১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৬
১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৬
বর্তমান ২০২৬ সালের স্মার্টফোন বাজারে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের ডিভাইস পাওয়া খুবইসহজ। বিশেষ করে এমন কিছু ফোন রয়েছে, যেগুলোতে দ্রুত পারফরম্যান্স, ভালো ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং আকর্ষণীয় ডিজাইন থা কে, যা দেখলে আপনি অবাক হবেন যে সত্যিই কি এই দামে এত উন্নত ফিচারযুক্ত স্মার্টফোন পাওয়া যায়।
হ্যা, সত্যিই এখন বাজেট‑ফ্রেন্ডলি স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে 6500mAh বড় ব্যাটারি, 50MP ক্যামেরা এবং উন্নত মানের প্রসেসর। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা, ভালো মানের ছবি তোলা এবং হালকা-মাঝারি গেম খেলা সহজ হয়। চলুন তাহলে শুরু করা যাক ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত।
১. Vivo Y05
ফোনের ফিচারসমূহ:
- ডিসপ্লে: 6.74-ইঞ্চি HD+ IPS LCD
- চিপসেট: Unisoc T7225 (12nm) প্রসেসর
- ভেরিয়েন্ট: (4GB র্যাম+64GB স্টোরেজ)
- ক্যামেরা: 8MP রেয়ার+ 5MP ফ্রন্ট
- ব্যাটারি: 6500mAh এবং ফাস্ট চার্জিং 15W
আমাদের আর্টিকেলটি Vivo Y05 স্মার্টফোন দিয়ে শুরু করছি। কম বাজেটের মধ্যেও ফোনটিতে বেশ কিছু ভালো ফিচার যুক্ত করা হয়েছে। প্রথমে আসি ডিসপ্লের দিকে—ফোনে রয়েছে 6.74 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যা ব্যবহারকারীকে পরিষ্কার ও আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা বা গেম খেলার সময় অনেক মসৃণ ও দ্রুত মনে হয়। বাজেট‑ফ্রেন্ডলি ফোন হিসেবে এটি খুবই ভালো রিফ্রেশ রেট বলা যায়। ডিসপ্লেটি 1200 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র সূর্যালোকের নিচে স্ক্রিন দেখা সহজ হয় এবং ভিডিও বা ওয়েব পেজ স্পষ্টভাবে উপভোগ করা যায়।

ফোনটিতে Unisoc T7225 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ এবং মাঝারি গেমিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি এবং এতে চার্জ করার জন্য 15W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ f/2.0 অ্যাপারচারের 8MP প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। দৈনন্দিন ছবি তোলার জন্য এই ক্যামেরা বেশ উপযুক্ত। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
সব মিলিয়ে বলা যায়, আপনি যদি সাধারণ ব্যবহার বা হালকা‑মধ্যম মানের গেম খেলতে চান এবং দীর্ঘ সময় ব্যাটারি লাইফ প্রয়োজন হয়, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। তবে যারা ক্যামেরা প্রেমী, তাদের জন্য এই ফোনটি হয়তো পুরোপুরি সন্তোষজনক নাও হতে পারে।
২. Oppo A6x
ফোনের ফিচারসমূহ:
- ডিসপ্লে: 6.75-ইঞ্চি HD+ IPS LCD
- ভ্যারিয়েন্ট: (4GB র্যাম+64GB স্টোরেজ)
- চিপসেট: Qualcomm Snapdragon 685 (6nm) প্রসেসর
- ক্যামেরা: 13MP+0.3MP ডুয়েল রেয়ার এবং 5MP ফ্রন্ট
- ব্যাটারি: 6,500mAh এবং ফাস্ট চার্জিং 25.22W
বাজেট‑ফ্রেন্ডলি ফোনের মধ্যে উন্নত মানের ফিচারযুক্ত ফোনের দ্বিতীয় স্থানে রয়েছে Oppo A6x স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 6500mAh বড় ব্যটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। একইসঙ্গে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 25.22W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 685 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.9 GHz থেকে 2.8 GHz পর্যন্ত। এটি দৈনন্দিন কাজ, যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, ওয়েব ব্রাউজিং এবং মাঝারি মানের গেম খেলার সময় ভালো পারফরম্যান্স প্রদান করে।
Oppo A6x স্মার্টফোনে রয়েছে 6.75-ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দারুণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা বা গেম খেলার সময় অনেক মসৃণ ও দ্রুত মনে হয়।

ডিসপ্লেটি 1125 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র সূর্যালোকের নিচেও স্ক্রিন দেখা সহজ হয় এবং ভিডিও দেখা বা ওয়েব পেজ ব্রাউজিং স্পষ্ট ও আরামদায়কভাবে উপভোগ করা যায়। পাশাপাশি ফোনটিতে ব্যাবহার করা হয়েছে IP64 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষুম।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং 0.3MP মনোক্রোম ক্যামেরা রয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
সব মিলিয়ে বলা যায়, আপনি যদি ভালো মানের পারফরম্যান্স চান কিংবা সাধারণ ব্যবহার বা হালকা‑মধ্যম মানের গেম খেলার জন্য দীর্ঘ ব্যাটারি লাইফ প্রয়োজন হয় তাহলে এই ফোনটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। তবে যারা ক্যামেরা প্রেমী, তাদের জন্য এটি উপযুক্ত নয়।
৩. Honor X5c Plus
ফোনের ফিচারসমূহ
- ডিসপ্লে: 6.74-ইঞ্চি HD+ TFT LCD
- ভ্যারিয়েন্ট: (4GB র্যাম+128GB স্টোরেজ)
- চিপসেট: Mediatek Helio G81 (12nm) প্রসেসর
- ক্যামেরা: 50MP+0.08MP ডুয়েল রেয়ার এবং 5MP ফ্রন্ট
- ব্যাটারি: 5260mAh এবং ফাস্ট চার্জিং 15W
বাজেট‑ফ্রেন্ডলি ফোনের মধ্যে উন্নত মানের ফিচারযুক্ত ফোনের তৃতীয় স্থানে রয়েছে Honor X5c Plus স্মার্টফোন। কম বাজেটের এই ফোনে উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। প্রথমে আসি ক্যামেরাই, ফোনটির রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP QVGA ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা সাধারণ ফটোগ্রাফি বা ভিডিও-গ্রাফির জন্য বেশ উপযুক্ত। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা।

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে রয়েছে 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Mediatek Helio G81 প্রসেসর, যা 1.7 GHz থেকে 2.0 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। এছাড়া ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.74 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে স্ক্রল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা গেম খেলার সময় স্ক্রিন বেশ দ্রুত ও স্মুথভাবে কাজ করে।
ফোনটিতে রয়েছে 5260mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। পাশাপাশি চার্জ করার জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং যুক্ত করা হয়েছে।
৪. Itel City 200
ফোনের ফিচারসমূহ
- ডিসপ্লে: 6.78-ইঞ্চি HD+ IPS LCD
- ভ্যারিয়েন্ট: (6GB র্যাম+128GB স্টোরেজ)
- চিপসেট: Unisoc T7250 (12nm) প্রসেসর
- ক্যামেরা: 50MP রেয়ার এবং 8MP ফ্রন্ট
- ব্যাটারি: 5200mAh এবং ফাস্ট চার্জিং 18W
কম বাজেটের পাঁচটি সেরা ফোনের মধ্যে চার নম্বরে অবস্থান করেছে
Itel City 200 স্মার্টফোন। ফোনটিতে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, যা সাধারণ ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ছবি বা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার জন্য যথেষ্ট ভালো। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং ও হালকা‑মধ্যম গেমিং মসৃণভাবে চালাতে সাহায্য করে। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করার জন্য ফোনে রয়েছে IP65 রেটিং।

Itel City 200 স্মার্টফোনে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা বা গেম খেলার সময় অনেক মসৃণ ও দ্রুত মনে হয়। বাজেট‑ফ্রেন্ডলি ফোন হিসেবে এটি খুবই ভালো রিফ্রেশ রেট বলা যায়। এছাড়া ডিসপ্লেটি 700 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র সূর্যালোকের নিচে স্ক্রিন পরিস্কার দেখা যায়।
বাজেট‑ফ্রেন্ডলি এই ফোনে 5200 mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ফোন চালাতে সাহায্য করে। সঙ্গে আছে 18W ফাস্ট চার্জিং, ফলে ব্যাটারি দ্রুত চার্জ হয় এবং ব্যবহারকারীরা দ্রুত ফোন ব্যবহার শুরু করতে পারে।
৫. Helio 45
ফোনের ফিচারসমূহ
- ডিসপ্লে: 6.67-ইঞ্চি HD+ IPS LCD
- স্টোরেজ: (6GB র্যাম+128GB স্টোরেজ)
- চিপসেট: MediaTek Helio G81 (12nm) প্রসেসর
- ক্যামেরা: 50MP+0.08MP+0.08MP ট্রিপুল রেয়ার এবং 32MP ফ্রন্ট
- ব্যাটারি: 5000mAh এবং ফাস্ট চার্জিং 18W
সল্প বাজেটের মধ্যে উন্নত পারফরম্যান্সের Helio 45 স্মার্টফোন সর্বশেষ পাঁচ নম্বরে অবস্থান করছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
ফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দারুণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এই স্ক্রিনে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা গেম খেলার সময় স্ক্রিন বেশ মসৃণ ও দ্রুত মনে হয়। ডিসপ্লেটি 480nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই তাই বাইরে বা তীব্র সূর্যালোকের নিচেও স্ক্রিন পরিস্কার দেখা যায়।

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য Helio 45 স্মার্টফোনে রয়েছে MediaTek Helio G81 প্রসেসর। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.7 GHz থেকে 2.0 GHz পর্যন্ত, যা দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা এবং হালকা-মাঝারি গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দেয়। বাজেট স্মার্টফোনের জন্য এটি একটি ব্যালান্সড ও নির্ভরযোগ্য প্রসেসর।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। বাজেট অনুযায়ী, ফোনটি ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই।
শেষ কথা
বর্তমান সময়ে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। তাই আপনিও যদি এমন একটি ফোন খুঁজে থাকেন, তাহলে উপরের তালিকায় থাকা ৫টি ফোনের মধ্য থেকে আপনার পছন্দের ফোনটি বেছে নিতে পারেন। কারণ এসব ফোন কম বাজেটের মধ্যেও ভালো পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ এবং প্রয়োজনীয় ফিচার প্রদান করে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ উপযোগী।
Related Reviews
View More
Vivo V70 Elite রিভিউ: ৮৫,০০০ টাকার স্মার্টফোনে সত্যই কি ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স পাওয়া যায়
প্রিমিয়াম মিড‑রেঞ্জ বাজেটের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার লুক নিয়ে Vivo V70 Elite স্মার্টফোন বা...
Samsung Galaxy S26 Ultra রিভিউ: প্রিমিয়াম বাজেটে সত্যিই কি সেরা পারফরম্যান্স পাওয়া যায়?
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার Samsung Galaxy S26 U...
Tecno Camon 50 রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের মধ্যে সত্যিই কি এই ফোন শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে?
বাংলাদেশের বাজারে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লঞ্চ হয়েছ...