Login Now

Login with email

Forgot Password

iQOO Z11x স্মার্টফোন MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর এবং 7200 mAh ব্যাটারি সহ ১২ মার্চ ভারতে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 16,2026 03:02 PM
153

iQOO Z11x স্মার্টফোন MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর এবং 7200 mAh ব্যাটারি সহ ১২ মার্চ ভারতে লঞ্চ হয়েছে

গত ১২ মার্চ ২০২৬ তারিখে iQOO Z11x স্মার্টফোন ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর, যার ফলে গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজগুলো খুবই স্মুথভাবে করা যায়। ধারণা করা হচ্ছে, ফোনটি  খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

iQOO Z11x স্মার্টফোনে 7200 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার ফুল চার্জ করলে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। এছাড়া ফোনটিতে রয়েছে AI SuperLink ফিচার। এটি দুর্বল নেটওয়ার্ক সিগন্যালকে AI প্রযুক্তির মাধ্যমে অপ্টিমাইজ করে, ফলে কল, গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের সময় স্থিতিশীল এবং দ্রুত ইন্টারনেট সংযোগ পাওয়া যায়।

হাইলাইটস

  • iQOO Z11x স্মার্টফোনে 7200 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর।
  • ফোনটিতে রয়েছে 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা।

iQOO Z11x ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
iQOO Z11x (6GB+128GB)১৮,৯৯৯ রূপি২৫,০০০ টাকা

বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর নিয়ে iQOO Z11x স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Titan Black এবং Prismatic Green।

iQOO Z11x ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের iQOO Z11x স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.6 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ, জনপ্রিয় গেম যেমন PUBG Mobile, Free Fire এবং  Call of Duty Mobile খেলার সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি OriginOS 6.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2MP Depth সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে Smart AI Editing Tools, AI UHD Enhancement এবং AI Erase সহ বেশ কিছু AI ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি আরও পরিষ্কার, সুন্দর ও প্রফেশনাল মানের হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7200 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 44W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করেছে, ফোনে মাত্র 10 মিনিট চার্জ দিলে 6 ঘণ্টা অডিও কলে কথা বলা যাবে এবং 5 বছর পর্যন্ত এই ব্যাটারি স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 2.4 GHz, 5 GHz এবং Bluetooth 5.4 সাপোর্ট করে।

ফোনটিতে রয়েছে 6.76 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 1200Nits পিক ব্রাইটনেস এবং (2344x1080 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড‑মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং, যা ভারী ধুলোবালি এবং পানি প্রতিরোধ করতে সক্ষম।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions