Login Now

Login with email

Forgot Password

Vivo Y31d স্মার্টফোন 7200mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর সহ বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Feb 17,2026 09:54 PM
153

Vivo Y31d স্মার্টফোন 7200mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর সহ বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

Vivo তাদের নতুন মডেল Vivo Y31d স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, ফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। ফোনটি লঞ্চের তারিখ এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ফেব্রুয়ারি মাসেই বাজারে আসতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo Y31d স্মার্টফোনে ব্যবহার করা হবে Snapdragon 6s Gen 2 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.9 GHz থেকে 2.9 GHz পর্যন্ত,যা দৈনন্দিন ব্যবহার, মাঝারি মানের গেম খেলা এবং সোশ্যাল মিডিয়া স্ক্রল করার ক্ষেত্রে ভালো পারফরম্যান্স প্রদান করবে। জেনে নিন ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Vivo Y31d স্মার্টফোনে 7200mAh ব্যাটারি দেওয়া হবে। 
  • সাথে থাকবে ধুলোবালি ও পানি প্রতিরোধী IP68/IP69 রেটিং।
  • ফোনটিতে ব্যবহার করা হবে Snapdragon 6s Gen 2 প্রসেসর।

Vivo Y31d ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম 
Vivo Y31d (6GB+128GB)২৫,০০০ টাকা

বড় ব্যাটারি এবং উন্নত প্রসেসর সহ বাংলাদেশের বাজারে লঞ্চ হবে Vivo Y31d স্মার্টফোন। ফোনটির দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসবে Feather Gold এবং Starlight Grey।

Vivo Y31d ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Vivo Y31d স্মার্টফোনে ব্যবহার করা হবে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে Snapdragon 6s Gen 2 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.9 GHz থেকে 2.9 GHz পর্যন্ত।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 44W ফাস্ট চার্জিং। জানা গেছে, ফোনের ব্যাটারি ৬ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে ব্যবহার করা হবে IP68/IP69 রেটিং। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে 4G নেটওয়ার্ক, Bluetooth 5.1 এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions