Motorola Edge 70 Fusion রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কি?
Motorola Edge 70 Fusion রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কি?
- 50MP Sony রেয়ার ক্যামেরা
- 7000 mAh বড় ব্যাটারি
- Quad-Curved AMOLED ডিসপ্লে
- Snapdragon 7s Gen প্রসেসর
- মেমোরি কার্ড স্লট নেই
- 3.5mm হেডফোন জ্যাক নেই
মিড-রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে Motorola Edge 70 Fusion স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে। ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। পাশাপাশি ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP Sony প্রাইমারি ক্যামেরা এবং 13MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
Motorola Edge 70 Fusion স্মার্টফোনে রয়েছে 5200 nits পিক ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সমর্থিত Quad-Curved AMOLED ডিসপ্লে। এছাড়া শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। জেনে নিন ফোনের বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে বিস্তারিত।
Motorola Edge 70 Fusion ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 7s Gen 4 (4nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.78 ইঞ্চির Quad-Curved AMOLED স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 7000mAh বড় ব্যাটারি এবং 68W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা: 50MP+13MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: মজবুত স্ক্র্যাচ প্রতিরোধী Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন।
বাক্সে যা থাকছে
Motorola Edge 70 Fusion স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় তা হলো:
- Motorola Edge 70 Fusion স্মার্টফোন
- 68W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
Motorola Edge 70 Fusion ফোনের বক্সে খুবই সাধারণ ও প্রয়োজনীয় কিছু জিনিস দেওয়া থাকে। বক্সের ভিতরে আপনি পাবেন স্মার্টফোন, একটি 68W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল এবং একটি প্রোটেক্টিভ ব্যাক কভার। এছাড়াও সিম কার্ড প্রবেশ করানোর জন্য সিম ইজেক্টর টুল এবং ব্যবহার সম্পর্কিত কিছু প্রয়োজনীয় কাগজপত্র।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Motorola Edge 70 Fusion স্মার্টফোনের ডিজাইন দেখতে খুবই প্রিমিয়াম, স্মুথ এবং ফিউচারিস্টিক স্টাইলের। ফোনটির পিছনের প্যানেল প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি, যা হালকা এবং মজবুত। ফোনের উচ্চতা 162.76 mm ও প্রস্থ 75.60 mm। ফোনের বডি 7.99 mm স্লিম আর ওজন মাত্র 193 হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনের চারপাশের কোণগুলো বাঁকা ও মসৃণ, তাই হাতে ধরে ব্যবহার করতে আরামদায়ক এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও ফোনটি ভারী মনে হয় না।

ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে মজবুত স্ক্র্যাচ প্রতিরোধী Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন। এটি দৈনন্দিন ব্যবহারের সময় শক্ত জায়গায় পড়ে যাওয়া বা অন্যান্য ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে। ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম কোণে দেওয়া হয়েছে, যা ফোনের ডিজাইনকে আরও স্টাইলিশ ও আধুনিক করে তোলে।
ফোনটিতে রয়েছে Quad-Curved AMOLED ডিসপ্লে, যা চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। স্ক্রিনের চারপাশের বেজেল খুবই পাতলা, তাই ডিসপ্লে প্রায় পুরোপুরি ব্যবহার করা যায়, ফলে ভিডিও দেখা, ছবি দেখা এবং গেম খেলা আরও স্মুথ ও সুবিধাজনক হয়।
ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়া হয়ছে। এটি ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় বা উচ্চ চাপের পানিতে ব্যবহার করার জন্য এটি উপযুক্ত নয়। সব মিলিয়ে বলা যায়, ফোনের আইপি রেটিং খুব খারাপ নয়, তবে চাইলে এই বাজেটে আরও উন্নত আইপি রেটিং দেওয়া যেত।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Motorola Edge 70 Fusion স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চি Quad-Curved AMOLED ডিসপ্লে, যা মসৃণ এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এই স্ক্রিনে খুবই পাতলা বেজেল ব্যবহার করা হয়েছে, তাই স্ক্রিনটি দেখতে অনেক বড় এবং প্রিমিয়াম মনে হয়। স্ক্রিন-টু-বডি রেশিও 96.2%, যার ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং স্ক্রলিং আরও বেশি আকর্ষণীয় ও আনন্দদায়ক হয়।

