Login Now

Login with email

Forgot Password

Honor X6d 5G রিভিউ: ১৯,৯৯৯ টাকার ফোনে Mediatek Dimensity 6300 প্রসেসর কি সত্যই নজর কাড়বে?

MobileMaya Team
Publish On: Apr 09,2026 11:54 AM
153

Honor X6d 5G রিভিউ: ১৯,৯৯৯ টাকার ফোনে Mediatek Dimensity 6300 প্রসেসর কি সত্যই নজর কাড়বে?

Our Rating
7
The overall rating is based on reviews by our experts
Display 7/10
Cameras 7/10
Battery 7/10
Processor 7/10
Storage 7/10
Good
  • 5260mAh ব্যাটারি
  • 50MP রেয়ার ক্যামেরা
  • Dimensity 6300 চিপসেট
Bad
  • ধুলোবালি প্রতিরোধী সুবিধা নেই

বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে চমৎকার ফিচার নিয়ে ৭ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Honor X6d 5G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে Mediatek Dimensity 6300 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া স্ক্রল, ভিডিও দেখা এবং হালকা‑মাঝারি গেমিং‑এর জন্য ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor X6d 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড TFT LCD ডিসপ্লে, যা স্ক্রলিং ও হালকা গেমিং-এর ক্ষেত্রে মসৃণ ভিজুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 5260mAh ব্যাটারি, ফলে একবার চার্জ করলে সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলে। ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে বিস্তারিত জেনে নিন আমাদের এই রিভিউ থেকে।

Honor X6d 5G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: Mediatek Dimensity 6300 (6nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.75 ইঞ্চির HD+ TFT LCD স্ক্রিন এবং 90Hz রিফ্রেশ রেট।
  • ব্যাটারি ও চার্জার: 5260mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং।
  • ক্যামেরা: 50+0.08MP ডুয়েল রেয়ার এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।
  • বিল্ড: ক্র্যাচ প্রতিরোধী Aluminosilicate Glass স্ক্রিন প্রটেকশন।

বাক্সে যা থাকছে

Honor X6d 5G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Honor X6d 5G স্মার্টফোন
  • 15W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে Honor বাক্সের মধ্যে সবকিছু সুবিধাজনকভাবে সাজিয়ে রেখেছে। বাক্সে আপনি পাবেন Honor X6d 5G স্মার্টফোন, 15W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল এবং একটি প্রোটেকটিভ কেস, যাতে ফোন প্রথম দিন থেকেই সুরক্ষিত থাকে। এছাড়াও রয়েছে সিম ইজেক্টর টুল ও ইউজার ম্যানুয়াল।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

বাজেট‑ফ্রেন্ডলি Honor X6d 5G স্মার্টফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয়। ফোনের বডি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, যা হালকা এবং টেকসই, ফলে দৈনন্দিন ব্যবহারে সহজে ক্ষতিগ্রস্ত হয় না। ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম কোণে আছে, তাই ফোনটি দেখতে আরও চমৎকার ও আধুনিক লাগে এবং ফটোগ্রাফারদের ছবি তোলা ও ভিডিও করাও সহজ হয়।


ফোনের উচ্চতা 167.00 mm, প্রস্থ 77.00 mm, পুরুত্ব 7.89 mm স্লিম এবং ওজন মাত্র 186 গ্রাম। ফোনের চারপাশের কোণগুলো মসৃণ এবং বডি খুব স্লিম হওয়ার ফলে হাতের তালুতে ফোনটি সহজে ধরে রাখা যায় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও ভারী মনে হয় না। এছাড়া ফোনের ডিসপ্লের বেজেলগুলো কিছুটা মোটা, যা আকর্ষণীয় লুকের ক্ষেত্রে সামান্য কম মনে হলেও বাজেট অনুযায়ী বলা যায় এটি বেশ সন্তোষজনক। 

ফোনটিতে রয়েছে Aluminosilicate Glass স্ক্রিন প্রটেকশন। এটি  স্ক্র্যাচ ও ছোটখাটো আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে। ফোনটি Ocean Cyan এবং Midnight Black কালারে ডিজাইন করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য বেশি আকর্ষণীয় ও ট্রেন্ডি। যদিও ফোনের বডি প্লাস্টিকের হওয়ায় সম্পূর্ণ প্রিমিয়াম অনুভূতি দেয় না, তবুও এর বিল্ড কোয়ালিটি এবং তৈরির মান একটি বাজেট-ফ্রেন্ডলি ফোন হিসেবে যথেষ্ট ভালো।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Honor X6d 5G স্মার্টফোনে রয়েছে 6.75‑ইঞ্চির TFT LCD ডিসপ্লে, যা ভিডিও দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজিংয়ের জন্য বড় ও সুবিধাজনক। বড় ডিসপ্লের কারণে ছবি এবং ভিডিও পরিষ্কারভাবে দেখা যায়। এছাড়া ডিসপ্লেতে 450 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে তীব্র সূর্যালোকের নিচেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা সম্ভব হয় এবং ভিডিও বা ওয়েব পেজ আরও সহজে উপভোগ করা যায়।


ফোনের স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা বা গেম খেলার অভিজ্ঞতা অনেক মসৃণ এবং দ্রুত মনে হয়। যদিও এই রিফ্রেশ রেট খারাপ নয়, তবে বাজেট অনুযায়ী উচ্চ রিফ্রেশ রেট থাকলে ব্যবহারকারীদের কাছে বেশি আকর্ষণীয় হতে পারত। পাশাপাশি এই স্ক্রিনে রয়েছে Aluminosilicate Glass প্রটেকশন, যা স্ক্র্যাচ ও ছোটখাটো আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে।

ফোনটির স্ক্রিন বড় হলেও এর রেজোলিউশন মাত্র (720x1600 পিক্সেল), তাই হাই-রেজোলিউশনের ভিডিও কিছুটা কম পরিষ্কার দেখাতে পারে। এছাড়া TFT LCD ডিসপ্লের কারণে OLED বা AMOLED স্ক্রিনের মতো উজ্জ্বল ও স্পষ্ট রঙ পাওয়া যায় না, ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙের উজ্জ্বলতা ও গভীরতা কিছুটা কম মনে হতে পারে।

ক্যামেরা

Honor X6d 5G স্মার্টফোনের রেয়ারে f/1.8 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08 MP, QVGA ক্যামেরা রয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং বিভিন্ন শুটিং মোড সমর্থন করে। এই ক্যামেরা ডিটেইল এবং রঙের সঠিক অনুপাতে চমৎকার ছবি তুলতে পারে। সাথে HDR ফিচার থাকায় আলো ও ছায়ার মধ্যে ভারসাম্য বজায় থাকে, ফলে ছবিগুলো বেশ আকর্ষণীয় দেখায়।


ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়।ফোনটিতে নেই কোন আলট্রাওয়াইড বা ম্যাইক্রো ক্যামেরার সুবিধা। তাই দুরের বস্তুর ছবি তুললে খুব একটা স্পষ্ট দেখা যায়না। এছাড়া ক্যামেরাতে 4K ভিডিও রেজোলিউশন সমর্থন করে না, ফলে এই ক্যামেরা দিয়ে প্রো‑লেভেল বা খুব শার্প ভিডিও তৈরি করা সম্ভব হয় না। আবার রাতে প্রিমিয়াম বা ভালো আলোর পরিবেশে ছবি তুললে খুব একটা পরিষ্কার ছবি পাওয়া যায় না।

