে।
সফটওয়্যার ও পারফরম্যান্স
iQOO Z11 স্মার্টফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য স্মুথ ও আধুনিক ইউজার ইন্টারফেস প্রদান করে। OriginOS 6 এর কারণে অ্যানিমেশন, নোটিফিকেশন ও কাস্টমাইজেশন আরও ভালো ও সহজ হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারকে সুবিধাজনক করে তোলে। এছাড়া Android 16 এর নতুন সিকিউরিটি ও পারফরম্যান্স আপডেট ফোনকে দ্রুত ও নিরাপদ রাখে, ফলে গেম খেলা, ভিডিও দেখা ও অ্যাপ ব্যবহার করার সময় আরও ভালো অভিজ্ঞতা পাওয়া যায়।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 8500 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.4 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G720 MC8 GPU এবং 12GB র্যাম, যা সাধারণ কাজ, মাঝারি গেম খেলা এবং অ্যাপ ব্যবহার করার সময় স্মুথ পারফরম্যান্স দেয়। তবে খুব ভারী গেম বা অনেক অ্যাপ একসাথে চালালে মাঝে মাঝে একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ দিতে পারে।

ফোনটিতে রয়েছে 7K Ice Dome VC Liquid Cooling ফিচার, যা ফোনকে বেশি গরম হতে দেয় না, ফলে গেম খেলা বা ভারী কাজ করার সময়ও ফোন ঠান্ডা থাকে এবং পারফরম্যান্স স্থির ও স্মুথভাবে কাজ করে। পাশাপাশি নিরাপত্তার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.4, USB চার্জিং, Wi-Fi 6 এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে, ফোনটির সফটওয়্যার ও পারফরম্যান্স মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য বেশ ভালো ও সুবিধাজনক।
ব্যাটারি লাইফ এবং চার্জিং
iQOO Z11 স্মার্টফোনটিতে রয়েছে 9020mAh বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। ব্যাটারি পারফরম্যান্স পরীক্ষা করে দেখা গেছে, 100% চার্জে PUBG, Call of Duty এবং Genshin Impact গেম মাঝারি গ্রাফিক্সে প্রায় ১১ ঘণ্টা খেলা যায়। আর সাধারণ ব্যবহার যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার ও হালকা গেম খেলার ক্ষেত্রে ফোনটি প্রায় ২ দিনের বেশি চলতে পারে।

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 90W ফাস্ট চার্জিং। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, বিশাল ব্যাটারি ও ফাস্ট চার্জিংয়ের কারণে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হয়। বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমে যায় এবং গেমিংসহ দৈনন্দিন ব্যবহার ফোনটি আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য হয়।
বাংলাদেশে দাম
মিড রেঞ্জ বাজেটের মধ্যে চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে iQOO Z11 স্মার্টফোন। ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪৪,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, White, Blue। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
iQOO Z11 মিড রেঞ্জ বাজেটে কেনা উচিত হবে কি?
iQOO Z11 স্মার্টফোনে রয়েচেহ Mediatek Dimensity 8500 প্রসেসর, যা সাধারণ ব্যবহার ও মাঝারি গেমিংয়ের জন্য স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ফোনের 9020mAh বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা দেয়, 50MP রিয়ার ক্যামেরা ভালো মানের ছবি তুলতে পারে, 165Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে এবং IP68/IP69 রেটিং ধুলো ও পানি থেকে ফোনকে সুরক্ষা দেয়। সব মিলিয়ে, যারা মিড রেঞ্জ বাজেটে আকর্ষণীয় ডিজাইন, বড় ব্যাটারি, ভালো ক্যামেরা, সুন্দর ডিসপ্লে এবং টেকসই ফোন চান, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প।
Related Reviews
View More
৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ক্যামেরা ফোন ২০২৬
আপনি কি ছবি তুলতে বা ভ্লগ ভিডিও বানাতে ভালোবাসেন, কিন্তু বাজেটের কারণে ভালো ক্যামেরা ফোন খুঁজে পাচ্ছ...
OnePlus Nord 6 রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই ফোন কি আসলেই ফ্ল্যাগশিপ ফিল দেয়?
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে OnePlus Nord 6 স...
Infinix Hot 70 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলির ফোনে কি সত্যিই ভ্যালু আছে?
বাজেট ফ্রেন্ডলির মধ্যে Infinix Hot 70 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনটিতে...