Nothing Phone (4a) Pro রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে?
Nothing Phone (4a) Pro রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে?
- 50MP টেলিফটো ক্যামেরা
- 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে
- Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন।
- Snapdragon 7 Gen 4 (4nm) প্রসেসর
- পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা সীমিত
- ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে Nothing Phone (4a) Pro স্মার্টফোন। যারা প্রিমিয়াম ও স্টাইলিশ ডিজাইনের ফোনে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স চান, তাদের জন্য ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 5000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীদের চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
Nothing Phone (4a) স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর। ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে 50MP টেলিফটো ক্যামেরা ব্যবহার। এছাড়া ফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। জেনে নিন ফোনের পারফরম্যান্স এবং দাম সম্পর্কে বিস্তারিত।
Nothing Phone (4a) Pro ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 7 Gen 4 (4nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.83 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 5080mAh ব্যাটারি এবং 50W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা: 50MP+50MP+8MP ট্রিপুল রেয়ার এবং 32MP ফ্রন্ট।
- বিল্ড: স্ক্র্যাচ প্রতিরোধী Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন।
বাক্সে যা থাকছে
Nothing Phone (4a) Pro স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Nothing Phone (4a) Pro স্মার্টফোন
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
Nothing Phone (4a) Pro ব্র্যান্ডের সাদামাটা প্যাকেজিং স্টাইলে রয়েছে। বক্সের ভেতরে আপনি পাবেন স্মার্টফোন, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়া ফোনটিতে আগে থেকেই একটি স্ক্রিন প্রটেক্টর লাগানো থাকে এবং সঙ্গে একটি ট্রান্সপারেন্ট প্রটেক্টিভ কেস দেওয়া হয়, যাতে বক্স থেকে বের করার পরই অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়।
উল্লেখ্য, বর্তমানের বেশিরভাগ স্মার্টফোনের মতো এতে কোনো চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয় না। তাই আলাদাভাবে একটি উপযুক্ত ফাস্ট চার্জার কিনতে হবে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Nothing Phone (4a) Pro স্মার্টফোনের ডিজাইন দেখতে খুবই প্রিমিয়াম ও স্টাইলিশ। ফোনটির বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা হাতে ধরেলে শক্ত ও টেকসই মনে হয়। ফোনটির উচ্চতা 163.7 mm ও প্রস্থ 76.6 mm। ফোনের বডি 8 mm স্লিম এবং ওজন 210 গ্রাম হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনের চারপাশের কোণগুলো হালকা গোলাকার, তাই ফোনটি হাতে ধরে রাখা আরামদায়ক হয় এবং স্টাইলিশ লুক বজায় থাকে, একইসঙ্গে হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাও কমে।

ফোনটির সামনে মজবুত Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন ব্যবহার করা হয়েছে। এটি দৈনন্দিন ব্যবহারের সময় ছোটোখাটো ধাক্কা বা পড়ে যাওয়া থেকে ফোনকে সুরক্ষিত রাখে।
ফোনের পিছনের ক্যামেরা মডিউলটি প্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে, যা ফোনের ভিজ্যুয়াল লুক আরও আকর্ষণীয় করে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে FHD+ AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দেবে মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এছাড়া ফোনে যুক্ত আছে IP65 রেটিং। এটি ধুলো ও হালকা পানির ছিটা থেকে ফোনকে রক্ষা করে, কিন্তু ডুবানো বা প্রবল জলপ্রবাহ থেকে সুরক্ষা দেয় না। সব মিলিয়ে, বাজেট অনুযায়ী ফোনটির আইপি রেটিং খুবই কম, এই বাজেটে আরও ভালো আইপি রেটিং ব্যবহার করা যেত।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Nothing Phone (4a) Pro স্মার্টফোনে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা মসৃণ এবং চোখে আনন্দ দেয়ার মতো ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ডিসপ্লেটি খুব পাতলা বেজেল দিয়ে তৈরি করা হয়েছে, তাই স্ক্রিন দেখতে অনেক বড় এবং প্রিমিয়াম মনে হয়। এর স্ক্রিন-টু-বডি রেশিও 93.9 %, যার ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং স্ক্রলিংকে আরও স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয় করে তোলে।
ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট সমর্থন করে, ফলে স্ক্রল, গেম খেলা এবং অ্যানিমেশন আরও মসৃণ ও দ্রুত হয়। স্ক্রিনের উজ্জ্বলতা 5000nits পর্যন্ত পৌঁছাতে পারে, তাই বাইরে বা তীব্র রোদে ভিডিও এবং ওয়েবপেজ স্পষ্ট দেখা যায়। এছাড়া ফোনের সামনে Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন রয়েছে, যা ছোটখাটো ধাক্কা বা পড়ে যাওয়ার মতো ক্ষতি থেকে ফোনকে সুরক্ষিত রাখে।