ফোনের স্ক্রিনের রেজোলিউশন 1272x2772 পিক্সেল, যা ভিডিও এবং ছবির প্রতিটি ডিটেলস স্পষ্টভাবে দেখায় এবং গেম খেলার সময় স্ক্রিনের রঙ উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয়। বড় ডিসপ্লের কারণে চোখে আরাম লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে কোন চাপ পড়ে না। উচ্চ রেজোলিউশন থাকায় ভিডিও, ছবি এবং গেম খেলার সময় আরও বাস্তবসম্মত ও আনন্দদায়ক অভিজ্ঞতা পাওয়া যায়। এই স্ক্রিনের উজ্জ্বলতা 5200 nits পর্যন্ত পৌঁছাতে পারে, যার কারণে বাইরে বা তীব্র রোদে ভিডিও এবং ওয়েবপেজ স্পষ্টভাবে দেখা যায়।
ডিসপ্লেতে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন আরও মসৃণ, দ্রুত ও পরিষ্কার হয়। মিড-রেঞ্জ ফোনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় সুবিধা। পাশাপাশি ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে মজবুত স্ক্র্যাচ প্রতিরোধী Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারের সময় শক্ত জায়গায় পড়ে যাওয়া বা অন্যান্য ক্ষতি থেকে স্ক্রিনকে সুরক্ষিত রাখে।
ক্যামেরা
Motorola Edge 70 Fusion স্মার্টফোনে রয়েছে 50MP Sony LYT-710 প্রাইমারি ক্যামেরা, যেখানে LED ফ্ল্যাশ, OIS, HDR ফিচার এবং বার্স্ট মোড (Continuous Shooting) সাপোর্ট করে। এই ক্যামেরা ডিটেল ও রঙের ভারসাম্য ঠিক রেখে সুন্দর ছবি তুলতে পারে। HDR ফিচার আলো-ছায়ার সমন্বয় বজায় রাখে এবং বার্স্ট মোড দ্রুত চলমান বিষয়বস্তুর একাধিক ছবি একসাথে তোলার সুবিধা দেয়। আর OIS ফিচারের সাহায্যে হাত নড়াচড়া করে ভিডিও রেকর্ড করলেও তা মসৃণভাবে ধারণ হয়।
সাথে রয়েছে 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা গ্রুপ ছবি, প্রাকৃতিক দৃশ্য বা বড় স্থানগুলো একসাথে ধরতে সাহায্য করে। এই কামেরাতে বেশ কিছু AI ফিচার যুক্ত আছে, যেমন AI Photo Enhancement, Auto Night Mode, Portrait Mode এবং Adaptive Stabilisation। এই ফিচারগুলো ভিডিও এবং ছবির মানকে আরও উন্নত করে।

ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভালো ছবি তোলা যায় এবং 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। তবে রাতে বা কম আলোর পরিবেশে ছবি তুললে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে। এছাড়া রাতে ভিডিও করার সময় রেজোলিউশন 4K থাকলেও, ভিডিও-এর কোয়ালিটি খুব ভালো মানের পাওয়া যায় না।
ফোনটির সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দিনে স্বাভাবিক আলোতে এই ক্যামেরার মাধ্যমে সুন্দর ও ডিটেইলসমৃদ্ধ সেলফি তোলা যায় এবং 4K@30fps রেজোলিউশনে রেকর্ড করা সম্ভব হয়। তবে রাতে বা কম আলোতে ছবি তুললে ছবির মান কিছুটা কম হয় এবং ডিটেলস কম দেখা যায়। সব মিলিয়ে, সাধারণ ব্যবহার এবং ভিডিও কলের জন্য ক্যামেরা ভালো কাজ করে, তবে অন্ধকারে অতিরিক্ত আলো ছাড়া খুব ভালো ছবি তোলা যায় না।
সফটওয়্যার এবং পারফরম্যান্স
Motorola Edge 70 Fusion ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ফোনের ইন্টারফেসকে মসৃণ এবং ব্যবহারকারীর জন্য সহজ করে তোলে। এতে নতুন জেসচার, মাল্টিটাস্কিং এবং কাস্টমাইজ করার সুবিধা রয়েছে, ফলে সিস্টেম আরও দ্রুত ও মসৃণ, নিরাপত্তা ফিচার শক্তিশালী এবং AI‑ভিত্তিক টুলগুলো ব্যবহার করা আরও সহজ হয়।
এছাড়া ফোনটি পরবর্তী ৩টি বড় Android আপডেটের সুযোগ পাবে, ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় নতুন ফিচার এবং উন্নত নিরাপত্তা সুবিধা উপভোগ করতে পারবেন।

