Login Now

Login with email

Forgot Password

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

MobileMaya Team
Publish On: May 04,2026 03:34 PM
153

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এক প্রতিবেদনে, যা বর্তমান স্মার্টফোনের থেকে অনেক আলাদা হবে।

বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, নতুন এই ফোনে ব্যবহারকারীদের এক অ্যাপ থেকে আরেক অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে না। ফোনে একটি বিল্ট-ইন এআই এজেন্ট থাকবে, যা ব্যবহারকারীর সব কাজ শুরু থেকে শেষ পর্যন্ত নিজে থেকেই করে দেবে।

অর্থাৎ ব্যবহারকারীদের আর আলাদা করে ক্যালেন্ডার দেখা, মেসেজ চেক করা বা অ্যাপ পরিবরতনে কাজ করতে হবে না। শুধু একটি প্রশ্ন করলেই হবে। এরপর এআই নিজেই বাকি কাজ বুঝে নেবে। এছাড়াও ফোনটি ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে, বিভিন্ন বিকল্প সাজেস্ট করবে এবং প্রয়োজন হলে কাজও সম্পন্ন করে দেবে। শুনতে সহজ লাগলেও, এটি বর্তমান অ্যাপ ব্যবহার করার পদ্ধতির তুলনায় একটি বড় পরিবর্তন।

এর আগে এমন ধরনের ধারণা আনার কিছু চেষ্টা দেখা গেছে। যেমন Rabbit R1 কিছুটা অ্যাপের ব্যবহার কমানোর চেষ্টা করেছিল, তবে তা ছিল সীমিত পরিসরে। কিন্তু OpenAI যে প্রকল্প নিয়ে কাজ করছে বলে জানা যাচ্ছে, সেটি আরও অনেক বেশি বড় পরিকল্পনা। কারণ তারা এই ধারণাটিকে শুধু একটি সহায়ক ডিভাইস নয়, বরং একটি সম্পূর্ণ স্মার্টফোনে বাস্তবায়ন করতে চাইছে।

হার্ডওয়্যার সম্পর্কে এক প্রতিবেদনে বলা হয়েছে, মিডিয়াটেক (MediaTek) এবং কোয়ালকম (Qualcomm)-এর সঙ্গে মিলে এমন একটি চিপ তৈরি করা হতে পারে, যা এআই-ভিত্তিক ভারী কাজ সহজে করতে পারবে। এই ডিভাইসটি তৈরি করার দায়িত্বে থাকতে পারে লাক্সশেয়ার (Luxshare), যারা আগে থেকেই বড় পরিসরে কনজিউমার ইলেকট্রনিক্স তৈরি করে থাকে।

তবে এই ডিভাইসটি খুব শিগগিরই বাজারে আসবে না। এর স্পেসিফিকেশন ও সরবরাহকারী প্রতিষ্ঠান চূড়ান্ত হতে পারে ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুর দিকে এবং তৈরি করা শুরু হতে পারে ২০২৮ সালের দিকে বলে জানিয়েছে কুও। অর্থাৎ ফোনটি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে বাজারে আসতে কয়েক বছর সময় লাগতে পারে।

এখানে কিছু স্পষ্ট সমস্যা বা চ্যালেঞ্জও রয়েছে। অ্যাপের ব্যবহার সম্পূর্ণ পরিবর্তন করা বা এর গুরুত্ব কমানো মানে অনেক পুড়নো সিস্টেম ও অভ্যাসের সঙ্গে মানিয়ে চলা। মানুষ এখন স্মার্টফোন যেভাবে ব্যবহার করতে অভ্যস্ত, তা পরিবর্তন করা সহজ নয়।

তবুও যদি OpenAI এই উন্নয়নের দিকেই এগিয়ে যায়, তাহলে ভবিষ্যতে কেমন পরিবর্তন আসতে পারে তার একটি ধারণা পাওয়া যাবে। অ্যাপে বারবার ট্যাপ করার পরিবর্তে শুধু প্রয়োজন বললেই হবে, আর পুরো কাজটি সিস্টেম নিজেই করে দেবে—এমন দিকেই প্রযুক্তি এগিয়ে যেতে পারে।

সোর্স: মিং-চি কুও

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ইউটিউব আসছে বড় আপডেট: ভিডিও চালু রেখেই করা যাবে মাল্টিটাস্কিং বা অনন্য কাজ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ইউটিউব নিয়ে এসেছে এক বড় সুখবর। বিশ্বজুড়ে সব সাধারণ ব্যবহারকারীর জন্য ‘পিকচার-ইন-পি...

new-img

Samsung Galaxy A57 স্মার্টফোন Exynos 1680 প্রসেসর এবং Super AMOLED Plus ডিসপ্লে সহ ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Samsung Galaxy A57 স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Exynos 1680...

new-img

Samsung Galaxy A37 স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Super AMOLED ডিসপ্লে ও 50MP OIS রেয়ার ক্যামেরা

Samsung তাদের নতুন মডেল Samsung Galaxy A37 স্মার্টফোন ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে 50MP OIS রেয়ার ক্যামেরা ব্যব...

new-img

Samsung Galaxy M06 স্মার্টফোন ২ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Dimensity 6300 প্রসেসর এবং 5000 mAh ব্যাটারি

বাজেট ফ্রেন্ডলির মধ্যে ২ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Samsung Galaxy M06 স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটা...

Discussions