Login Now

Login with email

Forgot Password

Honor 600 Pro রিভিউ: প্রিমিয়াম বাজেটের এই স্মার্টফোন কি আপনার জন্য উপযুক্ত?

MobileMaya Team
Publish On: May 05,2026 03:00 PM
153

Honor 600 Pro রিভিউ: প্রিমিয়াম বাজেটের এই স্মার্টফোন কি আপনার জন্য উপযুক্ত?

Our Rating
8.6
The overall rating is based on reviews by our experts
Display 8/10
Cameras 9/10
Battery 9/10
Processor 9/10
Storage 8/10
Good
  • 8000 nits পিক ব্রাইটনেস
  • Snapdragon 8 Elite চিপসেট
  • 7000mAh বড় ব্যাটারি
  • 200MP প্রাইমারি ক্যামেরা
  • শক্তিশালী IP68/IP69K রেটিং
Bad
  • মেমোরি কার্ড স্লট নেই
  • 3.5mm হেডফোন জ্যাক নেই

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে প্রিমিয়াম বাজেটের মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে Honor 600 Pro স্মার্টফোন। ফোনটিতে রয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর, যা মাল্টিটাস্কিং, হেভি গেমিং এবং ভারী অ্যাপ ব্যবহারের সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Honor 600 Pro স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 8000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যা স্ক্রলিং, গেম খেলা এবং ভিডিও দেখার সময় খুবই স্মুথ ও উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এছাড়া ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে 200MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। জেনে নিন ফোনের পারফরম্যান্স এবং দাম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ।

Honor 600 Pro ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite (3nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.57 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 8000 nits পিক ব্রাইটনেস।
  • ব্যাটারি ও চার্জার: 7000mAh বড় ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 27W রিভার্স চার্জিং।
  • ক্যামেরা: 200+50+12MP রেয়ার এবং 50MP ফ্রন্ট ক্যামেরা।
  • বিল্ড: পানি ও ধুলোবালি প্রতিরোধী শক্তিশালী IP68/IP69K রেটিং।

বাক্সে যা থাকছে

Honor 600 Pro স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Honor 600 Pro স্মার্টফোন
  • 80W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

বাক্সের ভিতরে Honor ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সবকিছু সুবিধাজনকভাবে সাজিয়ে রেখেছে। বাক্সে আপনি পাবেন একটি Honor 600 Pro স্মার্টফোন, 80W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়া একটি প্রোটেকটিভ কেসও দেওয়া থাকে, যার মাধ্যমে প্রথম দিন থেকেই ফোনে বাড়তি সুরক্ষা পাওয়া যায়।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Honor 600 Pro স্মার্টফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের। ফোনটির উচ্চতা প্রায় ১৫৬.০ মিমি এবং প্রস্থ ৭৪.৭ মিমি। এছাড়া ফোনের পুরুত্ব ৭.৮ মিমি, আর ওজন প্রায় ২০০ গ্রাম হলেও ফোনটি ভারসাম্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে। ফোনটির চারপাশের কোণাগুলো সামান্য বাঁকানো এবং ডিসপ্লের বেজেল খুবই পাতলা, যার কারণে ফোনটি দেখতে স্টাইলিশ লাগে এবং ব্যবহার করার সময় আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনের সামনে Mohs level 4 স্ক্রিন প্রটেকশন যুক্ত আছে, ফলে দৈনন্দিন ব্যবহারে হালকা স্ক্র্যাচ বা ঘষা-মাজার দাগ থেকে স্ক্রিন কিছুটা সুরক্ষিত থাকে। ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম কোনে রাখা হয়েছে, যা শুধু কার্যকরই নয়, বরং পুরো ফোনের লুককেও আরও প্রিমিয়াম করে তোলে। এছাড়া ফোনটিতেAMOLED ডিসপ্লে রয়েছে, তাই ব্যবহার করার সময় স্ক্রিনের রংগুলো খুব গাঢ় ও জীবন্ত দেখায়।


ফোনটি মূলত তিনটি কালারে পাওয়া যায়—Golden White, Black এবং Orange। প্রতিটি কালারই আলাদা ধরনের লুক প্রদান করে, যা বিভিন্ন ব্যবহারকারীর পছন্দের সাথে সহজে মানিয়ে যায়। বিশেষ করে Golden White এবং Orange কালারে প্রিমিয়াম ফিনিশ থাকায় ফোনটি হাতে ধরলে আরও আকর্ষণীয় ও স্টাইলিশ অনুভূতি পাওয়া যায়, আর Black কালারটি একদম ক্লাসিক ও সিম্পল কিন্তু প্রিমিয়াম লুক দেয়।

ফোনটিতে IP68/IP69K রেটিং ব্যবহার করা হয়েছে, যা ফোনকে ধুলোবালি থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং উচ্চ চাপের পানির স্প্রেও সহ্য করতে পারে। পাশাপাশি প্রায় ১.৫ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তাই যারা বাইরে বেশি সময় কাটান বা ফোনের ওপর বেশি নির্ভরশীল, তাদের জন্য এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে বিবেচিত হতে পারে।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Honor 600 Pro স্মার্টফোনটিতে রয়েছে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের কারণে ভিডিও দেখা বা গেম খেলার সময় রঙগুলো উজ্জ্বল ও প্রাণবন্ত লাগে এবং চোখের জন্য আরামদায়ক অনুভূতি দেয়। ফোনের চারপাশে বেজেল খুবই পাতলা, তাই ফোনটি দেখতে আধুনিক ও আকর্ষণীয় লাগে। পাশাপাশি এর স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 91.2%, ফলে ডিসপ্লে অনেক বড় মনে হয় এবং ভিডিও দেখা, গেম খেলা বা স্ক্রল করার সময় আরও বেশি স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায়।


ডিসপ্লেটি সর্বোচ্চ 8000 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাইরে বা তীব্র রোদের মধ্যেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যায়। পাশাপাশি ফোনটিতে রয়েছে Mohs level 4 স্ক্রিন প্রটেকশন, যা সাধারণ ব্যবহারের সময় হালকা স্ক্র্যাচ থেকে স্ক্রিনকে কিছুটা সুরক্ষা দিতে সাহায্য করে, ফলে স্ক্রিন তুলনামূলকভাবে বেশি টেকসই থাকে এবং দৈনন্দিন ব্যবহারে সহজে দাগ পড়ে না।

ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার কারণে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং গেম খেলার সময় সবকিছু মসৃণ ও দ্রুত মনে হয়। এছাড়া ফোনটির স্ক্রিনের রেজোলিউশন FHD+ (1264×2728 পিক্সেল), ফলে ছবি ও ভিডিও–র প্রতিটি ডিটেইল খুব পরিষ্কারভাবে দেখা যায়। এতে ছবির গভীরতা ও টেক্সচার আরও বাস্তবসম্মতভাবে ফুটে ওঠে।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Honor 600 Pro ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট, দ্রুত এবং আধুনিক করে তোলে। Android 16 মূল সিস্টেম হিসেবে অ্যাপ, পারফরম্যান্স এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, ফলে ফোনটি স্থিতিশীল ও দক্ষভাবে কাজ করে। অন্যদিকে MagicOS 10 হলো Honor-এর নিজস্ব কাস্টম ইন্টারফেস, যা ব্যবহারকারীর জন্য সহজ নেভিগেশন, সুন্দর অ্যানিমেশন এবং AI-ভিত্তিক স্মার্ট ফিচার প্রদান করে, ফলে মাল্টিটাস্কিং আরও স্মুথ হয় এবং বিভিন্ন কাজ দ্রুত করা যায়।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.53 GHz থেকে 4.47 GHz পর্যন্ত। সাথে রয়েছে Adreno 830 (1200 MHz) GPU এবং 12GB র‍্যাম, যার কারণে গ্রাফিক্স-ভিত্তিক কাজ, উচ্চ মানের গেমিং এবং ভারী অ্যাপ চালানো যায় খুব সহজ ও স্মুথভাবে। একই সঙ্গে একাধিক অ্যাপ চালালেও কোনো ধরনের ল্যাগ বা ধীরগতির সমস্যা দেখা যায় না। তবে একটানা দীর্ঘ সময় হেভি লেভেলের গেম খেললে ফোন কিছুটা গরম হয়ে যেতে পারে।


সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি যুক্ত আছে HONOR AI ফিচার, যার মাধ্যমে দৈনন্দিন কাজ আরও সহজ হয়, যেমন ছবি তোলা, ভিডিও এডিট করা এবং ফোন ব্যবহারের বিভিন্ন সেটিংস অটোমেটিকভাবে ঠিক করা যায়। কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0, 5G নেটওয়ার্ক, USB চার্জিং এবং NFC সাপোর্ট রয়েছে।

ব্যাটারি লাইফ এবং চার্জার

Honor 600 Pro স্মার্টফোনটিতে রয়েছে একটি শক্তিশালী 7000mAh ব্যাটারি। ব্যাটারির পারফরম্যান্স পরীক্ষা করে দেখা গেছে, ফোনটি 100% চার্জে রেখে হাই সেটিংস ও বেশি ব্রাইটনেসে প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলা সম্ভব হয়েছে। অন্যদিকে দৈনন্দিন সাধারণ ব্যবহারে—যেমন ফোনে কথা বলা, ভিডিও দেখা এবং হালকা-মাঝারি গেম খেলার ক্ষেত্রে—ফোনটি সহজেই প্রায় ২ দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।


দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে যুক্ত আছে 80W ফাস্ট চার্জিং। সাথে রয়েছে 50W ওয়্যারলেস চার্জিং, যা ক্যাবল ছাড়াই ফোনকে দ্রুত চার্জ করতে সাহায্য করে। এছাড়া ফোনে 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে, ফলে ফোনটি দিয়ে অন্য ডিভাইস যেমন ইয়ারবাড, স্মার্টওয়াচ বা অন্য ফোনও চার্জ করা যায়। সব মিলিয়ে, ফোনটি যেমন ব্যাটারি লাইফের দিক থেকে শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে, তেমন চার্জিংয়ের দিক থেকেও দ্রুত ও সুবিধাজনক অভিজ্ঞতা দেয়।

বাংলাদেশে দাম

প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার নিয়ে Honor 600 Pro স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৯৪,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Golden White, Black এবং Orange। বর্তমানে এই ফোন বাংলাদেশের রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Honor 600 Pro আপনার কেনা উচিত হবে কি?

ফোনটিতে রয়েছে 200+50+12MP রেয়ার ক্যামেরা, যা চমৎকার ছবি তুলতে পারে এবং ভিডিও ধারণ করতে পারে। এছাড়া Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে, 8000 nits পিক ব্রাইটনেস সাপোর্টেড AMOLED ডিসপ্লে পরিষ্কার ও আরামদায়ক অভিজ্ঞতা দেয়, 7000mAh বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে এবং IP68/IP69K সম্পূর্ণ ধুলোবালি এবং উচ্চ পানির চাপ থেকে ফোনকে সুরক্ষিত রাখে। তাই আপনি যদি প্রিমিয়াম বাজেটের মধ্যে ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সুরক্ষা এবং পারফরম্যান্স—সবকিছুর সমন্বয়ে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা চান, তাহলে এই ফোনটি আপনার জন্য খুবই ভালো একটি বিকল্প।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions