Login Now

Login with email

Forgot Password

OPPO Find X9 স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে : সাথে থাকছে 7025mAh ব্যাটারি এবং Mediatek Dimensity 9500 প্রসেসর

MobileMaya Team
Publish On: Nov 02,2025 11:03 PM
153

OPPO Find X9 স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে : সাথে থাকছে 7025mAh ব্যাটারি এবং Mediatek Dimensity 9500 প্রসেসর

নতুন মডেলের OPPO Find X9 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাবে। নতুন এই ফোনে OPPO-এর অফিশিয়ালি Android 16 বেসড ইউজার ইন্টারফেস ColorOS 16 যোগ করা হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা স্ক্রলিং, ট্যাপিং ও অ্যাপ ট্রানজিশন করার সময় ল্যাগের সমস্যা থেকে রক্ষা পাবে।

OPPO Find X9 স্মার্টফোনে রয়েছে 7025 mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য এই ফোনে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • OPPO Find X9 স্মার্টফোনে থাকছে 7025 mAh ব্যাটারি।
  • ফোনটিতে Android 16 ভিত্তিক ColorOS 16 দেওয়া হয়েছে।
  • পাশাপাশি এই ফোনে Mediatek Dimensity 9500 প্রসেসর রয়েছে

OPPO Find X9 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
OPPO Find X9 (12GB+256GB)৯৩,০০০ টাকা (আনঅফিশিয়াল )
বাংলাদেশে OPPO Find X9 স্মার্টফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্ট এসেছে। ফোনটির (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৯৩,০০০ টাকা। আনঅফিশিয়ালি এই ফোন বাংলাদেশের রিটেলার শপগুলোতে পাওয়া যাচ্ছে। ফোনটি Space Black, Titanium Grey, Velvet Red এবং White কালারে রয়েছে।

OPPO Find X9 ফোনের স্পেসিফিকেশন

নতুন OPPO Find X9 স্মার্টফোনে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3600 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 9500 প্রসেসর রয়েছে, যার ক্লক স্পিড 4.21 GHz পর্যন্ত।


ফোনের রেয়ারে রয়েছে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকর্ড করা যায়। এছাড়াও, ফোনটির সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে রয়েছে 7025mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। বর্তমানে ফোনটি (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে

OPPO Find X9 স্মার্টফোনে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, NFC এবং ফেস আনলকের মতো ফিচার সাপোর্ট করেফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions