Login Now

Login with email

Forgot Password

বিটিসিএল এমভিএনও সিম চালু: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে

MobileMaya Team
Publish On: Feb 10,2026 08:19 PM
153

বিটিসিএল এমভিএনও সিম চালু: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে

রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বিটিসিএল’র এমভিএনও সিম। এরইমধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসহ ট্রিপল-প্লে প্যাকেজ বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

এর আগে প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছিল বিটিসিএল। গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে এই পরীক্ষামূলক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

তথ্য অনুযায়ী, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক ছাড়া মোবাইল সেবা দেওয়া হয়। প্রাথমিকভাবে বিটিসিএল টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের এই সেবা প্রদান করবে, যা গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কল ও মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে। এছাড়া অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা আলাপ-ও অন্তর্ভুক্ত থাকবে।

এমভিএনও সেবার সঙ্গে জিপিএন সংযোগ, রাউটার ও আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও দেওয়া হচ্ছে। পাশাপাশি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমা ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট উপভোগ করা যাবে। গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্ট—এই চারটি সেবা একসাথে ব্যবহার করতে পারবেন, যা কোয়াড-প্লে সুবিধা হিসেবে দেওয়া হবে।

সোর্স: ঢাকা পোস্ট

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions