Login Now

Login with email

Forgot Password

Motorola Signature স্মার্টফোন Snapdragon 8 Gen 5 প্রসেসর নিয়ে আগামী ২৩ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Jan 21,2026 05:54 PM
153

Motorola Signature স্মার্টফোন Snapdragon 8 Gen 5 প্রসেসর নিয়ে আগামী ২৩ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে

আগামী ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে Motorola তাদের নতুন মডেল Motorola Signature স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম। জানা গেছে, ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে। 

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Motorola Signature স্মার্টফোনে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়া ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। জেনে নিন ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম। 

হাইলাইটস   

  • Motorola Signature ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে।
  • সাথে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে।  
  • এই ফোনে ব্যবহার করা হতে পারে 50MP ট্রিপুল রেয়ার ক্যামেরা সেটআপ।

Motorola Signature ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম 
Motorola Signature (12GB +256GB)৮০,০০০ টাকা

শক্তিশালী প্রসেসর, উন্নত ডিসপ্লে এবং উচ্চ রিফ্রেশ রেট সহ ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে। ফোনের দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে  Motorola Signature ফোনটির (12GB র‌্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে Pantone, Carbon এবং Martini Olive। 

Motorola Signature ফোনের স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের Motorola Signature স্মার্টফোনে 6.8 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে যুক্ত করা হতে পারে, যেখানে 165Hz রিফ্রেশ রেট এবং 6200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকতে পারে। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটটি 3.8 GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। 

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট কামেরা থাকতে পারে। জানা গেছে, ফোনটিতে Android 16 অপারেটিং সিস্টেম থাকবে এবং পরবর্তী ৭ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Motorola Signature স্মার্টফোনে 5200mAh ব্যাটারি থাকতে পারে। এতে চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং দেওয়া হতে পারে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন Curved AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে

আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Tecno Pova Curve 2 5G স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির ডিজাইন ও সম্ভাব্য স্প...

new-img

Itel City 200 স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট এবং 50MP রেয়ার ক্যামেরা সহ আজ ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

আইটেল-এর আসন্ন মডেল Itel City 200 স্মার্টফোন আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz র...

new-img

Google Pixel 10a স্মার্টফোন 48MP OIS ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে সহ আগামী ১৮ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে

Google তাদের নতুন মডেল Google Pixel 10a স্মার্টফোন আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া...

new-img

iQOO 15 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 7400mAh বড় ব্যাটারি সহ ৪ জানুয়ারি চীনের বাজারে লঞ্চ হয়েছে

iQOO তাদের নতুন মডেল iQOO 15 Ultra স্মার্টফোন ৪ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। ফোনটিতে রয়েছে 7400mAh বড় ব্যাটারি, যা দীর...

Discussions