Login Now

Login with email

Forgot Password

শক্তিশালী ফিচার নিয়ে Vivo T5x 5G স্মার্টফোন আগামী ১৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Mar 15,2026 03:02 PM
153

শক্তিশালী ফিচার নিয়ে Vivo T5x 5G স্মার্টফোন আগামী ১৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের লঞ্চ হতে চলেছে Vivo T5x 5G স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে Vivo। ফোনটিতে Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হবে, যা সাধারণ ব্যবহার, গেমিং ও মাল্টিটাস্কিং-এ বেশ ভালো পারফরম্যান্স প্রদান করবে।

Vivo T5x 5G স্মার্টফোনে থাকবে 7200 mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। এছাড়া ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Vivo T5x 5G স্মার্টফোনে থাকতে পারে 7200 mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হতে পারে।
  • ফোনটিতে ব্যবহার করা হতে পারে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।

Vivo T5x 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Vivo T5x 5G (6GB+128GB)২৫,০০০ টাকা

বড় ব্যাটারি এবং শক্তিশালী ফিচার নিয়ে ভারতের বাজারে Vivo T5x 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসতে পারে Cyber Green এবং Star White।

Vivo T5x 5G ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, Vivo T5x 5G স্মার্টফোনে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হবে, যা মাঝারি মানের গেম এবং দৈনন্দিন কাজে খুব ভালো পারফরম্যান্স প্রদান করবে। পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে থাকবে 7200mAh বড় ব্যাটারি।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, ফোনটিতে  6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 1250nits পিক ব্রাইটনেস এবং (1080x2400 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা এবং অক্সিলিয়ারি লেন্স ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ IP68/69K রেটিং ও Dimensity 9500s চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হতে যাচ্ছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজের অ...

new-img

Oppo Find N6 স্মার্টফোন 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও Foldable LTPO OLED ডিসপ্লে সহ ১৭ মার্চ গ্লোবালে লঞ্চ হবে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Oppo Find N6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম ফাঁস হয়...

new-img

Helio 22 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ১২ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১২,৯৯৯ টাকা

Helio তাদের নতুন মডেল Helio 22 4G স্মার্টফোন গত ১২ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। বাজেট অনুযায়ী ফোনের ডিজাইন বেশ আধুনিক...

new-img

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: ঝুঁকি এড়াতে এখনি আপডেট করুন

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান টেক জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে। ২০২৬ স...

Discussions