Login Now

Login with email

Forgot Password

OnePlus Nord CE6 Lite স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি ও Dimensity 7400 Apex প্রসেসর সহ আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Apr 28,2026 08:11 PM
153

OnePlus Nord CE6 Lite স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি ও Dimensity 7400 Apex প্রসেসর সহ আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে

OnePlus তাদের নতুন মডেল OnePlus Nord CE6 Lite স্মার্টফোন আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করবে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে থাকবে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 7400 Apex প্রসেসর, ফলে গেম খেলা, অ্যাপ ব্যবহার বা মাল্টিটাস্কিং করার সময় স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে।

OnePlus Nord CE6 Lite স্মার্টফোনে ব্যবহার করা হবে 7000mAh বড় ব্যাটারি, যা সাধারণ ব্যবহার যেমন কলে কথা বলা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল এবং হালকা মাঝারি গেম খেলার ক্ষেত্রে ফোনটি ২ দিনের বেশি চলতে পারবে। এছাড়া ফোনটিতে থাকবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।

হাইলাইটস

  • OnePlus Nord CE6 Lite ফোনে থাকবে 7000mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে Dimensity 7400 Apex প্রসেসর।

OnePlus Nord CE6 Lite ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
OnePlus Nord CE6 Lite (6GB+128GB)৩০,০০০ টাকা

OnePlus Nord CE6 Lite স্মার্টফোন ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে। ফোনটির দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৩০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসতে পারে Black এবং Green।

OnePlus Nord CE6 Lite ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, OnePlus Nord CE6 Lite স্মার্টফোনে দেওয়া হবে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং (1080x2400 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটিতে থাকবে 7000mAh বড় ব্যাটারি, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে প্রায় ২ দিনের বেশি চলতে পারবে।

 

ফোনটিতে ব্যবহার করা হবে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 7400 Apex প্রসেসর, ফলে গেম খেলা, অ্যাপ ব্যবহার বা মাল্টিটাস্কিং করার সময় স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, OnePlus Nord CE6 Lite স্মার্টফোনে 50MP IOS প্রাইমারি ক্যামেরা এবং একটি অক্সিলিয়ারি লেন্স দেওয়া হতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনটির সামনে থাকতে পারে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.4, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions