Login Now

Login with email

Forgot Password

Realme 16 স্মার্টফোন ২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 50MP Sony রেয়ার ক্যামেরা

MobileMaya Team
Publish On: Apr 04,2026 09:05 PM
153

Realme 16 স্মার্টফোন ২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 50MP Sony রেয়ার ক্যামেরা

Realme তাদের নতুন মডেল Realme 16 স্মার্টফোন ২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

Realme 16 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 50MP Sony রেয়ার ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Realme 16 ফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে রয়েছে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর।
  • ফোনে ব্যবহার করা হয়েছে 50MP Sony রেয়ার ক্যামেরা।

Realme 16 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme 16 (8GB+128GB)২৮,৯৯৯ রূপি৪০,০০০ টাকা

উন্নত মানের প্রসেসর এবং বড় ব্যাটারি সহ Realme 16 স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৪০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Air White এবং Air Black।

Realme 16 ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Realme 16 স্মার্টফোনে রয়েছে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (2372×1080 পিক্সেল) রেজোলিউশন এবং 4200nit পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে যুক্ত করা হয়েছে IP66/68/69/69K রেটিং, যা ভারী ধুলোবালি প্রতিরোধ করে এবং ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিও সহ্য করতে পারে। 

ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত, যা মাল্টিটাস্কিং, গেমিং ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি Realme UI ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।\


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রোম ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI‑Portrait Camera, AI Portrait Glow, AI Popout, AI Image এবং Enhancement Tools ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি উজ্জ্বল ও স্পষ্ট হয়, পোর্ট্রেট প্রফেশনাল দেখায় এবং আলো, রঙ ও ফোকাস স্বয়ংক্রিয়ভাবে ঠিক থাকে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 60W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করেছে, ফোনটির ব্যাটারি ৬ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক।

Realme 16 স্মার্টফোনে যুক্ত আছে 300% Louder ফিচার, যা সাধারণ ফোনের তুলনায় তিন গুণ বেশি জোরালো শব্দ প্রদান করে এবং গান, ভিডিও বা সিনেমা দেখার সময় আরও বাস্তবধর্মী ও ডুবন্ত সাউন্ড অভিজ্ঞতা দেয়। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 5, 5G নেটওয়ার্ক, Bluetooth 5.3 এবং USB চার্জিং সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions