Login Now

Login with email

Forgot Password

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

MobileMaya Team
Publish On: May 05,2026 08:35 PM
153

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ (WhatsApp Plus) নামে একটি পেইড সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে মেটা। ইতোমধ্যে সীমিত সংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীদের মাধ্যমে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার কি শেষ হতে যাচ্ছে?

হোয়াটসঅ্যাপ প্লাস’ একটি অপশনাল বা ইচ্ছাধীন সাবস্ক্রিপশন হিসেবে চালু হতে পারে। অর্থাৎ, যারা বাড়তি ফিচার ব্যবহার করতে চান, শুধু তারাই টাকা দিয়ে এই সেবা নেবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য মেসেজ পাঠানো, ভয়েস কল, ভিডিও কল এবং স্ট্যাটাসের মতো মূল সুবিধাগুলো আগের মতোই ফ্রি থাকবে। মূলত মেটা, টেলিগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো কিছু বিশেষ ফিচারের মাধ্যমে মাসিক আয়ের নতুন পথ তৈরি করতে চাইছে।

মাসিক খরচ

প্রাথমিক খবরে জানা গেছে, ‘হোয়াটসঅ্যাপ প্লাস’-এর মাসিক খরচ হতে পারে প্রায় ২.৪৯ ডলার। এই টাকার বিনিময়ে ব্যবহারকারীরা এমন কিছু বাড়তি ফিচার পাবেন, যা সাধারণ ভার্সনে থাকবে না।

২০টি চ্যাট পিন করার সুবিধা

বর্তমান সাধারণ হোয়াটসঅ্যাপে মাত্র ৩টি চ্যাট উপরে পিন করে রাখা যায়। তবে প্লাস সাবস্ক্রিপশনে এই সীমা আর থাকবে না। সাবস্ক্রাইবাররা সর্বোচ্চ ২০টি গুরুত্বপূর্ণ চ্যাট তালিকার শীর্ষে পিন করে রাখতে পারবেন, ফলে ব্যস্ত ব্যবহারকারীদের জন্য বারবার নিচে স্ক্রল না করেই প্রয়োজনীয় চ্যাট খুঁজে পাওয়া অনেক সহজ হবে।

নতুন লুক ও থিম কাস্টমাইজ করার সুযোগ

হোয়াটসঅ্যাপ প্লাসের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর কাস্টমাইজেশন সুবিধা। অ্যাপের পরিচিত সবুজ-সাদা লুক পরিবর্তনের জন্য প্রায় ১৮টি ভিন্ন থিম ও রঙের অপশন থাকতে পারে। এছাড়া ১৪টি নতুন অ্যাপ আইকন দেওয়া হতে পারে, যার মধ্যে গ্লিটার ফিনিশ ও কসমিক নেবুলা স্টাইলও থাকবে, ফলে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী অ্যাপটিকে একদম নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন।

প্রিমিয়াম স্টিকার ও রিংটোন সুবিধা

পেইড ব্যবহারকারীদের জন্য থাকবে বিশেষ স্টিকার প্যাক। এই স্টিকারগুলো পাঠালে চ্যাট স্ক্রিনে অ্যানিমেটেড ইফেক্ট বা ভিজ্যুয়াল এফেক্ট দেখা যাবে। এছাড়া অ্যাপে ১০টি প্রিমিয়াম রিংটোন এবং নোটিফিকেশন টোন যুক্ত করা হতে পারে, যা সাধারণ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন না।

কবে থেকে চালু হবে

নতুন এই ফিচার বিশ্বব্যাপী কবে চালু হবে, এখনো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে পরীক্ষা সফল হলে খুব শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্যও এটি চালু করা হতে পারে। মেটা মনে করছে, যারা অ্যাপকে নিজের মতো সাজাতে এবং আরও ভালোভাবে ব্যবহার করতে পছন্দ করেন, তাদের কাছে এই প্লাস সংস্করণটি অনেক জনপ্রিয় হবে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions