Login Now

Login with email

Forgot Password

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ইউজারনেম ফিচার

MobileMaya Team
Publish On: Apr 18,2026 08:35 PM
153

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ইউজারনেম ফিচার

হোয়াটসঅ্যাপে এখন ফোন নম্বর ব্যবহার করেই একে অপরকে বার্তা, ছবি ও ভিডিও পাঠানো যায়। এছাড়া কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজেও পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো, ফোন নম্বর সবার সামনে থাকায় অনেক সময় অপরিচিত মানুষ সরাসরি কল করে বিরক্ত করে। 

এই সমস্যা এড়াতে হোয়াটসঅ্যাপ আনছে নতুন একটি ফিচার —ইউজারনেম, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফোন নম্বর না দেখিয়েই শুধু ইউজারনেম দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। যদিও সব ব্যবহারকারীদের জন্য এই ফিচার এখনো চালু হয়নি। তবে ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য এই সুবিধা চালু করা হবে।

হোয়াটসঅ্যাপের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ইউজারনেম ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে বার্তা আদান–প্রদান করতে পারবেন। এতে ফোন নম্বর গোপন থাকবে, কিন্তু নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করে অন্যরা সেই ব্যক্তিকে মেসেজ পাঠাতে পারবে। অর্থাৎ অপরিচিত কারও সঙ্গে কথা হলেও নম্বর প্রকাশ পাবে না। এই সুবিধাটি অ্যান্ড্রয়েড এবং আইওএস—দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে।

ফোনে ইউজারনেম ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত একটি আলাদা (ইউনিক) ইউজারনেম তৈরি করতে হবে। একই ইউজারনেম দুইজন ব্যবহার করতে পারবে না। আপনি যে ইউজারনেমটি নিতে চান, সেটা যদি আগে থেকেই অন্য কেউ নিয়ে থাকে, তাহলে আপনাকে নতুন আরেকটি ইউজারনেম বেছে নিতে হবে।

ইউজারনেম তৈরি করার সময় কিছু নিয়ম মানতে হবে। ইউজারনেমে অন্তত একটি অক্ষর থাকা লাগবে এবং এতে সংখ্যা, ডট বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে ইউজারনেম খুব ছোট বা খুব বড় হলে সেটি গ্রহণ নাও করা হতে পারে।

সোর্স: হোয়াটসঅ্যাপ

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions