Login Now

Login with email

Forgot Password

Oppo Find N6 স্মার্টফোন 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও Foldable LTPO OLED ডিসপ্লে সহ ১৭ মার্চ গ্লোবালে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Mar 15,2026 03:23 PM
153

Oppo Find N6 স্মার্টফোন 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও Foldable LTPO OLED ডিসপ্লে সহ ১৭ মার্চ গ্লোবালে লঞ্চ হবে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Oppo Find N6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হতে পারে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে।

Oppo Find N6 স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত Foldable LTPO OLED ডিসপ্লে থাকতে পারে, যা উচ্চমানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে।

হাইলাইটস

  • Oppo Find N6 ফোনে থাকতে পারে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট।
  • পাশাপাশি 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে
  • ফোনটিতে ব্যবহার করা হতে পারে Foldable LTPO OLED ডিসপ্লে।

Oppo Find N6 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo Find N6 (16GB+512GB)২,৪৫,০০০ টাকা

শক্তিশালী প্রসেসর, উন্নত ডিসপ্লে এবং উচ্চ মানের ক্যামেরা নিয়ে Oppo Find N6 স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ হবে। ফোনের (16GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ২,৪৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে বাজারে আসতে পারে Orange, Titanium এবং Black।

Oppo Find N6 ফোনের স্পেসিফিকেশন

ধারণা করা হচ্ছে, Oppo Find N6 স্মার্টফোনে 8.12 ইঞ্চির Foldable LTPO OLED ডিসপ্লে এবং 6.62 ইঞ্চির কভার ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (2248x2480 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। পাশাপাশি ভারী ধুলোবালি এবং উচ্চ পানির চাপ প্রতিরোধের জন্য ফোনটিতে থাকতে পারে IPX8/IPX9 রেটিং।


শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফোনটি ColorOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ f/1.9 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা, 200 MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 20MP ফ্রন্ট ক্যামেরা এবং 20MP কভার ক্যামেরা থাকতে পারে।

ফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং থাকতে পারে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions