Login Now

Login with email

Forgot Password

OnePlus Nord CE6 স্মার্টফোন আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Apr 27,2026 12:02 AM
153

OnePlus Nord CE6 স্মার্টফোন আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে OnePlus Nord CE6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির  গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। ফোনটিতে থাকবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দেবে খুবই স্মুথ স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতা।

OnePlus Nord CE6 স্মার্টফোনে দেওয়া হবে 8000mAh বিশাল ব্যাটারি, যা সাধারণ ব্যবহার যেমন কল করা, হালকা মাঝারি গেম খেলা এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের ক্ষেত্রে ৩ দিনের মতো চার্জ টিকে থাকতে পারবে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 7s Gen 4 প্রসেসর।

হাইলাইটস

  • OnePlus Nord CE6 ফোনে দেওয়া হবে 8000mAh বিশাল ব্যাটারি।
  • সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে Snapdragon 7s Gen 4 প্রসেসর।

OnePlus Nord CE6 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
OnePlus Nord CE6 (6GB+128GB)৩৫,০০০ টাকা

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE6 স্মার্টফোন। ফোনটির দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৩৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে বাজারে আসবে Black, White এবং Blue।

OnePlus Nord CE6 ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, OnePlus Nord CE6 স্মার্টফোনে ব্যবহার করা হবে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 1800 nits পিক ব্রাইটনেস এবং (1220x2712 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটিতে থাকবে IP66/IP68/IP69/IP69K রেটিং, যা সম্পূর্ণ ধুলো প্রতিরোধ করবে এবং উচ্চ চাপের পানি বা জেট স্প্রে থেকেও ফোনকে সুরক্ষিত রাখবে।


ফোনটিতে দেওয়া হবে Snapdragon 7s Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.7 GHz পর্যন্ত, যা গেম খেলার সময় 144FPS পর্যন্ত স্মুথ ও স্থির পারফরম্যান্স দিতে পারবে, ফলে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই আরও বাস্তবসম্মত ও দ্রুতগতির গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে।

ফোনটিতে থাকবে 8000mAh বিশাল ব্যাটারি, যা সাধারণ ব্যবহার যেমন কল করা, হালকা মাঝারি গেম খেলা এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের ক্ষেত্রে ৩ দিনের মতো চার্জ টিকে থাকতে পারবে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, ফোনটির রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং একটি অক্সিলিয়ারি লেন্স দেওয়া হতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions