Login Now

Login with email

Forgot Password

iQOO Z11 Turbo 5G স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে: সাথে রয়েছে 7600mAh বড় ব্যাটারি এবং 200MP রেয়ার ক্যামেরা

MobileMaya Team
Publish On: Jan 29,2026 11:05 AM
153

iQOO Z11 Turbo 5G স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে: সাথে রয়েছে 7600mAh বড় ব্যাটারি এবং 200MP রেয়ার ক্যামেরা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে iQOO Z11 Turbo 5G স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 200MP রেয়ার ক্যামেরা, যা খুব স্পষ্ট ও উজ্জ্বল ছবি তুলতে পারে এবং ছবি ক্রপ বা জুম করলেও ডিটেইল ধরে রাখতে সাহায্য করে।

iQOO Z11 Turbo 5G স্মার্টফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 5  প্রসেসর, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে আনঅফিশিয়াল দাম।

হাইলাইটস   

  • iQOO Z11 Turbo 5G ফোনে রয়েছে 7600mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি 200MP রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
  • ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর।

iQOO Z11 Turbo 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
iQOO Z11 Turbo 5G (12GB+256GB)৪৯,০০০ টাকা (আনঅফিশিয়াল)

তথ্য অনুযায়ী, iQOO Z11 Turbo 5G স্মার্টফোন উন্নত প্রসেসর, বড় ব্যাটারি এবং শক্তিশালী ক্যামেরা সহ বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪৯,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে White, Black, Blue এবং Pink। বর্তমানে এই ফোন বাংলাদেশের রিটেইলার শপে পাওয়া যাচ্ছে।

iQOO Z11 Turbo 5G ফোনের স্পসিফিকেশন 

নতুন মডেলের iQOO Z11 Turbo 5G স্মার্টফোনে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং 5500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.8 GHz পর্যন্ত।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7600mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। এছারা নিরাপত্তার জন্য ফোনে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

Oppo তাদের নতুন মডেল Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MP OIS রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হবে

Vivo তাদের আসন্ন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু স্পেসি...

new-img

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Vivo V70 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন ক...

new-img

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর একটি নতুন প্রিভিউ আপডেট সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এতে ইনস্টলেশন সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। ‘কেবি ৫০৭৯৩৯১’ নামে...

Discussions