ফোনটিতে রয়েছে Snapdragon 7s Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.7 GHz পর্যন্ত। সাথে আছে Adreno 810 GPU এবং 8GB ও 12GB র্যাম, ফলে দৈনন্দিন কাজ এবং ভারী গেম যেমন PUBG Mobile, Call of Duty Mobile বা Genshin Impact‑এর মতো গেম মধ্যম বা উচ্চ সেটিংসে স্মুথভাবে খেলা যায়। তবে সর্বোচ্চ গ্রাফিক্স সেটিংসে খেললে ফোন কিছুটা ল্যাগ দিতে পারে বা ফ্রেম ড্রপ করতে পারে।
ফোনে যুক্ত আছে Moto AI 2.0 ফিচার, যা AI‑ভিত্তিক সাজেশন, ছবি ও আর্ট তৈরি, স্টাইল মিলানো এবং লাইভ ট্রান্সক্রিপশনের মতো সুবিধা দেয়, ফলে ফোন ব্যবহারের অভিজ্ঞতাও আরও সহজ ও স্মার্ট হয়। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে Bluetooth 6.0, Wi-Fi 6E, 5G নেটওয়ার্ক, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, Motorola Edge 70 Fusion ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স মিড‑রেঞ্জ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো।
ব্যাটারি লাইফ এবং চার্জিং
Motorola Edge 70 Fusion স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহার যেমন কল করা, মেসেজ পাঠানো, ওয়েব ব্রাউজ বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার ক্ষেত্রে ব্যাটারি সহজেই ২ দিনের মতো চলতে পারে। আর মাঝারি গেম প্রায় ৮–১০ ঘণ্টা এবং ভারী গেম প্রায় ৫–৭ ঘণ্টার মতো খেলা যায়।

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 68W ফাস্ট চার্জিং রয়েছে। ফোনে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে বলা যায়, মিড‑রেঞ্জ বাজেট অনুযায়ী ফোনের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা ব্যবহারকারীর জন্য দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ ও দ্রুত চার্জিং নিশ্চিত করে, ফলে দৈনন্দিন ব্যবহার সহজ এবং ঝামেলামুক্ত হয়।
মূল্য
শক্তিশালী প্রসেসর এবং উন্নত মানের ডিসপ্লে নিয়ে Motorola Edge 70 Fusion স্মার্টফোন বাংলাদেশে তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪০,০০০ টাকা, (8GB র্যাম+256GB স্টোরেজ)-এর দাম ৪৪,০০০ টাকা এবং (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪৮,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Pantone Silhouette, Pantone Country Air এবং Pantone Blue Surf। বর্তমানে এই স্মার্টফোনটি বাংলাদেশের রিটেইলার শপে পাওয়া যাচ্ছে।
Motorola Edge 70 Fusion আপনার কেনা উচিত হবে কি?
Motorola Edge 70 Fusion স্মার্টফোনে রয়েছে Quad-Curved AMOLED ডিসপ্লে, যা চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি Snapdragon 7s Gen 4 প্রসেসর শক্তিশালী পারফরম্যান্স দেয়। ক্যামেরা OIS সমর্থিত 50MP Sony LYT-710 এবং 13MP আল্ট্রা ওয়াইড মোটামটি ভালো ছবি তুলতে পারে এবং ভিডিও ধারণ করতে পারে। ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। আইপি IP68/IP69 রেটিং ধুলোবালি ও পানি প্রতিরোধ করে, তবে উচ্চ চাপের পানি বা গরম পানি সহ্য করতে পারেনা, ফলে দৈনন্দিন ব্যবহারে কিছুটা ঝুকি থাকতে পারে। সব মিলিয়ে বলা যায়, মিড-রেঞ্জ বাজেটে যারা শক্তিশালী পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি লাইফ চান তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।
সোর্স: এখানে ক্লিক করুন
Related Reviews
View More
Tecno Camon 50 Ultra রিভিউ: মিড-রেঞ্জ বাজেটে সত্যিই কি এটি সেরা পারফরম্যান্সের স্মার্টফোন?
প্রিমিয়াম ডিজাইন এবং স্টাইলিশ লুক নিয়ে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে Tecno C...
Oppo A6s Pro 4G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
মিড-রেঞ্জের মধ্যে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo A6s Pro 4G স্মার্টফোন। যারা ব্যাটার...
Vivo Y31d 4G রিভিউ: সত্যই কি মিড-রেঞ্জ বাজেটের স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?
বাংলাদেশের বাজারে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে ১ মার্চ ২০২৬ তারিখে লঞ্চ হয়েছে Vivo Y...