ফোনের সামনে ব্যবহার করা হয়েছে f/2.2 অ্যাপারচারের 5MP ফ্রন্ট ক্যামেরা। দিনে এই ক্যামেরা দিয়ে ছবি তুললে প্রাকৃতিক দেখায় এবং ছবিও অনেক স্পষ্ট হয়। তবে রাতে বা কম আলোতে ছবি তুললে বা ভিডিও করলে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাজেট-ফ্রেন্ডলি ফোন হিসেবে রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দৈনন্দিন ফটোগ্রাফির জন্য যথেষ্ট ভালো।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Honor X6d 5G স্মার্টফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীর জন্য সহজ এবং স্মুথ ইন্টারফেস প্রদান করে। Android 16-এর আধুনিক ফিচার যেমন উন্নত নোটিফিকেশন, ফাস্ট পারফরম্যান্স অপ্টিমাইজেশন এবং নিয়মিত নিরাপত্তা আপডেট ব্যবহারকারীর অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করে। পাশাপাশি MagicOS 10 -এর সাহায্যে স্ক্রিনের অ্যাপ চালানো এবং একসাথে একাধিক কাজ করা আরও সহজ হয়।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6300 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G57 MC2 GPU এবং 4GB র‍্যাম, ফলে মাঝারি মানের গেম খেলা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং এবং দৈনন্দিন কাজগুলো খুব সহজ ও মসৃণভাবে করা সম্ভব হয়। তবে উচ্চ মানের গেম খেলার সময় ফোন কিছুটা ল্যাগ দিতে পারে বা গরম হতে পারে।

ফোনটিতে 4G নেটওয়ার্ক, Bluetooth 5.3, USB চার্জিং পোর্ট এবং Wi-Fi 5 সাপোর্ট রয়েছে, যা দ্রুত কানেক্টিভিটি ও নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি ফিচার দেওয়া হয়েছে। সব মিলিয়ে, Honor X6d 5G স্মার্টফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স বাজেট-ফ্রেন্ডলি ব্যবহারকারীদের কাছে বেশ সন্তোষজনক মনে হতে পারে।

ব্যাটারি লাইফ

Honor X6d 5G স্মার্টফোনে 5260 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে 100% চার্জ করলে 21 ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা যাবে এবং এই ব্যাটারি 4 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। কিন্তু বাস্তবে আমি ফোনটি ব্যবহার করে দেখেছি, ফোনটিতে 100% চার্জ করে কম গ্রাফিক্স ৭ ঘণ্টার মতো ফ্রি ফায়ার খেলা গেছে আর সাধারণ ব্যবহার যেমন হালকা মাঝারি গেম খেলা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এবং কলে কথা বলার ক্ষেত্রে ফোনটি ১ দিনের বেশি চলেছে।

ফোনটিতে চার্জ করার জন্য রয়েছে 15W ফাস্ট চার্জিং। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, ফোনটির ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাধারণ ব্যবহারকারীদের কাছে বেশ উপযুক্ত মনে হতে পারে, কিন্তু যারা দীর্ঘ সময় গেম খেলেন বা অনলাইনে কাজ করেন তাদের কাছে কিছুটা অসুবিধাজনক মনে হতে পারে।

বাংলাদেশে মূল্য

বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে চমৎকার ফিচার নিয়ে ৭ এপ্রিল ২০২৬ তারিখে Honor X6d 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‌্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Ocean Cyan এবং Midnight Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Honor X6d 5G আপনার কেনা উচিত হবে কি?

বাজেট অনুযায়ী Honor X6d 5G ফোনটির Mediatek Dimensity 6300 প্রসেসর খুব ভালো পারফরম্যান্স প্রদান করে, 5260mAh ব্যাটারি সাধারণ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত ব্যাকআপ দেয় এবং রেয়ার ক্যামেরা উন্নত মানের ছবি তুলতে পারে। কিন্তু ফোনটিতে ধুলোবালি প্রতিরোধী আইপি রেটিং নেই, যা অনেক ব্যবহারকারীদের কাছে সমস্যা হতে পারে। তবে আপনি যদি বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে ভালো পারফরম্যান্স, উন্নত ক্যামেরা এবং মাঝারি লেভেলের ব্যাটারি লাইফ চান, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related Reviews

View Morearrow

Discussions