Login Now

Login with email

Forgot Password

Oppo A6K 4G স্মার্টফোন Snapdragon 685 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে

MobileMaya Team
Publish On: Mar 10,2026 12:23 PM
153

Oppo A6K 4G স্মার্টফোন Snapdragon 685 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে

আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে Oppo A6K 4G স্মার্টফোন। লঞ্চের আগেই জেনে নিন ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম। ফোনটিতে ব্যবহার করা হবে Snapdragon 685 প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা এবং হালকা গেম খেলার সময় দারুন পারফর্ম করবে।

Oppo A6K 4G স্মার্টফোনে থাকবে 6500mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। পাশাপাশি ফোনটিতে দেওয়া হবে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Oppo A6K 4G ফোনে থাকবে 6500mAh বড় ব্যাটারি।
  • এছাড়া ফোনটিতে Snapdragon 685 প্রসেসর দেওয়া হবে।
  • ফোনে ব্যবহার করা হবে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।

Oppo A6K 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo A6K 4G (4GB+128GB)১৮,০০০ টাকা

উন্নত প্রসেসর এবং বড় ব্যাটারি সহ Oppo A6K 4G স্মার্টফোন খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ১৮,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসবে Crystal Violet  এবং Crystal Blue।

Oppo A6K 4G ফোনের স্পেসিফিকেশন

Oppo A6K 4G স্মার্টফোনে থাকবে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট,1125nits পিক ব্রাইটনেস এবং (1570×720 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হবে Snapdragon 685 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে এই চিপসের ক্লক স্পীড 1.9 GHz থেকে 2.8 GHz পর্যন্ত।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে এবং সেলফির জন্য ফোনের সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 25W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটি ColorOS 15 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.0 এবং NFC সাপোর্ট করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার...

new-img

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গ...

new-img

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

Huawei তাদের নতুন মডেল Huawei Pura 90 Pro Max স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000 mAh...

new-img

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions