Login Now

Login with email

Forgot Password

Realme Narzo 100 Lite 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৪ এপ্রিল ভারতে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Apr 08,2026 06:49 PM
153

Realme Narzo 100 Lite 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৪ এপ্রিল ভারতে লঞ্চ হবে

আগামী ১৪ এপ্রিল ২০২৬ তারিখে Realme Narzo 100 Lite 5G স্মার্টফোন ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল সাইট থেকে জানা গেছে। ফোনটিতে থাকবে MediaTek Dimensity 6300 প্রসেসর, যা মাঝারি গেমিং, মাল্টিটাস্কিং এবং অ্যাপ ব্যবহারে দ্রুত পারফরম্যান্স প্রদান করবে।

Realme Narzo 100 Lite 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে। এটি মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে এবং দ্রুত স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখার সময় চোখে আরাম দেবে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হবে।

হাইলাইটস

  • Realme Narzo 100 Lite 5G ফোনে থাকবে 7000mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি 144Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে MediaTek Dimensity 6300 প্রসেসর।

Realme Narzo 100 Lite 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme Narzo 100 Lite 5G (6GB+128GB)২৫,০০০ টাকা

বড় ব্যাটারি এবং উচ্চ রিফ্রেশ রেট নিয়ে Realme Narzo 100 Lite 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হবে। ফোনের দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশে ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসবে Frost Silver এবং Thunder Black।

Realme Narzo 100 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, Realme Narzo 100 Lite 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হবে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং 900nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া ফোনটিতে থাকবে IP64 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম হবে।

দ্রুত ও স্মুথ পারফরম্যান্স ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত। পাশাপাশি যুক্ত করা হবে 5300mm² VC ফিচার, যার সাহায্যে দীর্ঘ সময় গেম খেলা বা ভারী অ্যাপ ব্যবহারের সময় ফোন গরম কম হবে এবং পারফরম্যান্স স্থিতিশীল থাকবে। ফোনটি Realme UI ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 13MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে। এই ক্যামেরাতে থাকবে AI Eraser 2.0, AI Clear Face এবং AI Smart Image Matting সহ বেশ কিছু AI ফিচার, যার মাধ্যমে ছবি হবে আরও উন্নত মানের। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Realme Narzo 100 Lite 5G স্মার্টফোনে যুক্ত করা হবে 7000mAh বড় ব্যাটারি। এছাড়া ফোনটিতে থাকবে AI Boost ফিচার, যা ফোনের সিস্টেম ও অ্যাপগুলোকে স্মার্টভাবে অপ্টিমাইজ করবে—ফলে অ্যাপ লোডিং দ্রুত হবে, গেমিং পারফরম্যান্স উন্নত হবে এবং সামগ্রিক ব্যবহারের সময় ফোন আরও গতিশীল ও স্থিতিশীল থাকবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions