Login Now

Login with email

Forgot Password

Nothing Phone (4a) রিভিউ: মিড-রেঞ্জ বাজেটে এই স্মার্টফোন কেনা আপনার উচিত হবে কি?

MobileMaya Team
Publish On: Apr 02,2026 06:50 PM
153

Nothing Phone (4a) রিভিউ: মিড-রেঞ্জ বাজেটে এই স্মার্টফোন কেনা আপনার উচিত হবে কি?

Our Rating
8
The overall rating is based on reviews by our experts
Display 8/10
Cameras 8/10
Battery 8/10
Processor 8/10
Storage 8/10
Good
  • 50MP টেলিফটো ক্যামেরা
  • 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে
  • Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন।
  • Snapdragon 7s Gen 4 (4nm) প্রসেসর
Bad
  • FM রেডিও নেই
  • আইপি রেটিং খুবই কম

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Nothing Phone (4a) স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর, যা দৈনন্দিন কাজ বা মাঝারি গেমিংয়ের ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Nothing Phone (4a) স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনটিতে IP64 রেটিং ব্যবহার করা হয়েছে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য।

Nothing Phone (4a) ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: Qualcomm Snapdragon 7s Gen 4 (4nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 4500 nits পিক ব্রাইটনেস।
  • ব্যাটারি ও চার্জার: 5080mAh ব্যাটারি এবং 50W ফাস্ট চার্জিং।
  • ক্যামেরা: 50MP+50MP+8MP ট্রিপুল রেয়ার এবং 32MP ফ্রন্ট।
  • বিল্ড: মজবুত স্ক্র্যাচ প্রতিরোধী Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন। 

বাক্সে যা থাকছে

Nothing Phone (4a) স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় তা হলো:

  • Nothing Phone (4a) স্মার্টফোন
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেক্টিভ ব্যাক কভার
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

Nothing Phone (4a) বক্সের ভেতরে রয়েছে স্মার্টফোন, একটি USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়া ফোনটিতে আগে থেকেই স্ক্রিন প্রটেক্টর লাগানো থাকে এবং সঙ্গে একটি স্বচ্ছ প্রটেক্টিভ কেস দেওয়া হয়, যাতে বক্স থেকে ফোন বের করার পরও অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে। তবে বক্সে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয় না, তাই আলাদাভাবে একটি ফাস্ট চার্জার কিনতে হবে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Nothing Phone (4a) স্মার্টফোনের ডিজাইন দেখতে খুবই প্রিমিয়াম, স্মুথ এবং ফিউচারিস্টিক স্টাইলের। ফোনের পিছনের প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি, যা হালকা, মজবুত এবং টেকসই। 

ফোনটির উচ্চতা 164 mm ও প্রস্থ 77.6 mm। ফোনের বডি 8.6 mm স্লিম আর ওজন 204.5 গ্রাম হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনের চারপাশের কোণা হালকা গোলাকার এবং সব জায়গা মসৃণ, তাই ফোনটি হাতে ধরলে আরামদায়ক মনে হয় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও ভারী লাগে না।


ফোনটির সামনে মজবুত Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন ব্যবহার করা হয়েছে। এটি দৈনন্দিন ব্যবহারের সময় ছোটোখাটো ধাক্কা বা পড়ে যাওয়া থেকে ফোনকে সুরক্ষিত রাখে। ফোনের পিছনের ক্যামেরা মডিউল একটি স্মার্ট, পিল-শেপড হরিজন্টাল বার-এর মধ্যে সাজানো আছে, যা ফোনের ডিজাইনকে আরও স্টাইলিশ করে তোলে।

ফোনটিতে যুক্ত আছে FHD+ AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীকে মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। এটি ধুলোবালি ও পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষিত রাখে, তবে ডুবানো বা ভারী জলপ্রবাহ থেকে ফোনকে সুরক্ষা দেয় না। সব মিলিয়ে বলা যায়, বাজেট অনুযায়ী আইপি রেটিং খুবই কম। চাইলে এই বাজেটে আরও উন্নত মানের আইপি রেটিং ব্যবহার করা যেত।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Nothing Phone (4a) স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা মসৃণ এবং চোখে আনন্দ দেয়ার মতো ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। স্ক্রিনের বেজেল খুবই পাতলা, তাই স্কিন দেখতে অনেক বড় এবং প্রিমিয়াম মনে হয়। এর স্ক্রিন-টু-বডি রেশিও 87.37 %, যার ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং স্ক্রলিং আরও স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয় হয়।


ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন আরও মসৃণ, দ্রুত এবং পরিষ্কার হয়। স্ক্রিনের রেজোলিউশন (1224x2720 পিক্সেল), যা ভিডিও, ছবি এবং গেমের প্রতিটি ডিটেলস স্পষ্টভাবে দেখায়। উচ্চ রেজোলিউশনের কারণে ভিডিও, ছবি এবং গেম খেলার সময় আরও বাস্তবসম্মত এবং আনন্দদায়ক অভিজ্ঞতা পাওয়া যায়।

স্ক্রিনের উজ্জ্বলতা 4500nits পর্যন্ত পৌঁছাতে পারে, যার কারণে বাইরে বা তীব্র রোদে ভিডিও এবং ওয়েবপেজ স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া ফোনের সামনে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারের সময় ছোট খাটো ধাক্কা বা পড়ে যাওয়ার মতো ক্ষতি থেকে ফোনকে সুরক্ষিত রাখে।

ক্যামেরা

Nothing Phone (4a) স্মার্টফোনে ট্রিপুল ক্যামেরা সেটআপ রয়েছে। সেটআপের প্রথম ক্যামেরা f/1.9 অ্যাপারচারের 50MP প্রাইমারি, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরাটি ডিটেইল এবং রঙের অনুপাত ঠিক রেখে চমৎকার ছবি তুলতে পারে। HDR ফিচার আলো ও ছায়ার ভারসাম্য বজায় রাখে, ফলে ছবি আরও বাস্তবসম্মত হয়। আর OIS ফিচারের মাধ্যমে হাত নড়াচড়া করে ভিডিও রেকর্ড করলেও তা পরিষ্কার ও মসৃণভাবে ধারণ হয়।

দ্বিতীয় ক্যামেরা 3.5x অপটিক্যাল জুম সাপোর্টেড f/2.0 অ্যাপারচারের 50MP টেলিফোটো। এর মাধ্যমে দূরের বিষয়গুলো বড় এবং পরিষ্কারভাবে ধরা যায়। তৃতীয় ক্যামেরা 8MP আল্ট্রা ওয়াইড, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তুলতে সুবিধাজনক। ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও করলে ছবি খুব স্পষ্ট, উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখায়। দূরের বিষয়ও ভালোভাবে দেখা যায় এবং রঙও প্রাকৃতিক মনে হয়। আবার রাতে বা কম আলোতে OIS ফিচারের কারণে ভিডিও করলে ঝাপসা কম হয় এবং ডিটেইল ভালো থাকে। এছাড়া ফোনটিতে 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, তাই ভিডিও দেখতে প্রিমিয়াম মানের লাগে।


ফোনের সামনে আছে 32MP ফ্রন্ট ক্যামেরা। দিনে এই ক্যামেরা দিয়ে ভিডিও করা মোটামুটি ভালো হয়, কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ এবং ত্বকের টোন প্রাকৃতিকভাবে ধরা পড়ে। ভিডিও রেকর্ডিং 1080p@30fps রেজোলিউশনে হয়, যা দৈনন্দিন ব্যবহার এবং ভিডিও কলের জন্য যথেষ্ট সন্তোষজনক ফলাফল দেয়। কিন্তু রাতে বা কম আলোতে ভিডিও করা এবং সেলফি তোলার সময় কিছুটা ঝাপসা বা অস্পষ্টতা দেখা দিতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে ক্যামেরার সেটিংস ঠিক করে ভিডিও-এর রঙ আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করতে পারবেন।

সফটওয়্যার এবং পারফরম্যান্স

Nothing Phone (4a) ফোনটি Nothing OS 4.1 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের হালকা, দ্রুত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস প্রদান করে। এতে সহজ নেভিগেশন, মসৃণ অ্যানিমেশন এবং কাস্টমাইজেশনের সুবিধা রয়েছে। তাই ব্যবহারকারীরা থিম, আইকন এবং উইজেট সহজেই পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি Android 16 ফোনের নিরাপত্তা নিশ্চিত করে এবং ব্যবহারকারীর ডেটাকে সুরক্ষিত রাখে।


ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.7 GHz পর্যন্ত। সাথে আছে Adreno 810 GPU এবং 8GB র‍্যাম, ফলে মাঝারি গেম খেলা এবং দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা এবং ওয়েব সার্ফিং-এর সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে, তবে ভারী গেম খেলার সময় লোডিং টাইম নিতে পারে বা ফোন কিছুটা গরম হতে পারে।

নিরাপত্তার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে Bluetooth 5.4, Wi-Fi 6, 5G নেটওয়ার্ক, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, Nothing Phone (4a) ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স মিড‑রেঞ্জ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো।

চার্জিং এবং ব্যাটারি লাইফ

Nothing Phone (4a) স্মার্টফোনে রয়েছে 5080mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। পাশাপাশি ফোনটিতে চার্জ করার জন্য 50W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনে মাত্র 64 মিনিটে 100% চার্জ করা সম্ভব হয়। ফোনটিতে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।


সব মিলিয়ে বলা যায়, এই ফোনের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট সন্তোষজনক। তবে যারা ভারী গেম খেলে বা দীর্ঘ সময় ধরে অনলাইনে কাজ করেন, তাদের জন্য উপযুক্ত নয়। কারণ বাজেট অনুযায়ী ফোনটির ব্যাটারি অনেক ছোট। চাইলে এই বাজেটে আরও বড় ব্যাটারি ব্যবহার করা যেত।

মূল্য

শক্তিশালী ফিচার নিয়ে Nothing Phone (4a) স্মার্টফোন বাংলাদেশে আনফিশিয়ালভাবে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ)-এর দাম ৪১,০০০ টাকা এবং (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪৫,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Pink, White, Black এবং Blue। বর্তমানে এই ফোন বাংলাদেশের রিটেইলার শপে পাওয়া যাচ্ছে।

Nothing Phone (4a) আপনার কেনা উচিত হবে কি?

Nothing Phone (4a) স্মার্টফোনে 4500 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে রয়েছে, যা চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর স্মুথ পারফরম্যান্স দেয়। রেয়ার ক্যামেরা 50MP প্রাইমারি, 50MP টেলিফটো এবং 8MP আল্ট্রা ওয়াইড দারুন ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে। তবে ফোনের ব্যাটারি তুলনামূলকভাবে অনেক কম, তাই দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। সব মিলিয়ে, আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন বা মাঝারি মানের গেম খেলতে চান, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions