Login Now

Login with email

Forgot Password

Honor X8d স্মার্টফোন 108MP প্রাইমারি ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৭ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 09,2026 11:23 AM
153

Honor X8d স্মার্টফোন 108MP প্রাইমারি ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৭ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে Honor তাদের নতুন মডেল Honor X8d স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর, যা দৈনন্দিন কাজ ও মাঝারি মানের গেমিংয়ে স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Honor X8d স্মার্টফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, ফলে একটানা দীর্ঘ সময় ফোনটি খুব সহজেই ব্যবহার করা যায়। এছাড়া ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে 108MP প্রাইমারি ক্যামেরা যুক্ত করা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে দাম।

হাইলাইটস

  • Honor x8d 4G ফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে রয়েছে Qualcomm Snapdragon 6s 4G Gen 2 চিপসেট।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা।

Honor x8d 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Honor x8d 4G (8GB+256GB)৩৭,৯৯৯ টাকা (অফিশিয়াল)

উচ্চ মানের ক্যামেরা এবং বড় ব্যাটারি নিয়ে Honor x8d 4G স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, Gray এবং Blue। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Honor x8d 4G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Honor x8d 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 3000 nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (1080x2392 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Aluminosilicate Glass প্রটেকশন, যা ডিসপ্লেকে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। ফোনটির ডিজাইন 7.5 mm স্লিম এবং ওজন 188 গ্রাম।

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.9 GHz থেকে 2.9 GHz পর্যন্ত। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 180MP প্রাইমারি ক্যামেরা এবং 5MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI Remove Reflection, AI Upscale, AI Eyes Open এবং AI Eraser সহ বেশ কিছু AI  ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি আরও পরিষ্কার হয় এবং অপ্রয়োজনীয় অংশ সহজেই ঠিক করা বা মুছে ফেলা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে আছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনে যুক্ত আছে IP65 রেটিং, যা হালকা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটিতে Bluetooth 5.0, USB চার্জিং, 4G নেটওয়ার্ক, Wi-Fi 5 এবং NFC সাপোর্ট করে।

ফোনটিতে যুক্ত করা হয়েছে HONOR AI বাটুন, যার মাধ্যমে এক ক্লিকেই বিভিন্ন AI ফিচার এবং ক্যামেরা, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা প্রয়োজনীয় সকল ফিচার চালু করা সম্ভব হয়।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaT...

new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

Discussions