Login Now

Login with email

Forgot Password

Vivo T5 Pro 5G স্মার্টফোন ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 9020 mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Apr 18,2026 03:47 PM
153

Vivo T5 Pro 5G স্মার্টফোন ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 9020 mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

Vivo তাদের নতুন মডেল Vivo T5 Pro 5G স্মার্টফোন ১৫ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 9020 mAh বিশাল ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে আসতে পারে।

Vivo T5 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার সময় খুবই স্মুথ ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে 50 MP Sony IMX882 OIS প্রাইমারি ক্যামেরা। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Vivo T5 Pro 5G স্মার্টফোনে রয়েছে 9020 mAh বিশাল ব্যাটারি।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে।

Vivo T5 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Vivo T5 Pro 5G (8GB+128GB)২৯,৯৯৯ রূপি৪০,০০০ টাকা

বিশাল ব্যাটারি এবং চমৎকার ডিসপ্লে নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Vivo T5 Pro 5G স্মার্টফোন। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৪০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Glacier Blue এবং Cosmic Black।

Vivo T5 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Vivo T5 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 5000 nits পিক ব্রাইটনেস এবং (2800x1260 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 7s Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.7GHz পর্যন্ত।


ফোনটিতে 9020 mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে, ফোনে 100% চার্জ করলে 37 ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা যাবে, অডিও কল বা গান শোনার ক্ষেত্রে 90 ঘণ্টা চলবে এবং এই ব্যাটারি 5 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 90W ফাস্ট চার্জিং। ফোনটি Origin OS 6.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX882 OIS প্রাইমারি ক্যামেরা এবং 2MP Depth ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI Enhancement, AI Erase, AI Night Mode এবং AI Portrait ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি ও ভিডিও-এর মান আরও উন্নত করা যায়। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে যুক্ত আছে 7000 mm² VC  কুলিং সিস্টেম, যা গেম খেলা বা ভারী কাজ করার সময় তাপ নিয়ন্ত্রণ করে ফোনকে ঠান্ডা ও স্থিতিশীল রাখে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে রয়েছে IP68/IP69 রেটিং। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.2, Wi-Fi 6 এবং USB চার্জিং সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions