Login Now

Login with email

Forgot Password

Trump Mobile T1 স্মার্টফোন Snapdragon 7 সিরিজের প্রসেসর এব AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Apr 18,2026 09:29 PM
153

Trump Mobile T1 স্মার্টফোন Snapdragon 7 সিরিজের প্রসেসর এব AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হতে চলেছে

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে লঞ্চ হতে চলেছে Trump Mobile T1 স্মার্টফোন। লঞ্চের আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হতে পারে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীদের দেবে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

Trump Mobile T1 স্মার্টফোনে থাকতে পারে Snapdragon 7 সিরিজের প্রসেসর, যার মাধ্যমে শক্তিশালী ও স্মুথ পারফরম্যান্স, দ্রুত অ্যাপ লোডিং, মাল্টিটাস্কিংয়ের উন্নত সক্ষমতা এবং গেমিং ও দৈনন্দিন ব্যবহারে একটি নিরবচ্ছিন্ন, ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে।

হাইলাইটস

  • Trump Mobile T1 ফোনে থাকতে পারে AMOLED ডিসপ্লে।
  • পাশাপাশি Snapdragon 7 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে।
  • ফোনটিতে ব্যবহার করা হতে পারে 50MP টেলিফটো ক্যামেরা।

Trump Mobile T1 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Trump Mobile T1 (12GB+512GB)৬০,০০০ টাকা

ফোনটি কোন দেশে লঞ্চ হবে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সূত্রে ধারণা করা হচ্ছে, এটি প্রথমে আমেরিকার বাজারে লঞ্চ হতে পারে। ফোনের (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৬০,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটি Black, Gold, Silver/White কালারে বাজারে আসতে পারে।

Trump Mobile T1 ফোনের স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Trump Mobile T1 স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে 6.78 ইঞ্চির  AMOLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (1080 x 2460 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 7 সিরিজের প্রসেসর থাকতে পারে। 

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে চমৎকার ছবি এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা যেতে পারে।

ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 30W কুইক চার্জিং যুক্ত করা হতে পারে। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার থাকতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions