Login Now

Login with email

Forgot Password

OnePlus Android 16 অপারেটিং সিস্টেমে আপডেট আসছে নভেম্বরে: কোন ফোনে এই আপডেট পাওয়া যাবে এবং কি থাকবে

MobileMaya Team
Publish On: Oct 20,2025 05:23 PM
153

OnePlus Android 16 অপারেটিং সিস্টেমে আপডেট আসছে নভেম্বরে: কোন ফোনে এই আপডেট পাওয়া যাবে এবং কি থাকবে

আগামী ২০২৫ সালের নভেম্বর মাসে ওয়ানপ্লাস তাদের লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে আপডেট আনতে যাচ্ছে। নতুন এই আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস ডিভাইসে OxygenOS 16 চালু হবে, যেখানে থাকবে AI ফিচার এবং ইন্টারফেসে বড় কিছু পরিবর্তন। গ্লোবাল ব্যবহারকারীদের জন্য আপডেটটি ধাপে ধাপে রোল আউট করা হবে।

ইতিমধ্যে ওয়ানপ্লাস তার অফিসিয়াল ফোরামে জানিয়েছে, Reuters এবং AFP এর মতো সংবাদ মাধ্যম এই ঘোষণাকে গুরুত্ব দিয়েছে। কারণ এই আপডেটের ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক হতে সাহায্য করবে।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী,নভেম্বর মাসের মধ্যেই সর্বশেষ ফ্ল্যাগশিপ মডেলগুলোতে Android 16 আপডেট পাবে। এছাড়াও OnePlus 13 সিরিজ এবং OnePlus Open-এর মতো ডিভাইস গুলো শুরুতেই আপডেট পেয়ে যাবে। পাশাপাশি OnePlus 12 এবং 12R মডেলও এই তালিকায় থাকবে।

আরও পড়ুন: M5 চিপসহ নতুন ম্যাকবুক আনছে অ্যাপল

ডিসেম্বরের মধ্যই OnePlus 11 সিরিজ এবং Nord সিরিজের একাধিক মডেলে আপডেট পৌঁছে যাবে। এতে OnePlus Nord 5 এবং Nord CE5 অন্তর্ভুক্ত আছে। তবে বিভিন্ন অঞ্চলে এই আপডেট ভিন্ন ভিন্ন সময়ে আসতে পারে

OxygenOS 16 অপারেটিং সিস্টেমের নজর কাড়া দিক হলো Plus Mind, AI ফিচার। যা ব্যবহারকারীর স্ক্রিন কনটেন্টকে একটি সেন্ট্রাল হাবে সংগঠিত করবে। তিন আঙুল দিয়ে সোয়াইপ বা নির্দিষ্ট একটি বোতাম চেপে এই হাব এক্সেস চালু করা যাবে।

Plus Mind নিজেই স্ক্রিনে থাকা তারিখ বা তথ্য বুঝে ক্যালেন্ডারে যুক্ত করবে। এতে লম্বা স্ক্রিনশট নেওয়া এবং Plus Key ব্যবহার করে ক্যামেরা চালু, ফ্ল্যাশলাইট অন বা ভয়েস রেকর্ডিং করার সুবিধা থাকবে। এর সঙ্গে আরো একটি Google Gemini ইন্টিগ্রেশন ফিচার যোগ করা হবে বলে জানিয়েছে কোম্পানি।

সোর্স : ওয়ানপ্লাস

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে Infinix Hot 70 4G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি ফোনটির বিভিন্ন তথ্য ও ডিজাইন সম্পর্কিত টিজার তা...

new-img

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

খুব শীঘ্রই Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের ফেসবুক পেজে ফোনটির একটি ভিডিও পোস্ট করেছে। ভিডি...

new-img

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

Motorola তাদের নতুন মডেল Motorola Edge 70 Pro স্মার্টফোন ২২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500...

new-img

Oppo Find X9s Pro স্মার্টফোন ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসর

শক্তিশালী ফিচার নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9s Pro স্মার্টফোন। বাংলাদেশে ফোনটি লঞ্চের কোন ঘোষণা পাওয়া য...

Discussions