Login Now

Login with email

Forgot Password

Xiaomi Poco X8 Pro 5G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে সত্যই কি শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?

MobileMaya Team
Publish On: Apr 14,2026 12:05 PM
153

Xiaomi Poco X8 Pro 5G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে সত্যই কি শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?

Our Rating
8.2
The overall rating is based on reviews by our experts
Display 8/10
Cameras 8/10
Battery 9/10
Processor 8/10
Storage 8/10
Good
  • 6500mAh বড় ব্যাটারি
  • 100W ফাস্ট চার্জার
  • Dimensity 8500 Ultra চিপসেট
  • শক্তিশালী IP68/IP69K রেটিং
Bad
  • টেলিফটো লেন্স নেই

মিড-রেঞ্জের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 3500 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যা উজ্জ্বল ভিজুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 8500 Ultra প্রসেসর, যা মাঝারি-গ্রাফিক্স গেম, মাল্টিটাস্কিং এবং ভারী অ্যাপ্লিকেশন চালানোর ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে উচ্চ মানের IP68/IP69K রেটিং। ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেখুন।

Xiaomi Poco X8 Pro 5G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: Mediatek Dimensity 8500 Ultra (4nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.59 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 3500 nits পিক ব্রাইটনেস।
  • ব্যাটারি ও চার্জার: 6500mAh বড় ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং।
  • ক্যামেরা: 50+8MP ডুয়েল রেয়ার এবং 20MP ফ্রন্ট ক্যামেরা।
  • বিল্ড: ধুলোবালি প্রতিরোধী শক্তিশালী IP68/IP69K রেটিং।

বাক্সে যা থাকছে

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন
  • 100W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

Xiaomi Poco X8 Pro 5G বাক্সের ভেতরে আপনি পাবেন একটি স্মার্টফোন, 100W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়াও রয়েছে প্রোটেকটিভ কেস, যা ফোনটিকে শুরু থেকেই বাড়তি সুরক্ষা দিতে সাহায্য করে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনটির লুক প্রিমিয়াম এবং আকর্ষণীয়। ফোনটির উচ্চতা 157.5 mm এবং প্রস্থ 75.2 mm। ফোনের বডি 8.38 mm এবং ওজন 201.47 গ্রাম। ফোনের পেছনের প্যানেল প্রিমিয়াম মানের এবং চকচকে রঙে তৈরি। ফোনের বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা শক্ত ও টেকসই, ফলে হাতে ধরে খুব সহজে ব্যবহার করা যায় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও ফোনটি ভারী মনে হয় না।


ফোনের স্ক্রিনের বেজেল খুবই পাতলা, তাই পুরো ডিসপ্লে ব্যবহার করা যায়, ফলে ভিডিও দেখা, ছবি দেখা বা গেম খেলা আরও আরামদায়ক হয়। ফোনের চারপাশের কোণগুলো বাঁকা ও মসৃণ, যা হাতে ধরে ব্যবহার করার সময় মসৃণ অনুভূতি দেয়। এছাড়া পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম দিকে রাখা হয়েছে। এটি ফোনের ডিজাইনকে আরও স্টাইলিশ, আধুনিক ও আকর্ষণীয় করে তোলে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহার করার সুবিধা দেয়। এছাড়া ফোনটিতে রয়েছে AMOLED ডিসপ্লে, ফলে স্ক্রল করা, ভিডিও দেখা এবং গেম খেলার সময় ব্যবহারকারীর অভিজ্ঞতা মসৃণ ও প্রাণবন্ত হয়। সব মিলিয়ে, Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মিড-রেঞ্জ ফোনের মধ্যে অনেক উন্নত, ফলে এটি ব্যবহারকারীর নজর কাড়বে এবং দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্ব নিশ্চিত করবে।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং দৈনন্দিন কাজ করার সময় প্রাণবন্ত রঙ ও স্পষ্ট ভিজুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়। ডিসপ্লের বেজেল খুবই পাতলা, তাই স্ক্রিন দেখতে অনেক বড় লাগে। এছাড়া ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 89.8%, যার ফলে ভিডিও বা সিনেমা দেখার সময় ছবি প্রাকৃতিক এবং স্পষ্ট মনে হয়।


ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা বা যেকোনো অ্যানিমেশন মসৃণ, স্পষ্ট এবং দ্রুত হয়। যদিও এই রিফ্রেশ রেট খারাপ নয়, তবে বাজেট অনুযায়ী এর থেকেও উচ্চ রিফ্রেশ রেট থাকলে ব্যবহারকারীদের কাছে বেশি আকর্ষণীয় হত। এই স্ক্রিন 3500 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র রোদেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যায়।

স্ক্রিনের রেজোলিউশন FHD+ (1268x2756 পিক্সেল) , ফলে ছবি ও ভিডিও স্পষ্ট এবং পরিষ্কার দেখা যায় এবং গেম খেলার সময় স্ক্রিনের রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয়। এছাড়া বড় স্ক্রিনের কারণে চোখে আরাম লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে কোন ধরনের চাপ পড়ে না।

