Login Now

Login with email

Forgot Password

বৈধ স্মার্টফোন আমদানিতে শুল্ক কমানোর কাজ শুরু করেছে টেলিযোগাযোগ বিভাগ

MobileMaya Team
Publish On: Dec 04,2025 02:33 PM
153

বৈধ স্মার্টফোন আমদানিতে শুল্ক কমানোর কাজ শুরু করেছে টেলিযোগাযোগ বিভাগ

বুধবার ৩ ডিসেম্বর টেলিযোগাযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দেশের বাজারে বৈধ আমদানি স্মার্টফোনের প্রক্রিয়ায় শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। 

এই উদ্দেশ্যে আগামী ১ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈধপথে স্মার্টফোন আমদানির শুল্ক কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এই হার কমাতে সরকার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বলে নিশ্চিত করা হয়। 

আগামী ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা অবিক্রীত ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর আছে, সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দেওয়ার মধ্য দিয়ে হ্রাসকৃত শুল্কে তা বৈধ করার ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তি। তবে ক্লোন ফোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই ধরনের সুবিধা দেওয়া হবে না।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, অনিবন্ধিত স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করতে আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা। 

এই ব্যবস্থা কার্যকর হলে মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অননুমোদিতভাবে আমদানি করা ফোন সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য থাকবে না। তবে প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময়ে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন নিবন্ধন ছাড়াই ব্যবহার করতে পারবে। যদি এই সময়ের বেশি দেশে অবস্থান করে, সেক্ষেত্রে   তাদের স্মার্টফোন নিবন্ধন করতেই হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব প্রবাসীদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা চাইলে বাংলাদেশে ফেরার সময় বিনা শুল্কে সর্বমোট তিনটি স্মার্টফোন আনতে পারবে। এর থেকে বেশি আনতে চাইলে অর্থাৎ চতুর্থ ফোনের সময় কর প্রদান করতে হবে।

আর যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন বিনা শুল্কে দেশে আনতে পারবে। তবে এ ক্ষেত্রে ফোনটি বৈধভাবে কেনা হয়েছে, এমন প্রমাণস্বরূপ কাগজপত্র সাথে থাকতে হবে।

সরকারের এ উদ্যোগের ফলে দেশে ও বিদেশি পুরোনো স্মার্টফোনের ডাম্পিং বন্ধ হবে এবং বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় দ্রুতই কাস্টমসের পক্ষ থেকে অভিযান চালানো শুরু করবে বলে জানিয়েছে বিজ্ঞপ্তিতে।

সোর্স: টেলিযোগাযোগ বিভাগ

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6c স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট নিয়ে ১০ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ১০ মে ২০২৬ তারিখে Oppo তাদের নতুন মডেল Oppo A6c স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো লুকে ডি...

new-img

Realme C100i স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট

Realme তাদের নতুন মডেল Realme C100i স্মার্টফোন ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট...

new-img

Honor 600 Pro স্মার্টফোন Snapdragon 8 Elite প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Honor তাদের নতুন মডেল Honor 600 Pro স্মার্টফোন ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট...

new-img

Honor 600 স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Honor 600 স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 4...

Discussions