Login Now

Login with email

Forgot Password

আইফোন ১৭ সিরিজের পেছনে স্ক্র্যাচের অভিযোগ, এ বিষয়ে অ্যাপল কি বলছে

MobileMaya Team
Publish On: Oct 18,2025 11:25 PM
153

আইফোন ১৭ সিরিজের পেছনে স্ক্র্যাচের অভিযোগ, এ বিষয়ে অ্যাপল কি বলছে

গত মাসে প্রচুর ঝর তুলে বাজারে এনেছে আইফোন ১৭ সিরিজ। তবে দু’দিন যেতে না যেতেই মার্কিন টেক জায়ান্ট অ্যাপলকে নিয়ে ঘিরে উঠলো মারাত্মক এক অভিযোগ। ব্যবহারকারীরা জানিয়েছে, দেড় লাখ টাকা দিয়ে কেনা আইফোন ১৭ সিরিজের প্রো মডেল গুলোর পেছনের অংশে দাগ বা স্ক্র্যাচ দেখা যাচ্ছে।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ম্যাগসেফ চার্জার ব্যবহারের পর কিছু ফোনের পেছনে দাগ পড়ে যাচ্ছে। আবার, ক্যামেরা কেসের প্রান্ত ঘষা লাগার কারণেও রঙ উঠে যাচ্ছে।

এই বিযয়ে অ্যাপল জানিয়েছে, নতুন আইফোনে আঁচড়ের মতো যে দাগ দেখা যাচ্ছে, তা আসলে স্ক্র্যাচ নয়। কিছু দোকানে থাকা পুরোনো ম্যাগসেফ স্ট্যান্ড ব্যবহারের ফলে এই দাগ তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দোকানে থাকা পুরোনো ম্যাগসেফ স্ট্যান্ডগুলো পরিবর্তন করে এ সমস্যার সমাধানের কাজ চলছে।

তবে এখন পর্যন্ত অ্যাপল এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া দেয়নি। কোম্পানি যদি স্বীকার করে নেয়, যে আইফোনের এই মডেলেটি নির্মাণে কিছু ত্রুটি আছেএরপর তারা ব্যবহারকারীদের জন্য একটি আপডেট বা মেরামত সেবা চালু করতে পারে।

অ্যাপলকে ঘিরে এই অভিযোগগুলো পণ্যের মান এবং বাজার তাদের অবস্থানকে নিয়ে প্রশ্ন তুলেছে। আইফোন ব্যবহারকারীরা যদি এই সমস্যার দ্রুত সমাধান না পায়, তাহলে এটা অ্যাপলের জন্য অনেক বড় সমস্যায় পরিণত হতে পারে। এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে।

সোর্স: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions