Honor 600 রিভিউ: প্রিমিয়াম বাজেটের এই ফোনটি কি আপনার জন্য সন্তোষজনক?
Honor 600 রিভিউ: প্রিমিয়াম বাজেটের এই ফোনটি কি আপনার জন্য সন্তোষজনক?
- 8000 nits পিক ব্রাইটনেস
- Snapdragon 7 Gen 4 চিপসেট
- 7000mAh বড় ব্যাটারি
- 200MP প্রাইমারি ক্যামেরা
- শক্তিশালী IP68/IP69K রেটিং
- টেলিফটো ক্যামেরা নেই
- 3.5mm হেডফোন জ্যাক নেই
আকর্ষণীয় ডিজাইন নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে Honor 600 স্মার্টফোন। যারা প্রিমিয়াম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে একটি ভালো অভিজ্ঞতা চান, তাদের জন্য ফোনটি তৈরি। ফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 200MP প্রাইমারি ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়ে।
Honor 600 স্মার্টফোনে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে এবং গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য ভালো অভিজ্ঞতা দেয়। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে শক্তিশালী IP68/IP69K রেটিং ব্যবহার করা হয়েছে। ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং দাম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেখুন।
Honor 600 ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 7 Gen 4 (4nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.57 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 8000 nits পিক ব্রাইটনেস।
- ব্যাটারি ও চার্জার: 7000mAh বড় ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং।
- ক্যামেরা: 200+12MP রেয়ার এবং 50MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: পানি ও ধুলোবালি প্রতিরোধী শক্তিশালী IP68/IP69K রেটিং।
বাক্সে যা থাকছে
Honor 600 স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Honor 600 স্মার্টফোন
- 80W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
Honor 600 এর বাক্সের ভিতরে আপনি পাবেন একটি স্মার্টফোন, 80W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়া একটি প্রোটেকটিভ কেসও দেওয়া থাকে, যা প্রথম দিন থেকেই ফোনকে বাড়তি সুরক্ষা দিতে সাহায্য করে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Honor 600 স্মার্টফোনের ডিজাইন খুবই প্রিমিয়াম এবং আকর্ষণীয়। ফোনের পিছনের প্যানেলটি কাঁচ দিয়ে তৈরি এবং এতে ম্যাট বা মসৃণ ফিনিশ ব্যবহার করা হয়েছে, ফলে আঙুলের দাগ সহজে পড়ে না এবং ফোনটি সবসময় পরিষ্কার দেখায়। ফোনের বডিতে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম যুক্ত আছে, যা হাতে ধরলে শক্ত ও টেকসই অনুভূতি দেয়।
ফোনটির উচ্চতা 156.0 মিমি এবং প্রস্থ 74.7 মিমি। এর পুরুত্ব 7.8 মিমি এবং ওজন প্রায় 190 গ্রাম হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনের চারপাশের কোণগুলো হালকা বাঁকানো এবং ডিসপ্লের বেজেলগুলো খুবই পাতলা, যা ফোনকে আরও স্টাইলিশ দেখায় এবং ব্যবহার করার সময় আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে।

ফোনের সামনে Mohs level 4 স্ক্রিন প্রটেকশন ব্যবহার করা হয়েছে, যা সাধারণ স্ক্র্যাচ বা হালকা ক্ষতি থেকে ডিসপ্লেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া ফোনের পিছনের উপরের অংশে বড় আকারের আয়তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে ডুয়াল ক্যামেরা সেন্সর ও LED ফ্ল্যাশ সুন্দরভাবে সাজানো হয়েছে।
ফোনটিতে যুক্ত আছে IP68/IP69K রেটিং, যা উচ্চ চাপের পানি ও সম্পূর্ণ ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তাই যারা বাইরে বেশি সময় কাটান বা ফোনের ওপর বেশি নির্ভরশীল, তাদের জন্য এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে ধরা যেতে পারে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Honor 600 স্মার্টফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ভিডিও দেখা, ছবি দেখা বা গেম খেলার সময় রঙগুলোকে প্রাণবন্ত ও সুন্দরভাবে উপস্থাপন করে এবং চোখে আরামদায়ক অনুভূতি দেয়। ফোনটির চারপাশের বেজেল খুবই পাতলা হওয়ায় স্ক্রিনটি দেখতে অনেক বড় মনে হয়। এর স্ক্রিন-টু-বডি রেশিও 91.2%, ফলে সিনেমা বা ভিডিও দেখার অভিজ্ঞতা আরও বেশি বাস্তবসম্মত হয়।
ফোনটির স্ক্রিন সর্বোচ্চ 8000 nits পিক ব্রাইটনেস পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে রোদ বা উজ্জ্বল আলোতেও ডিসপ্লে পরিষ্কারভাবে দেখা যায় এবং ভিডিও বা ওয়েব পেজ সহজেই বোঝা যায়। এর পিক্সেল ডেনসিটি 458 ppi, তাই ছবি ও লেখা আরও স্পষ্ট ও পরিষ্কারভাবে দেখা সম্ভব হয়। এছাড়া ফোনের সামনে Mohs level 4 স্ক্রিন প্রটেকশন ব্যবহার করা হয়েছে, যা হালকা স্ক্র্যাচ ও ছোটখাটো ক্ষতি থেকে ডিসপ্লেকে কিছুটা সুরক্ষা দেয়।

ফোনটির স্ক্রিনে FHD+ (1264×2728 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে, ফলে ছবি, ভিডিও এবং টেক্সট আরও পরিষ্কার ও স্পষ্টভাবে দেখা যায়। উচ্চ রেজোলিউশনের কারণে রঙের মান ও ভিজ্যুয়াল ক্লিয়ারিটি ভালো থাকে। পাশাপাশি এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যায়, তাই স্ক্রলিং, গেমিং এবং অ্যানিমেশন মসৃণ ও দ্রুত অনুভব হয়। যদিও এটি খারাপ নয়, তবে এই দামের ফোন হিসেবে আরও বেশি রিফ্রেশ রেট থাকলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হতো।
ক্যামেরা
Honor 600 স্মার্টফোনের রেয়ারে রয়েছে f/1.9 অ্যাপারচারের 200MP প্রাইমারি ক্যামেরা, যেখানে LED ফ্ল্যাশ, AI HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা রঙ ও ডিটেইল ভালোভাবে ধরে এবং স্পষ্ট ছবি তুলতে পারে। ক্যামেরাতে থাকা HDR ফিচার আলো‑ছায়ার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, ফলে ছবি আরও প্রাকৃতিক দেখায়। এছাড়া OIS ফিচার নড়াচড়া করে ভিডিও রেকর্ড করলেও তা মসৃণভাবে ধারণ করে।
সাথে আছে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই ক্যামেরাতে AI Night Mode, AI Portrait Enhancement এবং AI Scene Recognition ফিচার রয়েছে, যার মাধ্যমে ভিডিও এবং ছবির মানকে আরও উন্নত করা সম্ভব হয়।
ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও করলে ফুটেজ বেশ পরিষ্কার, উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখা যায়। দূরের জিনিসও ভালোভাবে ধরা পড়ে এবং রঙ স্বাভাবিকই থাকে। অন্যদিকে, রাতের সময় বা কম আলোতে ভিডিও করলে OIS ও AI-ভিত্তিক ফিচারের কারণে ঝাপসা কম হয় এবং ডিটেইল যথেষ্ট ভালো পাওয়া যায়। এই ক্যামেরা দিয়ে 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়, তাই ভিডিওগুলো দেখতে সুন্দর ও প্রায় প্রফেশনাল মানের লাগে।

ফোনটির সামনে f/2.0 অ্যাপারচারের 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে পরিষ্কার ও ডিটেইলসমৃদ্ধ সেলফি তোলা যায়, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগে। এছাড়া ক্যামেরাতে HDR ফিচার সাপোর্ট করে, ফলে ছবিতে আলো ও ছায়ার সঠিক ভারসাম্য বজায় থাকে, যার কারণে সেলফিগুলো আরও উজ্জ্বল, স্বাভাবিক এবং পরিষ্কার দেখায়।
আবার রাতের আলোযুক্ত পরিবেশে ছবি তুললে রঙ স্বাভাবিক থাকে, মুখের ডিটেইলও ভালোভাবে ধরা পড়ে এবং ছবিগুলো দেখতে সুন্দর লাগে। তবে খুব কম আলোতে ছবি তুললে কিছুটা ঝাপসা ভাব দেখা যেতে পারে। ভিডিও–র ক্ষেত্রে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K@30fps রেজোলিউশনে রেকর্ড করা সম্ভব হয়, যা ভ্লগিং ও কনটেন্ট তৈরি করার জন্য বেশ উপযোগী।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Honor 600 ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। Android 16 মূলত ফোনের অ্যাপ, পারফরম্যান্স ও সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। অন্যদিকে MagicOS 10 হলো Honor-এর নিজস্ব ইউজার ইন্টারফেস, যা ব্যবহারকে আরও সহজ, স্মার্ট ও দৃষ্টিনন্দন করে তোলে। এতে স্মুথ অ্যানিমেশন, উন্নত মাল্টিটাস্কিং সুবিধা এবং বিভিন্ন AI ফিচার যুক্ত আছে। এছাড়াও, সিকিউরিটি ও প্রাইভেসির দিক থেকেও উন্নতি করা হয়েছে, ফলে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত থাকে এবং ফোনটি দ্রুত, আধুনিক ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা প্রদান করে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.8 GHz পর্যন্ত। সাথে আছে Adreno 722 GPU এবং 12GB র্যাম। পারফরম্যান্স পরীক্ষা করার জন্য ফোনটি আমি ব্যবহার করে দেখেছি। ফোনটিতে PUBG, Free Fire এবং Call of Duty Mobile গেম মাঝারি থেকে উচ্চ মানের সেটিংসে স্মুথভাবে খেলা গেছে। তবে আলট্রা সেটিংস করে গেম খেললে FPS মাঝে মাঝে কম-বেশি হয় এবং দীর্ঘ সময় খেলার পর ফোন কিছুটা গরম হয়ে যায়।

ফোনটিতে AI Image to Video 2.0 ফিচার দেওয়া হয়েছে, যার মাধ্যমে সাধারণ ছবি সহজেই আকর্ষণীয় ভিডিও–তে রূপান্তর করা যায়। পাশাপাশি যুক্ত আছে HONOR AI ফিচার। এটি দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ, দ্রুত এবং স্মার্টভাবে সম্পন্ন করতে সাহায্য করবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.4, USB চার্জিং, Wi-Fi 7 এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, ফোনটির সফটওয়্যার ও পারফরম্যান্স সাধারণ ও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য যথেষ্ট সন্তোষজনক। তবে যারা নিয়মিত ভারী বা হেভি লেভেলের গেম খেলেন, তাদের কাছে এটি কিছুটা সীমাবদ্ধ বা কম উপযোগী মনে হতে পারে।
ব্যাটারি লাইফ এবং চার্জার
Honor 600 স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহার যেমন কলে কথা বলা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল এবং হালকা মাঝারি গেম খেলার ক্ষেত্রে ২ দিনের বেশি চলে আর একটানা দীর্ঘ সময় গেম খেললে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টার মতো চার্জ টিকে থাকে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 80W ফাস্ট চার্জিং।

সাথে যুক্ত আছে 27W রিভার্স চার্জিং, যার ফলে এই ফোন ফিয়ে অন্য ডিভাইস যেমন স্মার্টফোন, ইয়ারবাড বা স্মার্টওয়াচ সহজেই চার্জ করা যায়। আবার প্রয়োজনে ফোনটিকে পাওয়ার ব্যাংকের মতোও ব্যবহার করা সম্ভব হয়। ফোনটিতে USB Type-C 2.0 ক্যাবল দিয়ে চার্জ করা যায়।
বাংলাদেশে মূল্য
প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে Honor 600 স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনঅফিশিয়াল দাম ৭৪,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Golden White, Black এবং Orange। বর্তমানে এই ফোন বাংলাদেশের রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Honor 600 প্রিমিয়াম বাজেটে কেনা উচিত হবে কি?
Honor 600 স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর, যা দ্রুত এবং শক্তিশালী পারফরম্যান্স দেয়। এছাড়া ফোনের 8000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে, 7000mAh বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়, IP68/IP69K রেটিং সম্পূর্ণ ধুলোবালি ও পানি প্রতিরোধ করে এবং রেয়ার ক্যামেরা OIS সমর্থিত 200MP প্রাইমারি দারুন ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে। তাই যারা প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত ক্যামেরাসহ একটি আধুনিক স্মার্টফোন চান, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।
Related Reviews
View More
Honor 600 Pro রিভিউ: প্রিমিয়াম বাজেটের এই স্মার্টফোন কি আপনার জন্য উপযুক্ত?
চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে প্রিমিয়াম বাজেটের মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে Honor 600...
Oppo Find X9 Ultra রিভিউ: প্রিমিয়াম বাজেটের মধ্যে এই ফোনের পারফরম্যান্স কতটা শক্তিশালী?
প্রিমিয়াম বাজেটের মধ্যে স্টাইলিশ লুক এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে...
Realme Narzo Power 5G রিভিউ: মিড-রেঞ্জ ফোনে পারফরম্যান্সের আসল চিত্র
মিড-রেঞ্জের মধ্যে চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে Realme Narzo...