ফোনের স্ক্রিনে FHD+ (1260x2800 পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে, ফলে ছবি ও ভিডিও স্পষ্ট এবং পরিষ্কার দেখা যায়। গেম খেলার সময় রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত হয়, চোখে আরাম লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে কোন চাপ পড়ে না। এছাড়া উচ্চ রেজোলিউশনের কারণে ভিডিও, ছবি ও গেমিং অভিজ্ঞতাও আরও বাস্তব ও আনন্দদায়ক হয়।
ক্যামেরা
Nothing Phone (4a) Pro স্মার্টফোনে f/1.9 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা ডিটেইল এবং রঙের অনুপাত ঠিক রেখে চমৎকার ছবি তুলতে পারে। HDR ফিচার আলো ও ছায়ার ভারসাম্য বজায় রাখে, আর OIS ফিচারের মাধ্যমে হাত নড়াচড়া করে ভিডিও রেকড করলেও তা মসৃণ ও পরিষ্কারভাবে ধারণ হয়।
পাশাপাশি রয়েছে 3.5x অপটিক্যাল জুম সমর্থিত f/2.9 অ্যাপারচারের 50MP টেলিফোটো ক্যামেরা, যার মাধ্যমে দূরের বিষয়গুলো বড় এবং পরিষ্কারভাবে ধরা যায়। সাথে থাকছে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এটি ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত।

ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও করলে ছবি স্পষ্ট, উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখায়। দূরের বিষয়গুলো ভালোভাবে ধরা যায় এবং রঙ প্রাকৃতিক মনে হয়। রাতে বা কম আলোতে OIS থাকার কারণে ভিডিও করলে ঝাপসা কম হয় এবং ডিটেইল ভালো থাকে। এছাড়া ফোনটি 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে, তাই ভিডিও আরও প্রিমিয়াম মানের হয়।
ফোনের সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দিনে এই ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভালো ফলাফল পাওয়া যায়, কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ ও ত্বকের টোন প্রাকৃতিকভাবে ধরা পড়ে। ভিডিও রেকর্ডিং 1080p@30fps রেজোলিউশনে হয়, যা দৈনন্দিন ব্যবহার এবং ভিডিও কলের জন্য যথেষ্ট।
কিন্তু রাতে বা কম আলোতে ভিডিও করা বা সেলফি তোলার সময় সামান্য ঝাপসা বা অস্পষ্টতা দেখা দিতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে ক্যামেরার সেটিংস ঠিক করে ছবি এবং ভিডিও-এর রঙ আরও উজ্জ্বল, প্রাণবন্ত ও আকর্ষণীয় করতে পারবেন।
সফটওয়্যার এবং পারফরম্যান্স
Nothing Phone (4a) Pro ফোনটি Nothing OS 4.1 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা হালকা, দ্রুত এবং ব্যবহারকারী বান্ধব। এতে সহজ নেভিগেশন, মসৃণ অ্যানিমেশন এবং কাস্টমাইজেশনের সুবিধা রয়েছে, তাই ব্যবহারকারীরা থিম, আইকন এবং উইজেট সহজেই পরিবর্তন করতে পারেন। এছাড়া Android 16 ফোনের নিরাপত্তা নিশ্চিত করে এবং ডেটা সুরক্ষিত রাখে।

ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.8 GHz পর্যন্ত। সাথে রয়েছে Adreno 722 GPU এবং 8GB র্যাম, যার ফলে মাঝারি বা হালকা ভারী গেম যেমন PUBG, Call of Duty Mobile বা Asphalt 9-এর মতো গেম হাই বা মিড গ্রাফিক্সে স্মুথভাবে খেলা যায়। তবে দীর্ঘ সময় ভারী গেম খেললে ফোন কিছুটা গরম হতে পারে।
সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। পাশাপাশি এই ফোনে Bluetooth 5.4, Wi-Fi 6, 5G নেটওয়ার্ক, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, Nothing Phone (4a) Pro ফোনটি ফ্ল্যাগশিপ হলেও, পুরো ফ্ল্যাগশিপ‑লেভেলের পারফরম্যান্স পাওয়া যায় না।
চার্জিং এবং ব্যাটারি লাইফ
Nothing Phone (4a) Pro স্মার্টফোনে 5080mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহার যেমন কল করা, ভিডিও দেখা বা হালকা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার ক্ষেত্রে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। এই ফোনে চার্জ করার জন্য রয়েছে 50W ফাস্ট চার্জিং, যার মাধ্যমে ফোনটিতে মাত্র 64 মিনিটে 100% চার্জ করা সম্ভব হয়। এই ফোনে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।

সব মিলিয়ে বলা যায়, Nothing Phone (4a) Pro ফোনের ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট। তবে যারা ভারী গেম হাই গ্রাফিক্সে খেলেন বা দীর্ঘ সময় অনলাইনে কাজ করেন, তাদের জন্য ব্যাটারি সীমিত হতে পারে। কারণ বাজেট অনুযায়ী ফোনের ব্যাটারি অনেক কম শক্তিশালী।
মূল্য
উন্নত মানের ফিচার নিয়ে Nothing Phone (4a) Pro স্মার্টফোন বাংলাদেশে আনফিশিয়ালভাবে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র্যাম+128GB স্টোরেজ)-এর দাম ৫৪,০০০ টাকা এবং (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫৭,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে পাওয়া যাচ্ছে—Black, Silver এবং Pink। বর্তমানে এই ফোনটি বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপে উপলব্ধ রয়েছে।
Nothing Phone (4a) Pro ফ্ল্যাগশিপ বাজেটে কেনা উচিত হবে কি?
Nothing Phone (4a) Pro স্মার্টফোনের AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর স্মুথ পারফরম্যান্স দেয়। রেয়ার ক্যামেরা দারুন ছবি তুলতে পারে এবং ভিডিও ধরণ করতে পারে। কিন্তু ফোনের ব্যাটারি তুলনামূলকভাবে অনেক কম, তাই দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ফোনটি ফ্ল্যাগশিপ বাজেটের হলেও পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেয় না। তবে যারা স্টাইলিশ ডিজাইনের ফোনে উন্নত মানের পারফরম্যান্স খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো বিকল্প।
সোর্স: এখানে ক্লিক করুন
Related Reviews
View More
Oppo Find N6 রিভিউ: ২,৬০,০০০ টাকা দিয়ে এই স্মার্টফোন কেনা উচিত হবে কি?
উচ্চমানের / প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে Oppo Find N6 স্মার...
Samsung Galaxy A57 রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই স্মার্টফোনে কি সেরা পারফরম্যান্স পাওয়া যাবে?
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে উচ্চ মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিভাবে এসেছে Samsung Galaxy A5...
Nothing Phone (4a) রিভিউ: মিড-রেঞ্জ বাজেটে এই স্মার্টফোন কেনা আপনার উচিত হবে কি?
চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Nothing Phone (4a) স্মা...