ক্যামেরা

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনের রেয়ারে f/1.5 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ এবং HDR ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা ডিটেইল এবং কালার ঠিক রেখে চমৎকার ছবি তুলতে পারে। পাশাপাশি HDR ফিচার আলো ও ছায়ার মধ্যে ভারসাম্য বজায় রাখে, ফলে ছবিগুলো বেশ আকর্ষণীয় হয়। সাথে রয়েছে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তুলার জন্য সুবিধাজনক।


সব মিলিয়ে, ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। দিনের আলোতে এই ক্যামেরার মাধ্যমে ভিডিও করলে ছবি খুব স্পষ্ট এবং উজ্জ্বল হয়। দূরের বিষয়ও ভালোভাবে দেখা যায় এবং রঙও প্রাকৃতিক মনে হয়। আবার রাতে ভালো আলোর পরিবেশে ভিডিও করলে ঝাপসা কম হয় এবং ডিটেইল ভালো থাকে। তবে রাতে কম আলোতে ভিডিও করলে বা ছবি তুললে কিছুটা ঝাপসাভাব দেখা যেতে পারে।

ফোনের সামনে রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা, যার মাধ্যমে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করা সম্ভব হয়। দিনে এই ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভালো ফলাফল পাওয়া যায়, কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ ও ত্বকের টোন প্রাকৃতিকভাবে ধরা পড়ে। কিন্তু রাতে কম আলোর পরিবেশে সেলফি তুললে কিংবা ভিডিও করলে ঝাপসা বা অস্পষ্টতা দেখা দিতে পারে। তাই বলা যায়, ফ্রন্ট ক্যামেরা সাধারণ ব্যবহার এবং ভিডিও কলের জন্য যথেষ্ট ভালো।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনটি HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহার করার সময় সহজ, দ্রুত এবং স্মার্ট অভিজ্ঞতা প্রদান করে। এর উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট ও নিরাপত্তা ফিচার সঠিকভাবে কাজ করে, তাই দীর্ঘ সময় ধরে ভালো পারফরম্যান্স পাওয়া যায়। এছাড়া, HyperOS 3 থাকায় ফোনটি দ্রুত আপডেট পায়, একসাথে একাধিক কাজ সহজে করা যায় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাও আরামদায়ক ও উন্নত হয়ে ওঠে।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 8500 Ultra প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.4 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G720 MC8 GPU এবং 8GB ও 12GB র‍্যাম, যার ফলে মাঝারি বা হালকা ভারী গেম যেমন PUBG, Call of Duty Mobile বা Asphalt 9-এর মতো গেম হাই বা মিড গ্রাফিক্সে স্মুথভাবে খেলা যায়। তবে দীর্ঘ সময় ভারী গেম খেললে ফোন কিছুটা ল্যাগ দিতে বা গরম হতে পারে।

কানেক্টিভিটির জন্য ফোনে 5G নেটওয়ার্ক, Bluetooth 6.0, USB চার্জিং, Wi-Fi 6 এবং NFC সাপোর্ট রয়েছে, যা দ্রুত ডাটা ট্রান্সফার, স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এবং সহজে বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করার সুবিধা দেয়। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনটিতে  ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

চার্জিং এবং ব্যাটারি লাইফ

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি লাইফ পরীক্ষা করার জন্য আমি ফোনটি ব্যবহার করে দেখেছি। ফোনটিতে 100% চার্জ করে মাঝারি গ্রাফিক্স সেটিংসে PUBG, Call of Duty এবং Genshin Impact গেম প্রায় ৫ ঘণ্টা খেলা গেছে। আর সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়া দেখা, কল করা এবং হালকা গেম খেলার ক্ষেত্রে ফোনের চার্জ প্রায় ২ দিনের মতো টিকে থাকতে পারে।


ফোনটিতে চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে , যার সাহায্যে 48 মিনিটে 100% চার্জ করা সম্ভব হয়। সাথে রয়েছে 27W রিভার্স চার্জিং। এর মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে চার্জ করা যায়। সব মিলিয়ে, Xiaomi Poco X8 Pro 5G ফোনের বড় ব্যাটারি এবং দুই ধরনের চার্জিং সুবিধা ব্যবহারকারীর জন্য দীর্ঘ সময় ফোন চালানোর সুযোগ দেয়, বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমায় এবং দৈনন্দিন ব্যবহারে ফোনটি নির্ভরযোগ্য হয়ে ওঠে।

বাংলাদেশে মূল্য

চমৎকার ডিজাইন এবং উচ্চ মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ)-এর দাম ৪৭,০০০ টাকা এবং (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫১,৫০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, White এবং Mint Green। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Xiaomi Poco X8 Pro 5G মিড-রেঞ্জের মধ্যে আপনার কেনা উচিত হবে কি?

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনে রয়েছে 3500 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যা দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে এবং IP68/IP69K রেটিং দৈনন্দিন ব্যবহারে ভালো সুরক্ষা দেয়। সব মিলিয়ে, আপনি যদি মিড-রেঞ্জের মধ্যে ভালো পারফরম্যান্স এবং টেকসই একটি স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions