Login Now

Login with email

Forgot Password

প্রায় ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে

MobileMaya Team
Publish On: Feb 14,2026 08:53 PM
153

প্রায় ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে

বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে গুগল। সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সারা বিশ্বে প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। কারণ, এই বিশাল সংখ্যক ফোনে এখনও পুরনো সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, যা ফলে আর কোনো গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ বা আপডেট পাচ্ছে না ফোনগুলো।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস এমন সংস্করণে চলছে, যেগুলোর জন্য নিরাপত্তা সহায়তা বা আপডেট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। ফলে এসব ফোন সহজেই ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে।

গত বছর থেকেই গুগল আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১২ এবং তার আগের সব সংস্করণের নিরাপত্তা আপডেট বন্ধ করে দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এখনো সক্রিয় ডিভাইসগুলোর মধ্যে মাত্র ৫৮ % ব্যবহারকারীই অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরের সংস্করণে আপডেট করেছেন, অর্থাৎ অনেক ফোন এখনও আগের সফটওয়্যারে চলছে।

বর্তমানে মাত্র ৭.৫ শতাংশ ফোনে নতুন সংস্করণ অ্যানড্রয়েড ১৬ ব্যবহার হচ্ছে। যদিও অ্যান্ড্রয়েড ১৪ ও ১৫ ব্যবহারকারীর সংখ্যা কিছুটা বেশি, তবুও কোটি কোটি মানুষ এখনো পুরোনো এবং ঝুঁকিপূর্ণ সংস্করণেই তাদের ফোনে চালিয়ে যাচ্ছেন। আর ঠিক এখানেই সাইবার হামলার আশঙ্কা বেড়ে চলেছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুরোনো অ্যান্ড্রয়েড ফোনগুলো এখন সাইবার অপরাধীদের জন্য একেবারে সহজ শিকার হয়ে পড়েছে। কারণ অফিসিয়াল নিরাপত্তা প্যাচ না থাকায় হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তেই ফোনের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এমনকি ব্যাংকিং তথ্য, এসএমএস‑মেসেজ বা আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নেওয়াও কঠিন কিছু নয়।

গোপনে তথ্য সংগ্রহকারী সফটওয়্যার নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এই ধরনের ক্ষতিকর সফটওয়্যার ফোনে নীরবে চালু থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট, ছবি, কল লগ এবং অনলাইন লেনদেনের তথ্য পর্যন্ত নজরদারি ও সংগ্রহ করতে পারে, কারণ এটি গোপনে ব্যাকগ্রাউন্ডে থেকেই সব ডেটা ট্র্যাক করে।

এমন পরিস্থিতিতে গুগল স্পষ্টভাবে জানিয়েছেন, যাদের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ নেই কিংবা নিরাপত্তা আপডেট পাচ্ছেন না, তাদের যত দ্রুত সম্ভব নতুন বা আপগ্রেডযোগ্য ডিভাইসে ফোন পরিবর্তন করা উচিত। পাশাপাশি ফোনের নিরাপত্তা নিশ্চিত রাখতে অটোমেটিক সফটওয়্যার আপডেট সক্রিয় করে রাখতে জোর দেয়া হয়েছে।

বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা ক্রমেই বাড়ছে এবং পুরনো ও আপডেটহীন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলছে। বিশেষজ্ঞ ও গুগল বার বার সতর্ক করছিলেন যে পুরনো সফটওয়্যারে থাকা ফোনগুলো সহজেই নতুন ম্যালওয়্যার ও স্পাইওয়্যার আক্রমণের শিকার হতে পারে। ফলে যারা এখনও সচেতন হচ্ছেন না, তাদের জন্য পরবর্তীতে বিপদ আরও বেড়ে যাবে।

সোর্স: গুগল

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions