Login Now

Login with email

Forgot Password

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 11,2026 06:10 PM
153

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 6400 প্রসেসর, যা মাঝারি গেম, সোশ্যাল মিডিয়া স্ক্রল, ভিডিও দেখা এবং মাল্টিটাস্কিং-এর ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Tecno Spark 50 5G স্মার্টফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে IP64 রেটিং। এটি হালকা ধুলোবালি এবং পানির ছিটা প্রতিরোধ করতে পারে।

হাইলাইটস

  • Tecno Spark 50 5G ফোনে রয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা।
  • পাশাপাশি Mediatek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6500mAh বড় ব্যাটারি।

Tecno Spark 50 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Tecno Spark 50 5G (6GB+128GB)২৩,৯৯৯ টাকা (অফিশিয়াল)

বড় ব্যাটারি এবং উন্নত মানের প্রসেসর নিয়ে Tecno Spark 50 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Champagne Gold এবং Ink Black। বর্তমানে এই ফোনে কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে 

Tecno Spark 50 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Tecno Spark 50 5G স্মার্টফোনে রয়েছে Mediatek Dimensity 6400 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.5 GHz পর্যন্ত। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (720x1576 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং সেলফির জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে যুক্ত আছে Free Link 2.0 ফিচার, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই প্রায় ১.৫ কিলোমিটার দূরে থাকা ডিভাইসের সাথে সহজে যোগাযোগ করা সম্ভব হয়।

ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং, যা হালকা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.4 এবং  USB চার্জিং এবং NFC সাপোর্ট করে।

ফোনটিতে রয়েছে Infrared Remote Control ফিচার, যার মাধ্যমে টিভি, এসি বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এছাড়া ফোনে যুক্ত আছে TECNO AI ফিচার, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তোলে। ফোনটি HIOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions