Login Now

Login with email

Forgot Password

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

MobileMaya Team
Publish On: May 05,2026 06:43 AM
153

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার যেমন ফেসবুক, ইউটিউব, মেসেজিং ও হালকা গেম খেলার জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদান করে।

Xiaomi Redmi A7 4G স্মার্টফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 13MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Xiaomi Redmi A7 4G ফোনে রয়েছে UNISOC T7250 প্রসেসর।
  • পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5200mAh ব্যাটারি।

Xiaomi Redmi A7 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Xiaomi Redmi A7 4G (3GB+64GB)১৩,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Xiaomi Redmi A7 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (3GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, Sky Blue এবং Orchid Purple। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Xiaomi Redmi A7 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Xiaomi Redmi A7 4G স্মার্টফোনে রয়েছে 6.88 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 450 nits পিক ব্রাইটনেস এবং (1640x720 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি UNISOC T7250 প্রসেসর দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যবহার যেমন ফেসবুক, ইউটিউব, মেসেজিং ও হালকা গেম খেলার জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদান করে।

ফোনটিতে রয়েছে 5200mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ফিচার যুক্ত করা হয়েছে। ফোনটির অপারেটিং সিস্টেম Android 15।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং সেলফির জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে 4G নেটওয়ার্ক, Bluetooth 5.2, Wi-Fi 5 এবং USB চার্জিং সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions