Login Now

Login with email

Forgot Password

উইন্ডোজ ১০-এ আর ফ্রি সাপোর্ট দেবে না বিল গেটসের মাইক্রোসফট : ব্যবহারকারীদের করনীয় কি

MobileMaya Team
Publish On: Oct 19,2025 07:20 PM
153

উইন্ডোজ ১০-এ আর ফ্রি সাপোর্ট দেবে না বিল গেটসের মাইক্রোসফট : ব্যবহারকারীদের করনীয় কি

বিল গেটসের মাইক্রোসফট ঘোষণা করেছে, ২০১৫ সালের জুলাইয়ে চালু হওয়া উইন্ডোজ ১০- এ গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ থেকে আর কোনো নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স কিংবা কাস্টমার সাপোর্ট দেবে না প্রতিষ্ঠানটি। এর ফলে কম্পিউটার এবং ল্যাপটপ চালু থাকবে ঠিকই, কিন্তু নির্দিষ্ট সময়ের পর ভাইরাস, ম্যালওয়্যার ও হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়বে।

মাইক্রোসফট আরো বলেছে, ব্যবহারকারীদের বিনামূল্যে ‘উইন্ডোজ ১১’-এ আপগ্রেড করতে। যারা কম্পিউটারে উইন্ডোজ ১০ চালিয়ে রাখবে সহজেই তাদের কম্পিউটারগুলো সাইবার হ্যাকারদের টার্গেটে পরিণত হতে পারে।

আরও পড়ুন: M5 চিপসহ নতুন ম্যাকবুক আনছে অ্যাপল

যুক্তরাজ্যের ভোক্তা সংস্থা হুইচ জানিয়েছে, শুধু ব্রিটেনে প্রায় ৫০ লাখ ব্যবহারকারী এখনো উইন্ডোজ ১০এ থেকে যাওয়ার পরিকল্পনা করছে। টেক ম্যাগাজিনের সম্পাদক লিসা বারবার বলেন, হ্যাকাররা সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করবে, এরপর তারা সেগুলো ব্যবহার করে কম্পিউটারের ডেটা চুরি বা প্রতারণা করতে পারে।

ব্যবহারকারীদের করনীয় কি

হ্যাকারদের আক্রমণের ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের এখন উইন্ডোজ ১০এ থেকে উইন্ডোজ ১১এ আপগ্রেড করতে হবে। এক্ষেত্রে আপনার কম্পিউটার যদি চার বছরের কম পুরোনো হয় তাহলে উইন্ডোজ ১১ আপগ্রেড করতে পারবেন। তবে এর জন্য অন্তত ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং TPM 2.0 চিপ থাকতে হবে আপনার কম্পিউটারে।

যাদের কম্পিউটার উইন্ডোজ ১১-এর জন্য প্রস্তুত নয়, তারা চাইলে মাইক্রোসফটের Extended Security Updates (ESU) প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছুদিন নিরাপত্তা আপডেট পেতে পারেন। এর জন্য দুই মাস পর একবার করে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে।

সোর্স : বিল গেটসের মাইক্রোসফট

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions