Login Now

Login with email

Forgot Password

Oppo F33 Pro 5G স্মার্টফোন IP69/IP69K রেটিং এবং 50MP ফ্রন্ট ক্যামেরা নিয়ে ১৫ এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 18,2026 03:32 PM
153

Oppo F33 Pro 5G স্মার্টফোন IP69/IP69K রেটিং এবং 50MP ফ্রন্ট ক্যামেরা নিয়ে ১৫ এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হয়েছে

শক্তিশালী ফিচার নিয়ে Oppo F33 Pro 5G স্মার্টফোন ১৫ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনটিতে রয়েছে IP69/IP69K রেটিং, যা 36 ধরনের তরল পদার্থ থেকে ফোনকে সুরক্ষিত রাখে—যেমন বৃষ্টি, নদীর পানি, 85°C পর্যন্ত গরম বাষ্প, ঘাম, বিভিন্ন পানীয় এবং সাধারণ পরিষ্কার করার তরল।

Oppo F33 Pro 5G স্মার্টফোনে যুক্ত আছে Beacon Link 2.0 ফিচার। এটি নেটওয়ার্ক না থাকলেও আশেপাশে থাকা ফোনের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি প্রেমীদের খুব সহজেই নজর কাড়বে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

হাইলাইটস

  • Oppo F33 Pro 5G ফোনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।
  • পাশাপাশি শক্তিশালী IP69/IP69K রেটিং দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000mAh বড় ব্যাটারি।

Oppo F33 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo F33 Pro 5G (8GB+128GB)৩৭,৯৯৯ রূপি৪৫,০০০ টাকা

তথ্য অনুযায়ী, শক্তিশালী ফিচার নিয়ে Oppo F33 Pro 5G স্মার্টফোন ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৪৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Misty Forest, Passion Red এবং Starry Blue।

Oppo F33 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Oppo F33 Pro 5G স্মার্টফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রম ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে রয়েছে AI Reflection Remover, AI Unblur, AI Clarity Enhancer, AI Eraser 2.0 এবং AI Portrait Glow ফিচার। এর মাধ্যমে ক্যামেরা দিয়ে তোলা ছবি ও ভিডিও আরও বেশি আকর্ষণীয় করা সম্ভব হয়। পাশাপাশি সেলফি প্রেমীদের নজর কাড়তে ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


ফোনটিতে রয়েছে IP69/IP69K রেটিং, যা 36 ধরনের তরল পদার্থ থেকে ফোনকে সুরক্ষিত রাখে—যেমন বৃষ্টি, নদীর পানি, 85°C পর্যন্ত গরম বাষ্প, ঘাম, বিভিন্ন পানীয় এবং সাধারণ পরিষ্কার করার তরল। পাশাপাশি যুক্ত আছে Beacon Link 2.0 ফিচার। এটি নেটওয়ার্ক না থাকলেও আশেপাশে থাকা ফোনের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং। পাশাপাশি যুক্ত আছে AI Productivity ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলো আরও সহজ, দ্রুত এবং স্মার্টভাবে করা যায়। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wifi 5, Bluetooth 5.4 এবং USB চার্জিং সাপোর্ট করে।

ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6360 MAX প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.4GHz পর্যন্ত, যা হালকা মাঝারি গেম এবং সাধারণ ব্যবহারের জন্য স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। ফোনটি Color OS ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions