Login Now

Login with email

Forgot Password

Oppo Find X9s স্মার্টফোন Dimensity 9500s প্রসেসর ও 7025 mAh বড় ব্যাটারি সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 28,2026 03:15 PM
153

Oppo Find X9s স্মার্টফোন Dimensity 9500s প্রসেসর ও 7025 mAh বড় ব্যাটারি সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo Find X9s স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9500s প্রসেসর, যা হাই গ্রাফিক্স গেম, ভারী অ্যাপ, ভিডিও এডিট এবং মাল্টিটাস্কিং করার সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Oppo Find X9s স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, ফলে স্ক্রল করা, ভিডিও দেখা এবং গেম খেলার সময় খুবই মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 7025 mAh বড় ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Oppo Find X9s ফোনে রয়েছে 7025 mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে MediaTek Dimensity 9500s প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে।

Oppo Find X9s ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo Find X9s (12GB+256GB)১,০০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Oppo Find X9s স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ১,০০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Midnight Grey, Lavender Sky এবং Sunset Orange।

Oppo Find X9s ফোনের স্পেসিফিকেশন

Oppo Find X9s স্মার্টফোনে রয়েছে 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি MediaTek Dimensity 9500s প্রসেসর, যা সর্বোচ্চ 3.73 GHz ক্লক স্পীডে কাজ করে, ফলে হাই গ্রাফিক্স গেম, ভারী অ্যাপ, ভিডিও এডিট এবং মাল্টিটাস্কিং করার সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়। এছাড়া ফোনটি ColorOS 16.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP OIS টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে উন্নত মানের ছবি তোলা যায় এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, (2760×1256 পিক্সেল) রেজোলিউশন এবং 1800 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারের সময় ছোটো খাটো ধাক্কা বা পড়ে যাওয়ার মতো হ্মতি থেকে ফোনকে সুরক্ষিত রাখে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 7025 mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে IP66/IP68/IP69 রেটিং, যা সম্পূর্ণ ধুলোবালি এবং পানি থেকে ফোনকে সুরক্ষা দিতে সাহায্য করে।

সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়া ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7, USB চার্জিং পোর্ট, Bluetooth 6.1 এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Xiaomi Redmi K90 Max স্মার্টফোন Dimensity 9500 প্রসেসর ও 8550mAh বিশাল ব্যাটারি সহ ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে Xiaomi Redmi K90 Max স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Dimensi...

new-img

OnePlus Nord CE6 Lite স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি ও Dimensity 7400 Apex প্রসেসর সহ আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে

OnePlus তাদের নতুন মডেল OnePlus Nord CE6 Lite স্মার্টফোন আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করবে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে থাক...

new-img

OnePlus Nord CE6 স্মার্টফোন আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে OnePlus Nord CE6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল...

new-img

ব্যবহারকারীদের জন্য নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ চালু করল ইলন মাস্ক

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার) তাদের নতুন মেসেজিং অ্যাপ XChat চালু করেছে। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ রোজ শুক্রবার থেকে এট...

Discussions