Login Now

Login with email

Forgot Password

Helio 20 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা ও Unisoc T7250 প্রসেসর সহ ১৫ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১১,৯৯৯ টাকা

MobileMaya Team
Publish On: Mar 16,2026 05:17 PM
153

Helio 20 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা ও Unisoc T7250 প্রসেসর সহ ১৫ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১১,৯৯৯ টাকা

Helio 20 4G স্মার্টফোন ১৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা, যা কম বাজেটের ব্যবহারকারীদের বেশ ভালো ছবি তোলার অভিজ্ঞতা দেবে এবং দৈনন্দিন ফটোগ্রাফিতে সন্তোষজনক পারফরম্যান্স প্রদান করবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Helio 20 4G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে যুক্ত আছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS INCELL ডিসপ্লে, যা স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার সময় অত্যন্ত স্মুথ ও দ্রুত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। জেনে নিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Helio 20 4G ফোনে রয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড IPS INCELL ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর।

Helio 20 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Helio 20 4G (4GB+64GB)১১,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, কম বাজেটে উন্নত প্রসেসর এবং ক্যামেরা নিয়ে বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে Helio 20 4G স্মার্টফোন। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Magnet Black, Fern Green এবং Ice Blue। ইতিমধ্যে ফোনটি কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে বিক্রি শুরু হয়ে গেছে।

Helio 20 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Helio 20 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির IPS INCELL ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 500 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি হালকা পানি এবং ধুলোবালি প্রতিরোধের জন্য এই ফোনে রয়েছে IP54 রেটিং।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত, যা দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা এবং হালকা থেকে মাঝারি গেমিংয়ের জন্য স্থিতিশীল ও সন্তোষজনক পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটির অপারেটিং সিস্টেম Android 16।

ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। কম বাজেটের ফোনে এই ক্যামেরা সত্যই প্রশংসনীয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। ফোনটিতে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং এবং Bluetooth 5.0 সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions