Login Now

Login with email

Forgot Password

ব্যবহারকারীদের অনিরাপদ বা সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশের আগে সতর্ক করবে গুগল ক্রোম।

MobileMaya Team
Publish On: Nov 02,2025 04:34 PM
153

ব্যবহারকারীদের অনিরাপদ বা সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশের আগে সতর্ক করবে গুগল ক্রোম।

বিশ্ববাজারে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা আরও শক্তিশালী করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে গুগল। জানা গেছে, এই আপডেটটি ২০২৬ সালের অক্টোবর মাস থেকে প্রকাশিতব্য ক্রোম ব্রাউজারের ১৫৪তম সংস্করণে ডিফল্টভাবে সব ওয়েবসাইটে নিরাপদ HTTP (হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর) সংযোগে চালু করবে গুগল।

ইতিমধ্যে কোনো ওয়েবসাইট যদি অনিরাপদ HTTP প্রোটোকলে চলে, তবে সেই সাইটে প্রবেশের আগে ব্যবহারকারীর থেকে অনুমতি চাইবে ক্রোম। গুগল প্রথম HTTPS First Mode’ চালু করেছিলো ২০২১ সালে। এই ফিচার চালু থাকলে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় ব্রাউজারের সেটিংসে প্রবেশ করে Always use secure connections অপশনটি অন করতে পারতেন, ফলে ক্রোম প্রথমে নিরাপদ সংযোগে ওয়েবসাইটটি খোলার চেষ্টা করত, আর তা সম্ভব না হলে সতর্কবার্তা দেখাত।

তবে এবার নতুন এই ফিচারটি ডিফল্টভাবে চালু করতে যাচ্ছে গুগল, যাতে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই আপডেট চালু হলে ব্যবহারকারীদের ডেটা চুরি বা ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি কমে যাবে এবং ঘন ঘন সতর্কবার্তা দেখার আশঙ্কা থাকবে না।

গুগল জানিয়েছে, বর্তমানে ইন্টারনেটে ৯৫৯৯ শতাংশ ওয়েবসাইট নিরাপদ HTTPS প্রোটোকল ব্যবহার করছে, যেখানে ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০৪৫ শতাংশ। তাই সব ব্যবহারকারীদের জন্য Always Use Secure Connections ফিচারটি ২০২৬ সালের অক্টোবরে চালু হলেও তার আগে এপ্রিল মাসে প্রকাশিত গুগল ক্রোমের ১৪৭তম সংস্করণের ফিচারটি এক কোটি ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে চালু করা হবে।

সোর্স : প্রথম আলো


MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 1...

new-img

Oppo K15 Pro Plus স্মার্টফোন Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর ও 165Hz রিফ্রেশ রেট সহ ১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro Plus স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হ...

new-img

Oppo K15 Pro স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট এবং 7500mAh বিশাল ব্যাটারি নিয়ে ১ এপ্রিল চীনের বাজারে লঞ্চ হয়েছে

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছ...

new-img

Realme 16 স্মার্টফোন ২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 50MP Sony রেয়ার ক্যামেরা

ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত, যা মাল...

Discussions