Login Now

Login with email

Forgot Password

Helio 22 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ১২ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১২,৯৯৯ টাকা

MobileMaya Team
Publish On: Mar 15,2026 09:40 AM
153

Helio 22 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ১২ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১২,৯৯৯ টাকা

Helio তাদের নতুন মডেল Helio 22 4G স্মার্টফোন গত ১২ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। বাজেট অনুযায়ী ফোনের ডিজাইন বেশ আধুনিক ও আকর্ষণীয়। ফোনটিতে রয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা, যা কম বাজেটের ব্যবহারকারীদের কাছে খুব সহজেই নজর কাড়বে।

Helio 22 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS INCELL ডিসপ্লে, যা স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার সময় অনেক মসৃণ অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি হালকা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য এই ফোনে রয়েছে IP54 রেটিং। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Helio 22 4G স্মার্টফোনে রয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি।

Helio 22 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Helio 22 4G (4GB+128GB)১২,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, কম বাজেটের মধ্যে উন্নত ডিসপ্লে এবং নজরকাড়া ক্যামেরা নিয়ে Helio 22 4G স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Space Ash এবং Natural Titanium। ইতিমধ্যে ফোনটি কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে বিক্রি শুরু হয়েছে।

Helio 22 4G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Helio 22 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির HD+ IPS INCELL ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (1600×720 পিক্সেল) রেজোলিউশন এবং 500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে Unisoc T7250 অক্টা‑কোর প্রসেসর, যা সাধারণ কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা, মেসেজিং এবং হালকা গেমিং ভালোভাবে চালাতে সক্ষম।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে IP54 রেটিং যুক্ত করা হয়েছে, যা হালকা ধুলোবালি এবং পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। 

ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে Type-C ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। নতুন এই ফোনে Bluetooth 5.0, USB 2.0 চার্জিং, 4G নেটওয়ার্ক এবং Wi-Fi Dual Band সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

Discussions