Login Now

Login with email

Forgot Password

Oppo K15 Pro স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট এবং 7500mAh বিশাল ব্যাটারি নিয়ে ১ এপ্রিল চীনের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 04,2026 09:31 PM
153

Oppo K15 Pro স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট এবং 7500mAh বিশাল ব্যাটারি নিয়ে ১ এপ্রিল চীনের বাজারে লঞ্চ হয়েছে

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা স্ক্রল করা, গেম খেলা বা ভিডিও দেখার সময় ছবি খুবই মসৃণ এবং স্পষ্ট দেখায়।

Oppo K15 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Mediatek Dimensity 8500 Super প্রসেসর। এটি একটি অক্টা-কোর চিপসেট, যা ফোনকে দ্রুত কাজ করতে সাহায্য করে এবং কম চার্জ খরচ করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7500mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফকেশন ও দাম।

হাইলাইটস

  • Oppo K15 Pro ফোনে 7500mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে Mediatek Dimensity 8500 Super (4nm) প্রসেসর।
  • ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।

Oppo K15 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo K15 Pro (12GB+256GB)২,৯৯৯ CNY৬০,০০০ টাকা

বিশাল ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর নিয়ে Oppo K15 Pro স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Gray, Silver, Pink এবং Gold।

Oppo K15 Pro ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Oppo K15 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, (1256x2760 পিক্সেল) রেজোলিউশন এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Crystal Shield Glass প্রটেকশন, যা স্ক্র্যাচ, ধাক্কা বা পড়ে যাওয়ার মতো হ্মতি থেকে স্কিনকে সুরক্ষিত রাখে।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 8500 Super প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.4 GHz পর্যন্ত। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফোনটি ColorOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচারের 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে উন্নত মানের ছবি তোলা যায় এবং 4K@30/60fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7500mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনটিতে Bluetooth 5.4, 5G নেটওয়ার্ক, Wi-Fi 6, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions