Login Now

Login with email

Forgot Password

Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোন MediaTek Dimensity 9500s প্রসেসর নিয়ে ১৭ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 18,2026 02:17 PM
153

Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোন MediaTek Dimensity 9500s প্রসেসর নিয়ে ১৭ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

শক্তিশালী ফিচার নিয়ে Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 9500s প্রসেসর, যা হেভি গেমিং, মাল্টিটাস্কিং এবং AI ভিত্তিক কাজের সময় অত্যন্ত শক্তিশালী ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স প্রদান করে।

Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 3500nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে। এছাড়া ফোনটিতে রয়েছে 8500mAh বিশাল ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

হাইলাইটস

  • Xiaomi Poco X8 Pro Max 5G ফোনে রয়েছে 8500mAh বিশাল ব্যাটারি।
  • পাশাপাশি MediaTek Dimensity 9500s (3nm) প্রসেসর দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে।

Xiaomi Poco X8 Pro Max 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi Poco X8 Pro Max 5G (12GB+256GB)৬৫,০০০ টাকা

বিশাল ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর নিয়ে Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। বাংলাদেশে এই ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৬৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Blue, White এবং Black।

Xiaomi Poco X8 Pro Max 5G স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোনে রয়েছে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 3500nits পিক ব্রাইটনেস এবং (2772x1280 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9500s প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.73GHz পর্যন্ত। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফোনটি Xiaomi HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সমর্থিত f/1.5 অ্যাপারচারের 50MP Light Fusion 600 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে চমৎকার ছবি এবং 4K@30 fps থেকে 60 fps রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে উন্নত মানের 20MP ফ্রন্ট ক্যামেরা।

Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোনে বিশাল 8500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা প্রদান করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং। ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, 5G নেটওয়ার্ক, NFC এবং USB চার্জিং সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

new-img

Oppo A6c স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট নিয়ে ১০ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ১০ মে ২০২৬ তারিখে Oppo তাদের নতুন মডেল Oppo A6c স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো লুকে ডি...

Discussions