Login Now

Login with email

Forgot Password

Realme Neo8 স্মার্টফোন 8000mAh বড় ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে

MobileMaya Team
Publish On: Jan 29,2026 10:36 AM
153

Realme Neo8 স্মার্টফোন 8000mAh বড় ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে

Realme- এর আসন্ন মডেল Realme Neo8 স্মার্টফোন এখন বাংলাদেশের রিটেইলার শপে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর, যা গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে খুব দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

নতুন মডেলের Realme Neo8 স্মার্টফোনে বিশাল 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছারা ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে আনঅফিশিয়াল দাম।

হাইলাইটস   

  • Realme Neo8 স্মার্টফোনে রয়েছে 8000mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPO AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর।

Realme Neo8 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
Realme Neo8 (12GB+256GB)৫৭,০০০ টাকা (আনঅফিশিয়াল)

শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটার এবং উচ্চ রিফ্রেশ রেট সহ Realme Neo8 ফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র‍্যাম+ 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫৭,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Gray, White এবং Purple। 

Realme Neo8 ফোনের স্পেসিফিকেশন

Realme Neo8 স্মার্টফোনে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট এবং 6500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.32 GHz থেকে 3.8 GHz পর্যন্ত, যা গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে খুব দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Realme UI 7.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। 

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে বড় 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং। ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। এছারা নিরাপত্তার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions