Login Now

Login with email

Forgot Password

Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ IP68/69K রেটিং ও Dimensity 9500s চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হতে যাচ্ছে

MobileMaya Team
Publish On: Mar 15,2026 02:44 PM
153

Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ IP68/69K রেটিং ও Dimensity 9500s চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হতে যাচ্ছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে দুইটি ফোন বাজারে আসবে Xiaomi Poco X8 Pro এবং Xiaomi Poco X8 Pro Max। নতুন এই সিরিজের Poco X8 Pro ফোনে ব্যবহার করা হবে Dimensity 8500 Ultra প্রসেসর এবং Poco X8 Pro Max ফোনটিতে থাকবে Dimensity 9500s চিপসেট।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, Xiaomi Poco X8 Pro Series-এ শক্তিশালী IP68/69K রেটিং দেওয়া হতে পারে, যা ফোনটিকে ভারী ধুলোবালি ও উচ্চ পানির চাপ থেকেও সুরক্ষিত রাখতে সক্ষম হবে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য Poco X8 Pro স্মার্টফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং Poco X8 Pro Max ফোনে 8500mAh বিশাল ব্যাটারি থাকতে পারে।

হাইলাইটস

  • Xiaomi Poco X8 Pro Series এ থাকতে পারে IP68/69K রেটিং।
  • পাশাপাশি ব্যবহার করা হতে পারে Dimensity 9500s চিপসেট।
  • এই সিরিজে 50MP Sony IMX882 (OIS) ক্যামেরা দেওয়া হতে পারে।

Xiaomi Poco X8 Pro Series- এর দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi Poco X8 Pro (8GB+256GB)৪০,০০০ টাকা
Xiaomi Poco X8 Pro Max (12GB+256GB)৫০,০০০ টাকা

শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারি সহ গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi Poco X8 Pro Series। এই সিরিজের Poco X8 Pro ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ)- এর বাংলাদেশে আনুমানিক দাম ৪০,০০০ টাকা এবং Poco X8 Pro Max ফোনটির (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। সিরিজটি আকর্ষণীয় তিনটি কালারে আসতে পারে Black, White এবং Blue।

Xiaomi Poco X8 Pro ফোনের স্পেসিফিকেশন

জানা যাচ্ছে, Xiaomi Poco X8 Pro স্মার্টফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন এবং 2000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। পাশাপাশি ফোনটিতে শক্তিশালী IP68/69K রেটিং দেওয়া হতে পারে, যা ফোনকে ভারী ধুলোবালি ও উচ্চ পানির চাপ থেকেও সুরক্ষিত রাখতে সক্ষম হবে।

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হতে পারে, যা সর্বোচ্চ 3.4 GHz ক্লক স্পীডে কাজ করবে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফোনটি HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX882 (OIS) প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে NFC, Bluetooth 5.4 এবং Wi-Fi 6 সাপোর্ট করতে পারে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং থাকতে পারে।

Xiaomi Poco X8 Pro Max ফোনের স্পেসিফিকেশন

ধারণা করা হচ্ছে, Xiaomi Poco X8 Pro Max স্মার্টফোনে শক্তিশালী Dimensity 9500s প্রসেসর ব্যবহার করা হতে পারে। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.73 GHz পর্যন্ত, যা ভারী গেম এবং হাই-গ্রাফিক্সের কাজে খুব ভালো পারফরম্যান্স প্রদান করবে। ফোনটি HyperOS 3 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে বিশাল 8500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং থাকতে পারে। সিকিউরিটির জন্য ফোনটিতে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতে পারে।


ফোনটিতে থাকতে পারে 6.83 ইঞ্চির OLED ডিসপ্লে, যেখানে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনে শক্তিশালী IP68/69K রেটিং ব্যবহার করা হতে পারে, যা ফোনকে ভারী ধুলোবালি ও উচ্চ পানির চাপ থেকেও সুরক্ষিত রাখতে সক্ষম হবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX882 (OIS) প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 20MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে Infinix Hot 70 4G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি ফোনটির বিভিন্ন তথ্য ও ডিজাইন সম্পর্কিত টিজার তা...

new-img

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

খুব শীঘ্রই Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের ফেসবুক পেজে ফোনটির একটি ভিডিও পোস্ট করেছে। ভিডি...

new-img

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

Motorola তাদের নতুন মডেল Motorola Edge 70 Pro স্মার্টফোন ২২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500...

new-img

Oppo Find X9s Pro স্মার্টফোন ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসর

শক্তিশালী ফিচার নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9s Pro স্মার্টফোন। বাংলাদেশে ফোনটি লঞ্চের কোন ঘোষণা পাওয়া য...

Discussions