Login Now

Login with email

Forgot Password

দেশের চলন্ত ট্রেনে ফ্রিতে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 16,2026 03:16 PM
153

দেশের চলন্ত ট্রেনে ফ্রিতে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে

দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবার চলন্ত ট্রেনেই মহাকাশভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে যাত্রীরা ট্রেন ভ্রমণের সময়ও দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যা ভ্রমণকে আরও সুবিধাজনক ও আধুনিক করে তুলবে।

গত শুক্রবার (১৩ মার্চ) থেকে বাংলাদেশ রেলওয়ে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর সহযোগিতায় ইলন মাস্ক প্রতিষ্ঠিত SpaceX–এর Starlink স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনটি আন্তঃনগর ট্রেনে যাত্রীরা এই সুবিধা পাবেন। ট্রেনগুলো হলো: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছে, বর্তমান সময়ে দীর্ঘ ভ্রমণে যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ একটি বড় চাহিদা। আগে যাত্রীদের মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো, যা ট্রেন চলার সময় অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে যেত। তবে Starlink স্যাটেলাইট থেকে সরাসরি সিগন্যাল গ্রহণ করায় এখন গভীর জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেট সংযোগ স্থিতিশীল থাকবে।

এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও বেশি চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও Starlinkভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ট্রেনে বসেই যাত্রীরা সহজে ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন।

সোর্স: বাংলাদেশ রেলওয়ে

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions