Login Now

Login with email

Forgot Password

এখন থেকে হোয়াটসঅ্যাপে দেখা যাবে ফেসবুক প্রোফাইল লিংক

MobileMaya Team
Publish On: Oct 19,2025 06:31 PM
153

এখন থেকে হোয়াটসঅ্যাপে দেখা যাবে ফেসবুক প্রোফাইল লিংক

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে মেটা, এর ফলে হোয়াটসঅ্যাপ একাউন্টে ফেসবুক প্রোফাইলের লিংক যুক্ত করা যাবে। মেটার এই উদ্যোগের জন্য হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারকারীদের খুজে বের করা সহজ হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েব বেটা-ইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ (2.25.29.16)-এ নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে এই ফিচারটি এখনও সব ব্যবহারকারীর কাছে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে পরিচিত লাভ করবে।

আরও পড়ুন: আইফোন ১৭ সিরিজের পেছনে স্ক্র্যাচের অভিযোগ, এ বিষয়ে অ্যাপল কি বলছে

নতুন এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রোফাইল অপশন থেকে এডিট অংশে প্রবেশ করে নিজেদের ফেসবুক প্রোফাইলের লিংক যুক্ত করতে পারবে। এরপর সেই লিংকটি প্রোফাইলের কনট্যাক্ট ইনফরমেশন অংশে দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে সেখানে ক্লিক করে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে যেতে পারবেন।

মেটা প্ল্যাটফর্ম জানিয়েছে, ফেসবুক প্রোফাইল লিংক যাচাই করা পুরোপুরি স্বেচ্ছামূলক। তবে কেউ চাইলে মেটা অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইল যাচাই করতে পারেন। যাচাই করা হলে, হোয়াটসঅ্যাপ প্রোফাইলের লিংকের পাশে একটি ছোট ফেসবুক আইকন দেখা যাবে। আর যদি যাচাই করা না হয় তাহলে লিংকগুলো সাধারণ ইউআরএল হিসেবেই দেখাবে।

সোর্স : মেটা

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions