Login Now

Login with email

Forgot Password

Xiaomi Redmi K90 Max স্মার্টফোন Dimensity 9500 প্রসেসর ও 8550mAh বিশাল ব্যাটারি সহ ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 28,2026 08:34 PM
153

Xiaomi Redmi K90 Max স্মার্টফোন Dimensity 9500 প্রসেসর ও 8550mAh বিশাল ব্যাটারি সহ ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে Xiaomi Redmi K90 Max স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Dimensity 9500 প্রসেসর, যা গেম খেলা, ভারী অ্যাপ চালানো বা একসাথে অনেক কাজ (মাল্টিটাস্কিং) করার সময় অত্যন্ত শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে আসতে পারে।

Xiaomi Redmi K90 Max স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা খুবই স্মুথ ও দ্রুত স্ক্রলিং অভিজ্ঞতা দেয়, ফলে ফলে ব্যবহারকারীরা আরও সুন্দর, স্পষ্ট এবং মসৃণ ছবি ও ভিডিও উপভোগ করতে পারেন। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 8550mAh বিশাল ব্যাটারি। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

হাইলাইটস

  • Xiaomi Redmi K90 Max ফোনে রয়েছে 8550mAh বিশাল ব্যাটারি।
  • সাথে থাকছে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9500 প্রসেসর।

Xiaomi Redmi K90 Max ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi Redmi K90 Max (12GB+256GB)২,৯৯৯ ইউয়ান৬৫,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Xiaomi Redmi K90 Max স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ ইউয়ান। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Space Silver, Shadow Black এবং Sky Blue।

Xiaomi Redmi K90 Max ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Xiaomi Redmi K90 Max স্মার্টফোনে রয়েছে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 165Hz রিফ্রেশ রেট, 3500 nits পিক ব্রাইটনেস এবং (2722x1280 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP66/IP68/IP69 রেটিং, যা ধুলোবালি এবং পানি থেকে ফোনকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেয়।

ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 4.21GHz পর্যন্ত, যা খুব দ্রুত ও শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে, ফলে গেম খেলা, ভারী অ্যাপ চালানো এবং একসাথে অনেক কাজ স্মুথভাবে করা যায়। ফোনটি HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.68 অ্যাপারচারের 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI Object Tracking, AI HDR, AI Beauty Mode, AI Night Mode এবং AI Portrait Mode ফিচার রয়েছে, যার মাধ্যমে আরও বেশি চমৎকার ছবি তোলা যায় এবং 8K@30fps ও 4K@30/60fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে দেওয়া হয়েছে 8550mAh বিশাল ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ৩ দিনের মতো চলতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং, 22.5W রিভার্স চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং। ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, 5G নেটওয়ার্ক, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়া ফোনটির ওজন 227 গ্রাম এবং থিকনেস 8.1 mm স্লিম।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions