Login Now

Login with email

Forgot Password

মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপে কাজ করার সুবিধা আনছে মাইক্রোসফট

MobileMaya Team
Publish On: Oct 20,2025 09:05 PM
153

মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপে কাজ করার সুবিধা আনছে মাইক্রোসফট

কম্পিউটারল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নতুন সূচনা তৈরি করতে যাচ্ছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এমন একটি ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে, যেখানে শুধু মুখের কথায় অর্থাৎ (ভয়েস কমান্ডে) কম্পিউটারে বিভিন্ন কাজ করা যাবে।

এই উদ্যোগ বাস্তবায়নে রূপ দিতে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা প্রতিটি কম্পিউটার ও ল্যাপটপকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চালু করতে চায় প্রতিষ্ঠানটি।

নতুন সিস্টেমটি চালু হলে ব্যবহারকারীরা কোপাইলট নামে একটি এআই চ্যাটবটের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দিতে পারবে। টাইপ করার পরিবর্তে মুখে বলেই ফাইল খোলা, তথ্য অনুসন্ধান বা যেকোনো কাজ খুব সহজেই করা যাবে।

আরও পড়ুন: এখন থেকে হোয়াটসঅ্যাপে দেখা যাবে ফেসবুক প্রোফাইল লিংক

মাইক্রোসফট জানিয়েছে, ইতিমধ্যে উইন্ডোজ ১১-এ বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এআই সুবিধা নিতে পারবে। তাই আলাদা করে ‘কোপাইলট প্লাস না কিনলেও ধীরে ধীরে ভয়েস কমান্ড সুবিধা চালু হবে সব কম্পিউটারেতবে সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল ব্যবস্থার জন্য আরো কিছুটা সময় লাগবে।

মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি জানিয়েছে, আমরা চাই, ব্যবহারকারীরা যেন কম্পিউটারল্যাপটপের সঙ্গে সহজভাবে কথা বলতে পারে। কীবোর্ডমাউসের পর ভয়েস হবে কম্পিউটার এবং ল্যাপটপ চালানোর তৃতীয় উপায়। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কাজ আরও সহজ, দ্রুত এবং উপভোগ্য করে তুলতে পারবে।

সোর্স: মাইক্রোসফট

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions